| প্রিয় বন্ধুরা,
সৃষ্টি রহস্য জানার জন্যে মানুষ মহাকাশ পাড়ি দেয়। রেকর্ড বইতে নিজের নাম লেখানোর জন্যে সাগর মহাসাগর ও দেশ মহাদেশ পাড়ি দেয়। সমুদ্রের গভীর তলদেশে কিংবা পাহাড়ের সুউচ্চ চুড়ায় আরোহন করে নিজের পদচিহ্ন এঁকে দেয়। দেশের পতাকা উড়িয়ে দেয়Ñ এসব কথা তো তোমরা অনেক শুনেছো তাই না? কিন্তু এই বন বনানী, পাহাড় পর্বত, সাগর মহাসাগর, দেশ মহাদেশের যিনি রাজাধিরাজ আল্লাহ তায়ালাÑ শুধু তাকে জানার জন্যে মাসের পর মাস পরিশ্রম করে কোনো মানুষ শত শত মাইল পাড়ি দেয়Ñ তেমন কয়জনের নাম তোমরা শুনেছো? হাঁ, তেমনি একজন মহাপুরুষের কথা বলার জন্যই আমাদের এই বইÑ ‘কিশোরদের সালমান ফারসী’। আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম যখন মরু আরবে সত্যের বাণী প্রচার শুরু করলেন, তখন আরব সীমানার ওপাড়ের দেশ ইরান থেকে এই সত্যের সন্ধানী মানুষটি তাঁর কাছে ছুটে আসেন। সত্যের এ মহান সাধকের নাম হচ্ছে হযরত সালমান ফারসী (রা.)। যে সত্যকে জানার জন্যে সালমান নবীর শহর মদীনায় এলেন, এক সময় সেই মদীনা যখন শত্রু দ্বারা আক্রান্ত হলো, তখন সালমান নবীর খেদমতে এক অভূতপূর্ণ রণ কৌশলের প্রস্তাব পেশ করলেন। আল্লাহ তায়ালার অসীম দয়ায় সালমানের এই রণকৌশলই এক সময় নবীর কদমে বিজয়ের চিহ্ন এঁকে দিলো। এই মানুষটিকে নিয়েই আমাদের এবারের নিবেদনÑ ‘কিশোরদের সালমান ফারসী’। তার মহান জীবন কাহিনী আমাদের সবাইকে সত্যের পথে এমনি অনুসন্ধিৎসার প্রেরণা জাগিয়ে তুলুক এই কামনা করি। |
| পৃষ্ঠা সংখ্যা: ৩২
সাইজ: ৬ × ৮.৫ ইঞ্চি কভার: পেপার ব্যাক প্রিন্ট: ৪ কালার (রঙিন পরিবেশনা) কাগজ: ৭০ গ্রাম অফসেট ওজন: ১২০ গ্রাম |
| অর্ডার করার পর সর্বোচ্চ ৭ দিনের মধ্যে ডেলিভারি প্রদান করা হয়।
ক্যাশ অন ডেলিভারির সুবিধা। (অফিস ডেলিভারি ও হোম ডেলিভারি দু’ব্যবস্থাই রয়েছে) |
| শর্তাবলি:
যদি কোনো পৃষ্ঠা ছেড়া ফাটা থাকে ফর্মা মিসিং হয় কভার উল্টা অথবা ছেড়া হয় এসব ক্ষেত্রে আমরা এক্সচেঞ্জ দিয়ে থাকি। |

কিশোরদের সালমান ফারসী
৳ 100.00
সুদূর পারস্য থেকে যে মানুষটি সত্যের সন্ধানে দেশে দেশে ঘুরে ফিরে অবশেষে মদীনায় এসে নিজেকে খাটি সোনায় পরিণত করেছেন তিনি হচ্ছেন হযরত সালমান ফারসী। খন্দকের যুদ্ধে পরিখা খননের এই কৌশল তিনিই প্রথম বলেছেন। সত্যকে চেনার জন্যে একজন মানুষ কি পরিমাণ ত্যাগ স্বীকার করতে পারে- পাতায় পাতায় ইলাস্ট্রেশানের সাথে এ কথাগুলোই ছড়িয়ে আছে এই গ্রন্থে।
- Book Author: হাফেজ মুনির উদ্দীন আহমদ
- Language: English/ Bangla
- Publisher: আল কোরআন একাডেমী পাবলিকেশন্স এর বই





Reviews
There are no reviews yet.