| আল্লাহ যা করেন ভালোর জন্যেই করেন
আমি তুমি যা করি, তার ফল সব সময় কি ভালো হয়, আমার বন্ধু বান্ধব তোমার আত্মীয় স্বজনরা যা করেন তার পরিণাম কি সব সময় ভালো হয়। না তা হয় না। কেন হয় না, তা কি আমরা জানি। ভালো এ জন্যে হয় না যে, আমরা কেউ একটু পরে কি হবে তা জানি না। কিসে আমাদের ভালো হবে সেটাও আমরা বলতে পারি না। সম্পূর্ণ এই অসহায় ও অক্ষম অবস্থায়ই আমরা আমাদের জীবনের দিন মাস ও বছর কাটাচ্ছি। স্বল্পদিনের ডায়েরী নিয়ে সকালে ঘর থেকে বেরুই। দিবানিশি কাজ করে যাই সম্পূর্ণ এক অনিশ্চিত অবস্থায় যা করতে চাই তার সব করতে পারবো কি না, আবার যা করবো তাতে আমার ভালো হাবে না মন্দ হবে তাও আমি জানি না। এমনকি বহুবার আমাদের জীবনে ঘটেনি যে, কোনো কাজ করার পর আমরা বুঝতে পারলাম যে, এ কাজটি না করলেই ভালো হতো। আসলে এগুলোর একটি মাত্র কারণ এবং তা হচ্ছে, আমরা ভবিষ্যত জানি না, আমাদের অতীত বর্তমান ভবিষ্যত যিনি জানেন- সেই মহান আল্লাহ তায়ালাই জানেন আমাদের কিষে মংগল আর কিষে অমংগল। অতএব আমরা মহাজ্ঞানী আল্লাহ তায়ালার কাছেই প্রার্থনা করি। জেনে না জেনে, বুঝে না বুঝে যেসব কাজ আমরা করি তিনি মেহেরবানী করে তাতে যেন আমাদের কল্যাণটুকুই লিখে দেন। আর এ কারণেই অনেক সময় দেখা যায় আমরা যা করতে চাইনি তাতেই আমাদের কল্যাণ নিহিত ছিলো আবার যা করতে চেয়েও করতে পারিনি দেখা যায় তা করলে ভীষণ ক্ষতি হয়ে যেতো। এজন্যেই আমরা আল্লাহ তায়ালাকে বলি ‘আল্লাহ যা করেন ভালোর জন্যেই করেন’। |
| পৃষ্ঠা সংখ্যা: ৩২
সাইজ: ৬ × ৮.৫ ইঞ্চি কভার: পেপার ব্যাক প্রিন্ট: ৪ কালার (রঙিন পরিবেশনা) কাগজ: ৭০ গ্রাম অফসেট ওজন: ১২০ গ্রাম |
| অর্ডার করার পর সর্বোচ্চ ৭ দিনের মধ্যে ডেলিভারি প্রদান করা হয়।
ক্যাশ অন ডেলিভারির সুবিধা। (অফিস ডেলিভারি ও হোম ডেলিভারি দু’ব্যবস্থাই রয়েছে) |
| শর্তাবলি:
যদি কোনো পৃষ্ঠা ছেড়া ফাটা থাকে ফর্মা মিসিং হয় কভার উল্টা অথবা ছেড়া হয় এসব ক্ষেত্রে আমরা এক্সচেঞ্জ দিয়ে থাকি। |

কিশোরদের আল্লাহ যা করেন ভালোর জন্যেই
৳ 100.00
পৃথিবীতে যা কিছু ঘটে তা একমাত্র আল্লাহ তায়ালার হুকুমেই ঘটে। অনেক সময় অনেক ঘটনার কারণে আমরা সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত হই এবং সেটাকে অনাকাংখিত মনে করি, কিন্তু সময়ের বৃহত্তম পরিসরে বিবেচনা করলে তখন আমরা আমাদের ভুল বুঝতে পারি। আমাদের পরিবেশিত বইতে বিষয়টি খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে।
- Book Author: হাফেজ মুনির উদ্দীন আহমদ
- Language: English/ Bangla
- Publisher: আল কোরআন একাডেমী পাবলিকেশন্স এর বই





Reviews
There are no reviews yet.