| পাঞ্জে সূরা ও দোয়া দরূদ
কোরআনুল কারীমের বরকতময় পাঁচটি সূরা হচ্ছে সূরা ইয়াসীন, সূরা আর রহমান, সূরা আল ওয়াকেয়া ও সূরা আল মোযযাম্মেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজে যেমন এ সূরাগুলো বেশী বেশী তেলাওয়াত করতেন, অন্যদেরও এ সূরাগুলো অধিক পরিমাণে তেলাওয়াতের আদেশ দিতেন। এই বরকতময় সূরাগুলোকে আমাদের আলাদা পুস্তকাকারে প্রকাশের একটি বিশেষ উদ্দেশ্য আছে।
পাঠকদের মাঝে যাদের সরাসরি কোরআনের ভাষা জানা নেই, তাদের জন্যে আমরা এর সহজ সরল বাংলা অনুবাদ সংযোজন করাকে অত্যন্ত জরুরী মনে করেছি। কোরআনের প্রতিটি আয়াতকে তেলাওয়াতের সাথে সাথে আমাদের তার অর্থ অনুধাবনের চেষ্টা করতে হবে, এটা একজন নিষ্ঠাবান কোরআন কর্মীর কাছে কোরআনের দাবী। কোরআন যেমনি তেলাওয়াতের গ্রন্থ, তেমনি এটি মানবজাতির হেদায়াতের উৎসও বটে। এর মর্মার্থ না বুঝলে আমরা এই কিতাব থেকে হেদায়াত পাবো কিভাবে?
এ সূরাগুলোর তাৎপর্য বুঝার জন্যে আমরা বিশ্বজোড়া খ্যাতির অধিকারী কোরআন সাধক সাইয়েদ কুতুব শহীদের অমর ‘তাফসীর ফী যিলালিল কোরআন’ থেকে প্রতিটি সূরার সংক্ষিপ্ত আলোচনার অংশটুকু এর সাথে জুড়ে দিয়েছি। এতে করে এ সূরাগুলোর নুযুলের ঐতিহাসিক পটভূমিকা ও এর সার সংক্ষেপ একজন পাঠকের সামনে প্রতিভাত হয়ে উঠবে। কোরআন বুঝার জন্যে এর প্রয়োজন অত্যন্ত বেশী বলে আমরা মনে করি।
মুসলমানদের মাঝে আজো এমন অনেক লোক আছেন যারা এই সূরাগুলোকে তাদের নিত্যদিনের পাঠ্য তালিকায় অন্তর্ভুক্ত করে এর ওপর আমল করেন তাদের এই তালিকাকে সর্বাঙ্গীন শুশোভিত করার জন্যে আমরা এই মূল্যবান কিতাবে কোরআনের দোয়া ও প্রিয় নবীর শানে নিবেদিত বেশ কিছু দরূদও যোগ করে দিয়েছি।
যাদের জন্যে আমাদের এ প্রয়াস তাদের সবার জীবনে এই মোবারক উপস্থাপনাটি হেদায়াতের একটি অমূল্য উৎস হোক এই কামনা করি।
হাফেজ মুনির উদ্দীন আহমদ লন্ডন যিলহজ্জ ১৪২৭ নভেম্বর ২০০৬ |
| পৃষ্ঠা সংখ্যা: ২২০
সাইজ: ৫.৫ × ৮.৫ ইঞ্চি কভার: হার্ড কভার প্রিন্ট: সাদা কালো কাগজ: ৫৫ গ্রাম অফসেট ওজন: ০.২ কেজি |
| অর্ডার করার পর সর্বোচ্চ ৭ দিনের মধ্যে ডেলিভারি প্রদান করা হয়।
ক্যাশ অন ডেলিভারির সুবিধা। (অফিস ডেলিভারি ও হোম ডেলিভারি দু’ব্যবস্থাই রয়েছে) |
| শর্তাবলি:
যদি কোনো পৃষ্ঠা ছেড়া ফাটা থাকে ফর্মা মিসিং হয় কভার উল্টা অথবা ছেড়া হয় এসব ক্ষেত্রে আমরা এক্সচেঞ্জ দিয়ে থাকি। |

সহজ সরল বাংলা অনুবাদসহ পাঞ্জে সূরা ও দোয়া দরূদ (পাঞ্জে সূরা ও দোয়া দরূদ )
৳ 100.00
কোরআনের ৫টি বরকতময় সূরা হচ্ছে সূরা ‘ইয়াসীন’, সূরা ‘আর রাহমান’, সূরা ‘আল ওয়াকেয়া’, ‘সূরা আল মূলক’ ও সূরা ‘আল মোযযাম্মেল’। এগুলোর একটি সুন্দর সংগ্রহ অনেকেই হাতের কাছে রাখতে চান। এর পাশাপাশি একজন নিষ্ঠাবান মুসলমানের দৈনন্দিন দোয়া দরূদগুলো পাঠকদের সামনে পেশ করার জন্যে আমাদের এই অনন্য সুন্দর প্রকাশনা। সাইয়েদ কুতুব শহীদের সংক্ষিপ্ত আলোচনা বইটির গুরুত্বকে আরো বহুলাংশে বৃদ্ধি করেছে।
- Book Author: হাফেজ মুনীর উদ্দীন আহমদ


![kasas [Converted] copy আহসানুল কাছাছ (কোরআনের সর্বোত্তম গল্প) (সংক্ষিপ্ত আলোচনা: সাইয়েদ কুতুব শহীদ)](https://alquranacademypublications.com/wp-content/uploads/2026/02/kasas-Converted-copy-300x400.jpg)


Reviews
There are no reviews yet.