কিশোরদের আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মোস্তফা সা.

৳ 100.00

ছেলেবেলায় আমাদের শ্লোগান ছিলো- ‘তোমার নেতা আমার নেতা, বিশ্বনবী মোস্তফা’। আসলেই তো তিনি সবার নেতা। একজন মানুষের মাঝে যতোগুলো ভালো গুণ থাকতে পারে আল্লাহ তায়ালা প্রিয় নবীর জীবনে তার সবটুকুরই সমাহার ঘটিয়েছেন। তাঁর এই মহাজীবন থেকে আমাদের চলার পথের পাথেয় খোঁজার জন্যেই আমরা এই বইটি তৈরী করেছি।

নামাযে যখন আমরা পড়ি ‘আল্লাহুম্মা সাল্লে আলা সাইয়েদেনা মোহাম্মদ’ তোমরা কি জানো, এর মাধ্যমে আমরা কি বলি? আমরা বলি, হে আল্লাহ তুমি দরূদ পাঠাও আমাদের সাইয়েদ মোহাম্মদের ওপর। একথাটি বলার সময় তুমি কি কখনো ‘সাইয়েদ’ শব্দটির অর্থের দিকে খেয়াল করেছো?

আরবী ভাষায় সাইয়েদ মানে নেতা, নেতার জন্যে আরবীতে অবশ্য ইমামসহ আরো কয়েকটি শব্দ আছে। কিন্তু এ শব্দগুলোর সাথে সাইয়েদ শব্দটির কিছু মৌলিক তফাৎ আছে। আরবীতে সাইয়েদ হচ্ছেন এমন নেতা যিনি মাসজিদের যেমন নেতা পার্লামেন্টেরও তেমন নেতা।

একজন মানুষের জীবনের যতো দিক ও বিভাগ আছে, আল্লাহ তায়ালা রসূলকে তার সব জায়গার জন্যেই অনুকরণীয় নেতা বা আদর্শ করে পাঠিয়েছেন, আর তোমরা তো জানোই, ইসলামে দ্বীন দুনিয়া বলতে আলাদা কোনো জিনিস নেই। মুসলমানের দ্বীন দুনিয়া একÑ এখানে যা দ্বীন তাই দুনিয়া, আবার যা দুনিয়া তাই দ্বীন। অর্থাৎ মানুষের নামায, রোযা, হজ্জ, যাকাত, ব্যবসা বাণিজ্য, ব্যাংক ইন্স্যুরেন্স, আইন সভা ও বিচারালয়Ñ এই সব জায়গার জন্যে আল্লাহর বিধান একটাই এবং তা হচ্ছে ইসলাম, আর এই ইসলামকে দুনিয়ায় প্রচার ও প্রতিষ্ঠা করার জন্যে একজনকেই তিনি নেতা বানিয়ে পাঠিয়েছেন এবং তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম।

কেন আমরা তাকে নেতা মানবো, তাকে নেতা না মানলে আমাদের কি ক্ষতি হবেÑ এসব কিছুর সাথে তাঁর সম্পর্কে আরো অনেক জানা অজানা কথা নিয়ে তোমাদের জন্যে আমরা পরিবেশন করছিÑ ‘আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মোস্তফা’।

পৃষ্ঠা সংখ্যা: ৩২

সাইজ: ৬ × ৮.৫ ইঞ্চি

কভার: পেপার ব্যাক

প্রিন্ট: ৪ কালার (রঙিন পরিবেশনা)

কাগজ: ৭০ গ্রাম অফসেট

ওজন: ১২০ গ্রাম

অর্ডার করার পর সর্বোচ্চ ৭ দিনের মধ্যে ডেলিভারি প্রদান করা হয়।

ক্যাশ অন ডেলিভারির সুবিধা।

(অফিস ডেলিভারি ও হোম ডেলিভারি দু’ব্যবস্থাই রয়েছে)

শর্তাবলি:

যদি কোনো পৃষ্ঠা ছেড়া ফাটা থাকে

ফর্মা মিসিং হয়

কভার উল্টা অথবা ছেড়া হয়

এসব ক্ষেত্রে আমরা এক্সচেঞ্জ দিয়ে থাকি।

Reviews

There are no reviews yet.

Be the first to review “কিশোরদের আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মোস্তফা সা.”

Your email address will not be published. Required fields are marked *