| আল্লাহ সোবহানাহু ওয়া তায়ালা কোরআনুল কারীমের সূরা ‘ক্বালাম’-এ বলেছেন, ‘হে নবী! তুমি অবশ্যই সর্বোচ্চ চরিত্র বৈশিষ্ট্যর ওপর অবস্থান করছো’। আল্লাহ তায়ালার এই মহান ঘোষণার অবশ্যম্ভাবী শিক্ষা হিসেবে একদিন প্রিয়নবী নিজেই তাঁর সাথীদের সামনে ঘোষণা করলেন, ‘নিসন্দেহে আমাকে সর্বোত্তম মানবীয় চরিত্র বৈশিষ্ট্য দিয়ে পাঠানো হয়েছে’।
আল্লাহ তাবারাকা ওয়া তায়ালা স্বয়ং প্রিয় নবী হযরত মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লামকে আমাদের সামনে সর্বোত্তম মানুষের জীবন্ত নমুনা হিসেবে পেশ করেছেন। এর চেয়ে বেশী সৌভাগ্যের কথা আমাদের জন্যে আর কী হতে পারে। তিনি আমাদের ব্যক্তি জীবনের রোগ ব্যাধী, হাসি কান্না থেকে শুরু করে রাষ্ট্রীয় ও আন্তরাষ্ট্রীয় পর্যায়ের সর্বোচ্চ মসনদ পর্যন্ত কিভাবে একজন মানুষ কথা বলবে, কিভাবে পানাহার করবে, কিভাবে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, ময়মুরব্বীদের সাথে আচরণ করবে তা শিখিয়েছেন। পড়ার সাথী, ব্যবসায়ের পার্টনার ও রাজনীতির প্রতিপক্ষের সাথে কথাবার্তা আচার আচরণের শিষ্টাচারও তিনি আমাদের বলে দিয়েছেন। যুদ্ধের আচরণ বিধি যেমন শিখিয়েছেন, তেমনি শিখিয়েছেন শান্তি প্রতিষ্ঠার কলা কৌশলও। গ্রাম পল্লী শহর নগর জনপদ জনবসতি যে যেখানেই বাস করুক, তাকে প্রিয় নবী তার প্রয়োজনীয় নৈতিক মান ও ‘এটিকেট’ শিক্ষা দিয়েছেন, আর সত্যিকার কথা হচ্ছে এই নৈতিক শিষ্ঠাচার ও এটিকেটের ওপরই তিনি একটি নতুন জাতি, নতুন সভ্যতার ভিত দাঁড় করিয়েছেন। এ জাতির লক্ষ লক্ষ ভাবী পরিচালক আমাদের শিশু কিশোরদের এসব বিধিমালা ও আদব কায়দার সাথে পরিচিত করার জন্যেই আমরা তোমাদের হাতে এই ক্ষুদ্র বইখানা তুলে দিলাম। শুধু পড়ার জন্যেই নয়, আজ থেকে আমরা সিদ্ধান্ত করবো, আমরা এই বইকে আমাদের জীবনের কর্মসূচী বানাবো। আল্লাহ তায়ালা আমাদের শক্তি দিন, সাহস দিন। |
| পৃষ্ঠা সংখ্যা: ৩২
সাইজ: ৬ × ৮.৫ ইঞ্চি কভার: পেপার ব্যাক প্রিন্ট: ৪ কালার (রঙিন পরিবেশনা) কাগজ: ৭০ গ্রাম অফসেট ওজন: ১২০ গ্রাম |
| অর্ডার করার পর সর্বোচ্চ ৭ দিনের মধ্যে ডেলিভারি প্রদান করা হয়।
ক্যাশ অন ডেলিভারির সুবিধা। (অফিস ডেলিভারি ও হোম ডেলিভারি দু’ব্যবস্থাই রয়েছে) |
| শর্তাবলি:
যদি কোনো পৃষ্ঠা ছেড়া ফাটা থাকে ফর্মা মিসিং হয় কভার উল্টা অথবা ছেড়া হয় এসব ক্ষেত্রে আমরা এক্সচেঞ্জ দিয়ে থাকি। |

কিশোরদের আদব কায়দা
৳ 100.00
| আদব কায়দা শিষ্টাচার সব সময়ই একটি ভালো গুণ। ইসলাম একজন মুসলিম কিশোরের জীবনে কোন্ ধরনের আদব কায়দা ফুটিয়ে তুলতে চায়- কোরআন হাদীস ও সমসাময়িক ঘটনার আলোকে চমৎকার বিশ্লেষণ নিয়েই আমরা কিশোরদের জন্যে এই বইটি তৈরী করেছি। শিশু কিশোররা ইসলামের আদব কায়দা মেনে চললে অবশ্যই তারা ভালো নাগরিক হতে পারে। |
- Book Author: হাফেজ মুনির উদ্দীন আহমদ
- Language: English/ Bangla
- Publisher: আল কোরআন একাডেমী পাবলিকেশন্স এর বই





Reviews
There are no reviews yet.