| তোমরা কি জানো একজন মানুষের শরীরে কতোগুলো শিরা উপশিরা আছে? এর সবগুলোকে বাইরে এনে যদি একটার সাথে আরেকটার জোড়া লাগাতে পারো তাহলে লম্বায় তা কতো মাইল হবে তা আমি কি তোমাদের বলবো? আমি জানি না তোমাদের বিশ্বাস হবে কিনা, কথাটা সেদিন রিডার্স ডাইজেস্টের হিউম্যান বডি এন এ্যামেজিং মেশিন প্রবন্ধে আমি পড়েছি সেদিন আমারও বিশ্বাস করতে কষ্ট হয়েছিলো। এর পরিমাণ হবে ৬০ হাজার মাই। অর্থাৎ এ দিয়ে একজন মানুষ প্রায় ৩ বার পৃথিবী ঘুরে আসতে পারবে। তোমরা জানো একজন মানুষের শীরে সেল-এর সংখ্যা কতো? যে রেড সেল আমাদের শরীরে অক্সিজেন বহন করে তার আড়াই হাজার কোটী। শরীরের আভ্যন্তরীণ রোগ প্রতিরোধ করার জন্যে যে হোয়াইট সেল রয়েছে তার পরিমাণ হচ্ছে আড়াই শ কোটী। রেডগুলো বয়েস সর্বোচ্চ ১২০ দিন। অপরদিকে হোয়াইট সেলের বয়েস মাত্র ১২ ঘন্টা।
আমাদের শরীরে রক্ত চলাচলের জন্যে শিরা রয়েছে তা যদি বাইরে কোথাও পাশাপাশি সাজিয়ে রাখা হয় তার জন্যে প্রয়োজন হবে দেড় একর যমীন। আমাদের শরীরে ১০ গ্যালন রক্ত আছে। ৭টি বড়ো সাইজের কেক বানানোর মতো চর্বি আছে। একটা মধ্যম সাইজের রুমকে সাদা করার মতো লেমন আছে। ২৮ পাউন্ড ওযনের একটা কেক বানানোর মতো কার্বন আছে। ২২ শত ম্যাচের কাঠি বানানোর মতো ফসফরাস আছে। হাড়ের পরিমাণ প্রথম দিকে থাকে ৩০৫, পরে এক দু’টো মিশে এর পরিমাণ আসে ২০৬। ৬৫০টি মাংসপেষী এই হাড়গুলোকে বেঁধে রাখে। গিরার পরিমাণ ১০০। পেশীর সাথে যেখানে হাড়ের মিশ্রণ সে জয়েন্টগুলো আবার খুবই শক্তিশালী হয়। এই জয়েনিং-এর প্রতি বর্গ ইঞ্চি জায়গার ওপর তুমি ৮ হাজার কেজি অর্থাৎ ৮জন বোঝা পর্যন্ত রাখতে পারো। কি ভাবছো এটা অসম্ভব তাই? তুমি কি গিনিজ বুক অব দ্যা রেকর্ড দাঁত দিয়ে গোটা একটা বিমান টেনে নিতে দেখোনি। |
| পৃষ্ঠা সংখ্যা: ৩২
সাইজ: ৬ × ৮.৫ ইঞ্চি কভার: পেপার ব্যাক প্রিন্ট: ৪ কালার (রঙিন পরিবেশনা) কাগজ: ৭০ গ্রাম অফসেট ওজন: ১২০ গ্রাম |
| অর্ডার করার পর সর্বোচ্চ ৭ দিনের মধ্যে ডেলিভারি প্রদান করা হয়।
ক্যাশ অন ডেলিভারির সুবিধা। (অফিস ডেলিভারি ও হোম ডেলিভারি দু’ব্যবস্থাই রয়েছে) |
| শর্তাবলি:
যদি কোনো পৃষ্ঠা ছেড়া ফাটা থাকে ফর্মা মিসিং হয় কভার উল্টা অথবা ছেড়া হয় এসব ক্ষেত্রে আমরা এক্সচেঞ্জ দিয়ে থাকি। |

কিশোরদের আল্লাহর সাথে পরিচয়
৳ 100.00
| আল্লাহ তায়ালার সাথে যথার্থ পরিচয়ই হচ্ছে একজন মুসলমানের সবচাইতে বড়ো পাওয়া। পৃথিবীর অন্যান্য মতাদর্শ মানুষের সামনে আল্লাহ তায়ালার পরিচয় তুলে ধরতে মারাত্মকভাবে ব্যর্থ হয়েছে। আল্লাহ তায়ালাকে যথাযথভাবে না জানার কারণেই পৃথিবীতে আজ এতো মত ও পথের সৃষ্টি হয়েছে। কোরআন হাদীস ও নানা বুদ্ধিবৃত্তিক উপায়ে কিশোরদের কাছে আল্লাহর পরিচয় তুলে ধরার জন্যেই আমাদের এই প্রয়াস। |
- Book Author: হাফেজ মুনির উদ্দীন আহমদ





Reviews
There are no reviews yet.