| দেশের সামগ্রিক শিক্ষা ব্যবস্থা ও এই ব্যবস্থার সংস্কার কর্মসূচীর সাথে ভাবী প্রজন্মের শিক্ষার জন্যে কী ধরণের সিলেবাস প্রণীত হওয়া দরকার, তার ছিটেফোটা কিছু বিবরণ নিয়ে তোমাদের জন্যে আমরা যে ৩টি ছোটো ছোটো বই লিখেছিÑ বর্তমান পুস্তকটি তার দ্বিতীয়। প্রথম পুস্তকে আমরা ভারতীয় উপমহাদেশের বর্তমান শিক্ষা ব্যবস্থার কিছু বিবর্তনের কথা তোমাদের বলেছি। মুসলমানদের ইতিহাস ঐতিহ্যের ধারক বাহক আরবী ফারসী থেকে কিভাবে ইসলাম ও মুসলিম ঐতিহ্য বিদ্বেষী ইংরেজী ভাষা এখানে চালু করা হলোÑ কিভাবেই বা হাজার বছরের শিক্ষা ব্যবস্থায় এতো বড়ো পরিবর্তন ঘটলো তার কিছু কিছু ইতিহাসও আমরা তোমাদের শুনিয়েছি।
আশ্চর্যের কথা হচ্ছে, এতো কিছু করেও ইংরেজরা এখানকার কোটি কোটি মুসলমানদের হৃদয় থেকে ইসলামী ধ্যান ধারনা ঐতিহ্য মুছে ফেলতে পারেনি। তবে দুঃখজনক হলেও এটা সত্য যে, ২শ’ বছরের প্রচেষ্টায় দুশমনরা ইসলামী শিক্ষার যে ক্ষতি সাধন করতে পারেনিÑ তার সম্পাদন করেছে স্বয়ং মুসলিম নামধারী কতিপয় মুসলিম দেশের শাসকবৃন্দ। এই মুসলমানদের একটি অংশ আবার কিভাবে ইসলামী শিক্ষার পথে নানা বাধা প্রতিবন্ধকতা সৃষ্টি করে ইংরেজদের প্রবর্তিত শিক্ষা ব্যবস্থার সাথে আপস করে ইসলামী শিক্ষা ব্যবস্থাকে কিভাবে আধুনিকতার নামে ধর্মনিরপেক্ষ ও ধর্মবিমুখ বানানোর নানা কৌশল অবলম্বন করে তারও নানা ঐতিহাসিক ঘটনা এখানে বলা হয়েছে। আমরা আশাকরি এই পুস্তকে বর্ণিত এ কথাগুলো আমাদের পরবর্তি বই ও সেই বইর প্রতিপাদ্য বুঝাতে তোমাদের ব্যাপক সাহায্য করবে এবং এই ২টি বিষয়ের তথ্য উপাত্ত ও ঐতিহাসিক বিবর্তনের এই গল্প মুসলিম কিশোরদের ভাবী শিক্ষা ব্যবস্থার সিলেবাস ও পাঠ্য কার্যক্রম প্রণয়ন করতে আমাদের বিশেষভাবে সাহায্য করবে। আল্লাহ তায়ালা আমাদের সকলকে ইতিহাসের ভাংগাগড়ার ওপর দাঁড়িয়ে এ জাতির কিশোর ও তরুণদের জন্যে একটি স্থায়ী ও কল্যাণমুখী শিক্ষা ব্যবস্থার যুযোগযোগী সিলেবাস প্রণয়নের তাওফীক দান করুন। |
| পৃষ্ঠা সংখ্যা: ৩২
সাইজ: ৬ × ৮.৫ ইঞ্চি কভার: পেপার ব্যাক প্রিন্ট: ৪ কালার (রঙিন পরিবেশনা) কাগজ: ৭০ গ্রাম অফসেট ওজন: ১২০ গ্রাম |
| অর্ডার করার পর সর্বোচ্চ ৭ দিনের মধ্যে ডেলিভারি প্রদান করা হয়।
ক্যাশ অন ডেলিভারির সুবিধা। (অফিস ডেলিভারি ও হোম ডেলিভারি দু’ব্যবস্থাই রয়েছে) |
| শর্তাবলি:
যদি কোনো পৃষ্ঠা ছেড়া ফাটা থাকে ফর্মা মিসিং হয় কভার উল্টা অথবা ছেড়া হয় এসব ক্ষেত্রে আমরা এক্সচেঞ্জ দিয়ে থাকি। |

কিশোরদের শিক্ষা ও শিক্ষা কারিকুলাম
৳ 100.00
দেশের সামগ্রিক শিক্ষা ব্যবস্থা ও এই ব্যবস্থার সংস্কার কর্মসূচীর সাথে ভাবী প্রজন্মের শিক্ষার জন্যে কী ধরণের সিলেবাস প্রণীত হওয়া দরকার, তার ছিটেফোটা কিছু বিবরণ নিয়ে তোমাদের জন্যে আমরা যে ৩টি ছোটো ছোটো বই লিখেছিÑ বর্তমান পুস্তকটি তার দ্বিতীয়। প্রথম পুস্তকে আমরা ভারতীয় উপমহাদেশের বর্তমান শিক্ষা ব্যবস্থার কিছু বিবর্তনের কথা তোমাদের বলেছি। মুসলমানদের ইতিহাস ঐতিহ্যের ধারক বাহক আরবী ফারসী থেকে কিভাবে ইসলাম ও মুসলিম ঐতিহ্য বিদ্বেষী ইংরেজী ভাষা এখানে চালু করা হলোÑ কিভাবেই বা হাজার বছরের শিক্ষা ব্যবস্থায় এতো বড়ো পরিবর্তন ঘটলো তার কিছু কিছু ইতিহাসও আমরা তোমাদের শুনিয়েছি।
আল্লাহ তায়ালা আমাদের সকলকে ইতিহাসের ভাংগাগড়ার ওপর দাঁড়িয়ে এ জাতির কিশোর ও তরুণদের জন্যে একটি স্থায়ী ও কল্যাণমুখী শিক্ষা ব্যবস্থার যুযোগযোগী সিলেবাস প্রণয়নের তাওফীক দান করুন।
- Book Author: হাফেজ মুনির উদ্দীন আহমদ
- Language: English/ Bangla
- Publisher: আল কোরআন একাডেমী পাবলিকেশন্স এর বই





Reviews
There are no reviews yet.