আমপারা (সংক্ষিপ্ত আলোচনা: সাইয়েদ কুতুব শহীদ)

৳ 100.00

‘আমপারা’ কোরআনে কারীমের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই অংশে ঈমান ও ইসলাম, তাওহীদ রেসালাত আখেরাত পর্যায়ে গুরুত্বপূর্ণ আলোচনাগুলো পেশ করা হয়েছে। এই পারাটির বিশেষ গুরুত্বের কারণেই এর বাংলা অনুবাদের পাশাপাশি সাইয়েদ কুতুব শহীদের অমর তাফসীর ‘ফী যিলালিল কোরআন’ থেকে এ সূরাগুলোর সংক্ষিপ্ত আলোচনা অংশটুকু এখানে সংযোগ করা হয়েছে। সুন্দর চার রঙ্গের প্রচ্ছদে সাজানো

আমপারা

 

আমপারার প্রথম বাক্য হচ্ছে (আম্মা ইয়াতাসাআলুনা) ‘তারা কোন জিনিসটি সম্পর্কে একজন আরেকজনকে জিজ্ঞাসা করছে, আমপারার তেলাওয়াত শুরু করতে গেলে প্রত্যেকটি পাঠকের মনে এ জিজ্ঞাসাটির কথাই সর্বপ্রথম জেগে উঠে। একটা বিরাট জিজ্ঞাসা তার সামনে এসে দাঁড়ায়। হাঁ, তাই তো কোনো জিনিসটি সম্পর্কে তারা একজন আরেকজনকে জিজ্ঞাসা করছে। এখানে দ্বিতীয় বাক্যটি (আনিন নাবায়িল আযীম)। প্রথম বাক্যটিরই পরিপূরক হিসেবে এসেছে, হাঁ তারা কি সেই মহা সংবাদ সম্পর্কেই একজন আরেকজনকে কি জিজ্ঞাসা করছে?

 

‘কি সেই মহা সংবাদ’ যার আলোচনা দিয়ে একটা সূরা ও একটা গোটা পারা শুরু হয়েছে। ভাববার বিষয় হচ্ছে, আল্লাহ তায়ালা কিন্তু এই সূরার কোথাও সে মহা সংবাদটি কি তা বলেননি; বরং তিনি বলেছেন- সেই মহা সংবাদটি হচ্ছে এমন একটি বিষয় যে ব্যাপারে তারা নিজেরাও ঐক্যমত পোষণ করেনা। তবে এটা ঠিক যে, অচিরেই ‘তারা সে মহা সংবাদ সম্পর্কে জানতে পারবে।’ বিষয়টাকে আরো গুরুত্ব দেয়ার জন্যে আবার বলা হয়েছে, ‘হাঁ অবশ্যই তারা সে সংবাদ সম্পর্কে জানতে পারবে।’

 

যে মহান সংবাদ সম্পর্কে মানুষরা অচিরেই জানতে পারবে, সেটি আসলে কি? কোরআনুল কারীমের এই শেষ পারাটি জুড়ে সে জবাবটাই বার বার ধ্বনিত প্রতিধ্বনিত হয়েছে। এই পারার প্রায় সব কয়টি সূরার প্রতিপাদ্য কোরআনের পরিভাষায় সেই মহা সংবাদটি হচ্ছে কেয়ামত অনুষ্ঠান। সৃষ্টির এই তাবৎ আয়োজন সেদিন লন্ড ভন্ড হয়ে যাবে, সেদিনই কেয়ামত হবে। আর কেয়ামত সংঘটিত হলে শুরু হবে মহাবিচারের আনুষ্ঠানিক পর্ব। এই পর্বেরই শেষ মানযিল হলো জান্নাত কিংবা জাহান্নাম।

 

একজন সচেতন মানুষ যিনি কোরআনকে নিয়ে দাঁড়াতে চান, কোরআন দিয়ে যিনি নিজের জীবনের গতিপথ নির্ধারন করতে চান- তার জন্যে কোরআনের এই শেষ পারাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ছন্দময় ছোট্ট সূরাগুলোর তেলাওয়াত তার হৃদয়ে যেমনি সূরের ঝংকার তোলে, তেমনি তার সহজ সরল বাংলা অনুবাদ তাকে ধীরে ধীরে সে মহা সংবাদের জন্যেও তৈরী করতে থাকে। এই সূরাগুলো যেহেতু একজন নিবেদিত প্রাণ মোমেন ব্যক্তি বারবার নামাযে তেলাওয়াত করেন, তাই তাকে এ সূরাগুলোর মর্মার্থ গভীরভাবে অনুধাবন করা দরকার। এ মহান লক্ষ্যকে সামনে রেখেই আমরা সাইয়েদ কুতুব শহীদের কালজয়ী গ্রন্থ- তাফসীর ফী যিলালিল কোরআনের পাতা থেকে প্রতিটি সূরার সংক্ষিপ্ত আলোচনা অংশটুকু সংযোগ করে দিয়েছি।

 

আল্লাহ তায়তলা আমাদের সবাইকে কোরআনের উপস্থাপিত সেই ‘মহা সংবাদের’ জন্যে প্রস্তুত হওয়ার তাওফীক দান করুন- সর্বান্তকরণে এই আশাবাদটুকুই ব্যক্ত করছি।

 

হাফেজ মুনির উদ্দীন আহমদ

লন্ডন

রমযান ১৪২৭

সেপ্টেম্বর ২০০৬

পৃষ্ঠা সংখ্যা: ১৫৪

সাইজ: ৫.৫ × ৮.৫ ইঞ্চি

কভার: হার্ড কভার

প্রিন্ট: সাদা কালো

কাগজ: ৫৫ গ্রাম অফসেট

ওজন: ০.৩ কেজি

অর্ডার করার পর সর্বোচ্চ ৭ দিনের মধ্যে ডেলিভারি প্রদান করা হয়।

ক্যাশ অন ডেলিভারির সুবিধা। (অফিস ডেলিভারি ও হোম ডেলিভারি দু’ব্যবস্থাই রয়েছে)

শর্তাবলি:

যদি কোনো পৃষ্ঠা ছেড়া ফাটা থাকে

ফর্মা মিসিং হয়

কভার উল্টা অথবা ছেড়া হয়

এসব ক্ষেত্রে আমরা এক্সচেঞ্জ দিয়ে থাকি।

Reviews

There are no reviews yet.

Be the first to review “আমপারা (সংক্ষিপ্ত আলোচনা: সাইয়েদ কুতুব শহীদ)”

Your email address will not be published. Required fields are marked *