| এই মুহূর্তে আল্লাহর যমীনের সবচেয়ে হতভাগ্য ব্যক্তিটি কেÑ তুমি জানো?
হাঁ, সে হতভাগ্য ব্যক্তিটি হচ্ছেÑ যে দুনিয়া আখেরাত দুটোই হারিয়ে দ্বারে দ্বারে এতোটুকু আশ্রয়ের জন্যে ঠোকর খায়। একালে সেকালে দেশে বিদেশে এমন অনেক লোকের কথাই তুমি শুনেছোÑ যারা পরকাল বিশ^াস করে, কিন্তু বিশ^াস করলেও আল্লাহ তায়ালা যে সেদিন সবার কাজকর্মের পুংখানুপুংখ হিসেব নেবেন তা মানতে চায় না। এরা পরকালে কিছু পাবে সে আশাও করে না, তাই এদের জীবনের যাবতীয় চেষ্টা সাধনা সবই নিয়োজিত থাকে দুনিয়াকে কেন্দ্র করে। এক পর্যায়ে এসে এদের কেউ কেউ দুনিয়ার হয়তো ভোগ বিলাস আরাম আয়েশ কিছু পেয়েও যায়। আখেরাতের অসীম জীবনের তুলনায় তা যতো সামান্যই হোক, তবু যে দুনিয়ার জন্যে সে এতো কিছু করলো তার কিছু তো সে পেলো। কিন্তু সে ব্যক্তিটি সম্পর্কে তুমি কি বলবে, যে দুনিয়াও পেলো না আখেরাতও পেলো না। যে ব্যক্তি দুনিয়ার সুখ শান্তি, আরাম আয়েশ ও ভোগ বিলাসের জন্যে তার দ্বীন ধর্ম, নীতি নৈতিকতা সবকিছু ভুলেছে, যে দুনিয়ার অস্থায়ী ভোগটুকু পাওয়ার জন্যে সে পরকালের স্থায়ী জীবন হারালোÑ দেখা গেলো তার নসীবে সে দুনিয়াটাও থাকলো না। কোরআনুল কারীমে এদের কথা বলতে গিয়েই আল্লাহ তায়ালা বলেছেনÑ ‘খাসেরাদ্দুনিয়া ওয়াল আখেরাহ, যালেকা হুয়াল খোসরানুল মুবীন’। হতভাগ্য ব্যক্তির দুনিয়া বরবাদ হয়ে গেলো, বরবাদ হয়ে গেলো তার আখেরাতও। মূলত এটাই হচ্ছে চূড়ান্ত ক্ষতি বা এবসলিউট লস। ইতিহাসের পাতা থেকে এমন কিছু হতভাগ্য ব্যক্তিদের নিয়ে আমাদের এবারের আয়োজন ‘কিশোরদের হতভাগ্য মানুষদের গল্প’। এই হতভাগ্য মানুষের গল্প ও এর শিক্ষা আমাদের সবার জীবনধারাকে বদলে দিক এই কামনা করি। |
| পৃষ্ঠা সংখ্যা: ৩২
সাইজ: ৬ × ৮.৫ ইঞ্চি কভার: পেপার ব্যাক প্রিন্ট: ৪ কালার (রঙিন পরিবেশনা) কাগজ: ৭০ গ্রাম অফসেট ওজন: ১২০ গ্রাম |
| অর্ডার করার পর সর্বোচ্চ ৭ দিনের মধ্যে ডেলিভারি প্রদান করা হয়।
ক্যাশ অন ডেলিভারির সুবিধা। (অফিস ডেলিভারি ও হোম ডেলিভারি দু’ব্যবস্থাই রয়েছে) |
| শর্তাবলি:
যদি কোনো পৃষ্ঠা ছেড়া ফাটা থাকে ফর্মা মিসিং হয় কভার উল্টা অথবা ছেড়া হয় এসব ক্ষেত্রে আমরা এক্সচেঞ্জ দিয়ে থাকি। |

কিশোরদের হতভাগ্য মানুষদের গল্প
৳ 100.00
পৃথিবীর অসংখ্য নেয়ামত মহান আল্লাহ তায়ালর দান; কিন্তু সে নেয়ামতকে ক’জনই বা কাজে লাগাতে পারছে। কিছু কিছু হতভাগ্য গাফেল মানুষ আল্লাহর রহমত থেকে এমনিই বঞ্চিত হয়। কেন মানুষগুলো এভাবে বঞ্চিত হয়, জীবনের শুরুতে যদি আপনার সন্তান তা জানতে নিতে পারে, তাহলে আশা করা যায় তার ভবিষ্যত জীবন সুন্দর হয়ে উঠবে।
- Book Author: হাফেজ মুনির উদ্দীন আহমদ
- Language: English/ Bangla
- Publisher: আল কোরআন একাডেমী পাবলিকেশন্স এর বই





Reviews
There are no reviews yet.