কিশোরদের আলোচিত সমালোচিত

৳ 100.00

বলতে পারো বর্তমান সময়ের সর্বাধিক আলোচিত সর্বাধিক সমালোচিত বিষয় কোন্টি? কোন্ বিষয়টি নিয়ে আজ সবাই কথা বলেÑ দরকারেও বলে মাঝে মাঝে বেদরকারেও বলে। বুঝেও বলে, না বুঝেও বলে। জাতিসংঘের সদর দপ্তর থেকে পাড়া গাঁয়ের চায়ের দোকান পর্যন্ত সবাই আজ এ বিষয়টি নিয়ে আতংকিত ও উৎকণ্ঠিত। দুনিয়ার সকল প্রিন্ট, ইলেকট্রনিক ও সোশ্যাল মিডিয়ার এমন একটি মুহূর্তও নেই যখন এ নিয়ে কোনো কথাবার্তা হয় না। অফিস কলিগ, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, মসজিদের মুসল্লী, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সহপাঠীÑ যার সাথেই দেখা হয় বিষয় যেন ওই একটাই।

এই বিষয়টা নিয়ে আমরা কখনো তোমাদের জন্যে আলাদা একটা বই লিখবোÑ এটা কয়েক বছর আগেও আমরা ভাবিনি, কিন্তু এ বিষয়টি নিয়ে ইদানিং চারদিকে এতো বেশী কথাবার্তা হচ্ছে যে, মনে হয় এখন সময় এসেছে এ ব্যাপারে তোমাদের সামনে এর একটা সঠিক ধারণা পেশ করা। আসলে এ বিষয়টা নিয়ে আমরাও এভাবে কখনো মাথা ঘামাতাম নাÑ যদি না একটি বিশেষ মহল এর সাথে আমাদের দ্বীন ঈমান, আমাদের জীবন বিধান ও আমাদের সভ্যতা সংস্কৃতি ও ইতিহাসকে মিলিয়ে তালগোল পাকিয়ে না ফেলতো। এ বিষয়টাকে নিয়ে যারা স্থানকালপাত্র না বুঝে পত্রিকার পাতায় সোস্যাল মিডিয়া ও রেডিও টিভির টকশোতে বাজিমাত করতে চায়Ñ তাদের কোনো রকম জ্ঞান দেয়া আমাদের উদ্দেশ্য নয়। আমরা আমাদের আগামী বংশধরদের সামনে বিষয়টির একটা সুস্পষ্ট ধারণা পেশ করতে চাই। আগামীকাল তোমার সামনে কেউ যদি এ ব্যাপারে কোনো কথা বলে, তাহলে তুমি যেন সঠিক সময়ে সঠিক কথাটা তাকে বলতে পারো।

আমি আল্লাহ তায়ালার দরবারে তোমাদের জন্যে দোয়া করিÑ আল্লাহ তায়ালা তোমাদের সঠিক জ্ঞান দান করুন। যারা আমাদের দ্বীন ধর্মকে বদনাম করার জন্যে অন্যের নোংরামীকে আমাদের ঘাড়ে চাপাতে চাইছেÑ আল্লাহ তায়ালা তোমাদের সবাইকে তাদের চেনার ক্ষমতা দান করুন।

পৃষ্ঠা সংখ্যা: ৩২

সাইজ: ৬ × ৮.৫ ইঞ্চি

কভার: পেপার ব্যাক

প্রিন্ট: ৪ কালার (রঙিন পরিবেশনা)

কাগজ: ৭০ গ্রাম অফসেট

ওজন: ১২০ গ্রাম

অর্ডার করার পর সর্বোচ্চ ৭ দিনের মধ্যে ডেলিভারি প্রদান করা হয়।

ক্যাশ অন ডেলিভারির সুবিধা।

(অফিস ডেলিভারি ও হোম ডেলিভারি দু’ব্যবস্থাই রয়েছে)

শর্তাবলি:

যদি কোনো পৃষ্ঠা ছেড়া ফাটা থাকে

ফর্মা মিসিং হয়

কভার উল্টা অথবা ছেড়া হয়

এসব ক্ষেত্রে আমরা এক্সচেঞ্জ দিয়ে থাকি।

Reviews

There are no reviews yet.

Be the first to review “কিশোরদের আলোচিত সমালোচিত”

Your email address will not be published. Required fields are marked *