| আমার একান্ত স্নেহের বন্ধুরা!
তোমাদের জন্যে যখনি আমরা একটা নতুন বই নিয়ে আসিÑ তখন সবার আগে আমার কি মনে হয় জানো! আমার মনে হয় আমি বুঝিÑ আমার ভালোবাসার কিশোর কিশোরীদের হাতে সোনাদানা হিরা জহরতের চাইতেও কোনো দামী জিনিস তুলে দিচ্ছি। সোনাদানার সাথে তুলনা করলাম এ জন্যে যে, সোনা রুপা টাকা পয়সা তো মানুষের হাতে বেশী দিন থাকে নাÑ থাকলেও বড়ো জোর তা তোমার বন্ধু বান্ধবদের সামান্য কিছু বিলাসিতার উপকরণ যোগায় মাত্র। কিন্তু তার বদলে একটি ভালো বইর কথা তুমি চিন্তা করে দেখো তো! একটি ভালো বই মানুষের জীবনের চলার পথ বদলে দিতে পারে। এমন বহুবার ঘটেছে যে, একটি সুন্দর বই একটি মানুষের জীবনে এমনভাবে প্রভাব বিস্তার করেছেÑ যে সে এখন আগের মতো আর খারাপ বন্ধুদের সাথে আড্ডা দেয় না, মিথ্যা ধোঁকা প্রতারণার যেসব অভ্যাস আগে তার মধ্যে ছিলোÑ তা সে সম্পূর্ণ বাদ দিয়েছে অর্থাৎ এই ভালো বইটি পড়ে সে একজন ভালো মানুষ হয়ে গেছে। এদিক থেকে আমাদের আজকের বইটি একটু ভিন্ন ধরনের। এই বইতে আমরা আমাদের নিকট ইতিহাসের এমন কিছু ঘটনা শুনিয়েছি, যেগুলোকে নানা কারণে আমাদের পাড়া প্রতিবেশীরা লোক উল্টো করে আমাদের সামনে পেশ করেছে, যারা ছিলো ‘হিরো’ তাদের ‘জিরো’ করে দেখিয়েছে। আবার যারা ছিলো ‘জিরো’Ñ তাদের দেখিয়েছে একজন বড়ো বড়ো ‘হিরো’ হিসেবে। আসলে ইতিহাসের চরিত্রগুলোকে যদি তাদের যথার্থ স্থান দেয়া না যায় তাহলে আমরা স্বাভাবিক ভাবেই তা থেকে কিছু শিখতে পারবো না। সঠিক ঘটনা সঠিকভাবে জানা না থাকলে তার থেকে আমরা সঠিক শিক্ষা নেবো কি করেÑ ইতিহাসের প্রতি সঠিক বিচার করার জন্যে আমরা তোমাদের হাতে এই বইটি তুলে দিচ্ছি। আশা করি এই বইটি তোমাদের ভালো লাগবে। |
| পৃষ্ঠা সংখ্যা: ৩২
সাইজ: ৬ × ৮.৫ ইঞ্চি কভার: পেপার ব্যাক প্রিন্ট: ৪ কালার (রঙিন পরিবেশনা) কাগজ: ৭০ গ্রাম অফসেট ওজন: ১২০ গ্রাম |
| অর্ডার করার পর সর্বোচ্চ ৭ দিনের মধ্যে ডেলিভারি প্রদান করা হয়।
ক্যাশ অন ডেলিভারির সুবিধা। (অফিস ডেলিভারি ও হোম ডেলিভারি দু’ব্যবস্থাই রয়েছে) |
| শর্তাবলি:
যদি কোনো পৃষ্ঠা ছেড়া ফাটা থাকে ফর্মা মিসিং হয় কভার উল্টা অথবা ছেড়া হয় এসব ক্ষেত্রে আমরা এক্সচেঞ্জ দিয়ে থাকি। |

কিশোরদের ইতিহাস পড়া
৳ 100.00
তোমাদের জন্যে যখনি আমরা একটা নতুন বই নিয়ে আসিÑ তখন সবার আগে আমার কি মনে হয় জানো! আমার মনে হয় আমি বুঝিÑ আমার ভালোবাসার কিশোর কিশোরীদের হাতে সোনাদানা হিরা জহরতের চাইতেও কোনো দামী জিনিস তুলে দিচ্ছি। সোনাদানার সাথে তুলনা করলাম এ জন্যে যে, সোনা রুপা টাকা পয়সা তো মানুষের হাতে বেশী দিন থাকে নাÑ থাকলেও বড়ো জোর তা তোমার বন্ধু বান্ধবদের সামান্য কিছু বিলাসিতার উপকরণ যোগায় মাত্র। কিন্তু তার বদলে একটি ভালো বইর কথা তুমি চিন্তা করে দেখো তো! একটি ভালো বই মানুষের জীবনের চলার পথ বদলে দিতে পারে।
- Book Author: হাফেজ মুনির উদ্দীন আহমদ
- Language: English/ Bangla
- Publisher: আল কোরআন একাডেমী পাবলিকেশন্স এর বই





Reviews
There are no reviews yet.