কিশোরদের ঈমান

৳ 100.00

ঈমান ও ইসলাম’ সম্পর্কিত সঠিক জ্ঞান কিশোর, যুবক, বৃদ্ধ- সবার জন্যে সমভাবে জরুরী। বর্তমান শিক্ষা ব্যবস্থায় ধর্মীয় শিক্ষা চরমভাবে অবহেলিত বলে আমাদের সন্তানরা এর কিছুই জানতে পারছে না। আমাদের নতুন প্রজন্মকে ঈমান ও ইসলামের মৌলিক ধারণা দেয়ার জন্যেই আমরা কিশোর কিশোরীদের জন্যে এই পুস্তকটি প্রকাশ করেছি।

সুপ্রিয় বন্ধুরা,

বইটির নাম দেখে তোমাদের মনে কৌতুহল জাগছে তাই না? কৌতুহল জাগাটাই স্বাভাবিক। যে কোনো পাঠকই এই নাম দেখে বলবে ‘কিশোরদের ঈমান’Ñ এ আবার কি ধরনের বই!

কিশোরদের ঈমান বলে আলাদা কিছু আছে কি?

হাঁ, আসলেই তেমন কিছু নেই। আমরাও একথা বলি না যে, ছোটোদের ঈমান বড়োদের ঈমানের তুলনায় এটা আলাদা কিছু। ঈমান যদি হয় বিশ্বাসের নাম, আর ইসলাম যদি হয় সে বিশ্বাস অনুযায়ী কাজের নামÑ তাহলে বড়োদের সাথে কিশোরদের ঈমান ও ইসলামের কোনোরকম বেশ কম থাকার কথা নয়। একজন বয়স্ক লোক যেমন আল্লাহ তায়ালার ওপর ঈমান এনে নিজের জীবনকে আল্লাহ তায়ালার আনুগত্যে সঁপে দিয়ে দুনিয়া ও আখেরাতের কল্যাণ লাভ করতে পারেÑ তেমনি পারে এক কিশোরও; বরং আমার তো বলবো, কিশোর বয়সে ঈমানের ভিত্তি মনে বসানো বড়োদের তুলনায় অনেক বেশী জরুরী। শুধু জরুরীই নয়, এটা না হলে ভবিষ্যতে যখন এই কিশোরটিই বড়ো হবে তখন দেখা যাবে তার মধ্যে ঈমান ইসলাম বলতে কিছুই আর বাকী নেই। আল্লাহ না করুন বয়স হলে যদি তার মধ্যে ঈমান অর্থাৎ আল্লাহ তায়ালা ও তাঁর রসূলের ওপর বিশ্বাস না থাকে এবং সে ঈমান অনুযায়ী তার জীবনটা যদি সত্যিকার অর্থেই মুসলমানদের মতো সুন্দর না হয় তাহলে আমাদের সবাইকেই এর জন্যে আক্ষেপ করতে হবে আর তোমরা তো জানোইÑ সময় চলে গেলে এ আফসোস ও আক্ষেপ কোনোই কাজে আসে না।

আমাদের জীবনে সে সময়টি আসার আগেই যেন তোমরা আমরা সবাই মিলে ঈমান সম্পর্কে স্বচ্ছ ধারণা নিয়ে নিজেদেরকে ভালো মুসলমান বানাতে পারিÑ সে জন্যেই আমাদের এই পুস্তক।

পৃষ্ঠা সংখ্যা: ৩২

সাইজ: ৬ × ৮.৫ ইঞ্চি

কভার: পেপার ব্যাক

প্রিন্ট: ৪ কালার (রঙিন পরিবেশনা)

কাগজ: ৭০ গ্রাম অফসেট

ওজন: ১২০ গ্রাম

অর্ডার করার পর সর্বোচ্চ ৭ দিনের মধ্যে ডেলিভারি প্রদান করা হয়।

ক্যাশ অন ডেলিভারির সুবিধা।

(অফিস ডেলিভারি ও হোম ডেলিভারি দু’ব্যবস্থাই রয়েছে)

শর্তাবলি:

যদি কোনো পৃষ্ঠা ছেড়া ফাটা থাকে

ফর্মা মিসিং হয়

কভার উল্টা অথবা ছেড়া হয়

এসব ক্ষেত্রে আমরা এক্সচেঞ্জ দিয়ে থাকি।

Reviews

There are no reviews yet.

Be the first to review “কিশোরদের ঈমান”

Your email address will not be published. Required fields are marked *