কিশোরদের সোহায়ব রুমী

৳ 100.00

হযরত সোহায়ব রুমী-এ নাম দেখেই আমরা বুঝতে পারি, তিনি ছিলেন রোমের বাসিন্দা। একজন আরব গভর্নরের ছেলে হয়েও হযরত সোহায়ব কিভাবে দাসে পরিণত হলেন, অতপর কিভাবে তিনি আবার রসূলের সাথী হলেন- তারই হৃদয়স্পর্শী কাহিনী ছড়িয়ে আছে এই বইর ছত্রে ছত্রে। কিশোরদের উপযোগী নানা ইলাস্ট্রেশান সম্বলিত বইটি কিশোরদের সত্যের পথে আরো এক ধাপ এগিয়ে নেবে।

সোহায়ব রুমী

আজ যিনি রাজা কাল তিনি ভিখারী, আজ যে দাস কাল সে মনিবÑ এসব কথা তোমরা অনেক রূপকথার গল্পে শুনেছো; কিন্তু বাস্তব জীবনে সোনার চামচ ও রূপোর থালা হাতে জন্ম নিয়ে দাসত্বের শেকল পরে দেশে দেশে ঘুরে বেড়ানোর কথাÑ তোমরা মনে হয় বেশী শুনোনি।

আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লামের দাওয়াত যখন দেশের সীমানা ভেদ করে বাইরের জগতে ছড়িয়ে পড়লো তখন হেজাজের উপকণ্ঠে অবস্থিত ছিলো তখনকার সুপারপাওয়ার রোমানদের শাসনাধীন একটি প্রদেশ।

এই প্রদেশের গভর্নরের বিলাসবহুল প্রাসাদেই জন্ম নিলেন বালক সোহায়ব। তখনকার বৃহৎ দু’টো শক্তি রোমান ও ইরানদের পারস্পরিক দ্বন্দ্ব সংগ্রামের জের ধরে দীর্ঘদিন এই প্রদেশটিতে চললো ক্ষমতার পালা বদল। শেষ বিজয়ীদের হাতে প্রাদেশিক গভর্নরের সেনাবাহিনীর সাথে সোহায়বের পরিবারও শোচনীয়ভাবে হেরে গেলো। পরিণামে গভর্নরসহ তাদের গোটা পরিবারের লোকদের তারা দাস বানিয়ে রোমের বাজারে বিক্রি করে দিলো।

কালের এক দীর্ঘ পথপরিক্রমায় কিশোর সোহায়ব আবার তার মানবীয় পরিচয় ফিরে পেলেন। ঘটনার নাটকীয়তায় এক সময় তিনি প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লামের সন্ধান পান। সোহায়ব শুনলেন, প্রিয় নবী সত্যি সত্যিই সমাজে মানুষে মানুষে ভেদাভেদ মুছে দিয়ে এক অপরূপ সাম্য কায়েম করেছেন। নবী চরিত্রের মাঝে সোহায়ব নিজের ছবিটাই দেখতে পেলেন বার বার। চলো নাÑ সোহায়বের সে ছবির সাথে আমরাও একটু পরিচিত হই!

পৃষ্ঠা সংখ্যা: ৩২

সাইজ: ৬ × ৮.৫ ইঞ্চি

কভার: পেপার ব্যাক

প্রিন্ট: ৪ কালার (রঙিন পরিবেশনা)

কাগজ: ৭০ গ্রাম অফসেট

ওজন: ১২০ গ্রাম

অর্ডার করার পর সর্বোচ্চ ৭ দিনের মধ্যে ডেলিভারি প্রদান করা হয়।

ক্যাশ অন ডেলিভারির সুবিধা।

(অফিস ডেলিভারি ও হোম ডেলিভারি দু’ব্যবস্থাই রয়েছে)

শর্তাবলি:

যদি কোনো পৃষ্ঠা ছেড়া ফাটা থাকে

ফর্মা মিসিং হয়

কভার উল্টা অথবা ছেড়া হয়

এসব ক্ষেত্রে আমরা এক্সচেঞ্জ দিয়ে থাকি।

Reviews

There are no reviews yet.

Be the first to review “কিশোরদের সোহায়ব রুমী”

Your email address will not be published. Required fields are marked *