| পথে ঘাটে মাঝে মধ্যে আমরা কিছু মানসিক ও শারীরিক প্রতিবন্ধী লোক দেখি, এদের কারো জ্ঞান নেই, কারো হাত নেই, কারো পা নেই। এমন লোকদের দেখলে আমরা মনে মনে কিছু কথা বলি। কোনো লোক যদি সত্যিকার অর্থেই আল্লাহ তায়ালাকে বিশ্বাস করে, তাহলে এমতাবস্থায় অবচেতন মনেই সে বলে উঠবেÑ ‘হে আল্লাহ, আমি তোমার শোকর আদায় করি, তুমি আমাকে এদের মতো করে পয়দা করোনি। আমাকেও যদি তুমি এমন করে পয়দা করতে, তাহলে আমি কিছুই করতে পারতাম না। রাস্তার পাশে রোদ বৃষ্টি ঝড় ফুটপাথে পংগু হাত পা নিয়ে আমাকেও হয়তো অসহায়ের মতো পথচারীদের করুণার দিকে তাকিয়ে থাকতে হতো।
এবারের পরীক্ষায় আমার যে বন্ধুটি আমার চেয়ে কম নম্বর পেলো, আমিও যদি তার মতো হতাম; কিংবা হতাম যদি তার চেয়েও নিকৃষ্টÑ তাহলে কি হতো? আমি চাইলে যেমন আমার শরীরের পংগুত্ব দূর করতে পারতাম না, তেমনি আমি চাইলে আমি আমার মেধা প্রতিভাও বাড়াতে পারতাম নাÑ কেননা এগুলোর চূড়ান্ত ক্ষমতা একমাত্র আল্লাহ তায়ালার হাতে। এটা আমার প্রতি তাঁর একান্ত মেহেরবানী যে তিনি আমাকে শারীরিকভাবে পংগু করে বানাননি। আমার হাত পা নাক কান চোখের কোথায়ও তিনি কোনো খুঁত রাখেননি। অথচ এর উল্টোটাও তিনি করতে পারতেনÑ যেমনটি তিনি করেছেন অনেকের ক্ষেত্রেই। তিনি আমার পিতা মাতা, ভাই বোনদেরও শারীরিক ও মানসিক সুস্থতা দান করেছেন। এতোটুকু জ্ঞানও তিনি আমাকে দান করেছেন, আজ আমি বুঝতে পারছি যে, আমি যা পেয়েছি তাতে আমার কোনো ক্রেডিট নেই, এর কোনোটাই আমি অর্জন করিনি। এগুলো আমাকে দেয়া হয়েছেÑ তাও দেয়া হয়েছে সম্পূর্ণ বিনামূল্যে। কি মনে হয় তোমার! এ জন্যে আমাদের কি আল্লাহ তায়ালার শোকর আদায় করা উচিৎ নয়? আর এই শোকর করার জন্যে তোমার মুখে কিছু ভাষা ও শব্দ তুলে দেয়ার জন্যেই আমাদের এবারের পরিবেশনা ‘যদি এমন হতো’Ñ ও হাঁ, এটাও মনে রেখো, যদি এমন না হতো তাহলে কি হতো! |
| পৃষ্ঠা সংখ্যা: ৩২
সাইজ: ৬ × ৮.৫ ইঞ্চি কভার: পেপার ব্যাক প্রিন্ট: ৪ কালার (রঙিন পরিবেশনা) কাগজ: ৭০ গ্রাম অফসেট ওজন: ১২০ গ্রাম |
| অর্ডার করার পর সর্বোচ্চ ৭ দিনের মধ্যে ডেলিভারি প্রদান করা হয়।
ক্যাশ অন ডেলিভারির সুবিধা। (অফিস ডেলিভারি ও হোম ডেলিভারি দু’ব্যবস্থাই রয়েছে) |
| শর্তাবলি:
যদি কোনো পৃষ্ঠা ছেড়া ফাটা থাকে ফর্মা মিসিং হয় কভার উল্টা অথবা ছেড়া হয় এসব ক্ষেত্রে আমরা এক্সচেঞ্জ দিয়ে থাকি। |

কিশোরদের যদি এমন হতো
৳ 100.00
| প্রতিনিয়ত অনেক ঘটনাই আমাদের এখানে ঘটে। আমাদের জীবনেও নানান কিছু সংঘটিত হয়, কিন্তু এসব কিছু আমরা সেভাবে ভাবি বা আশা করি সেভাবে ঘটে না, মাঝে মধ্যে অন্যরকমও হয়। এসব ঘটনা যেভাবে ঘটে- সেভাবে না ঘটে যদি অন্যভাবে ঘটতো তাহলে কেমন হতো? অত্যন্ত সুন্দর ভাষায় একথাগুলো তুলে ধরা হয়েছে ‘যদি এমন হতো’ বইতে। |
- Book Author: হাফেজ মুনির উদ্দীন আহমদ
- Language: English/ Bangla
- Publisher: আল কোরআন একাডেমী পাবলিকেশন্স এর বই





Reviews
There are no reviews yet.