| প্রতিবারই যখন আমরা তোমাদের হাতে কোনো নতুন বই দেই তখন আমরা ভীষণ খুশী হই। তবে আমাদের এবারের খুশীটা তুলনামূলক একটু বেশীই। আমরা জানি, এই বইটা যখন তুমি পড়তে শুরু করবে তখন তুমিও আমাদের মতো খুশী হবে। খুশীর বড়ো কারণটি হচ্ছে, এই বইতে আমরা তোমাদের মানব জীবনের সর্বাধিক গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলেছি।
মুসলিম পরিবারে জন্ম হওয়ার কারনে কিংবা পরিবারে ইসলামের চর্চা থাকার কারনে আমরা সবাই নামাযের এই গুরুত্বের কথা জানি, মানুষের সর্বাধিক গুরুত্বপূর্ণ এবাদাতের নাম হচ্ছে নামায, আল্লাহ তায়ালা নিজেই বলেছেনÑ একজন মুসলিম ও একজন অমুসলিমের মাঝে একটি বড়ো তফাৎ হচ্ছে, মুসলিম ব্যক্তি নামায পড়ে আর অমুসলিম ব্যক্তিটি নামায পড়ে না। প্রিয়নবী বারবার বলেছেন, কেয়ামতের দিন আল্লাহ তায়ালা তার বান্দাদের আমল সম্পর্কে যখন একে একে জিজ্ঞাসা করবেন তখন সে তালিকায় সবার ওপরে থাকবে নামায। আল্লাহর নবীর কথা অনুযায়ী হাশরের দিন যার নামাযের হিসাব ঠিক থাকবে তার অন্যান্য হিসাব এমনিই মিলে যাবে তার কোনোরকম ভয়ভীতি স্বাভাবিকভাবেই থাকবে না। অনন্ত দিনের জন্যে চির শান্তির নিবাস জান্নাত তার জন্যে নির্ধারিত হয়ে যাবে। এমনি একটি কাজÑ যার ওপর তোমার আমার জান্নাত নির্ভর করে সে কাজটা অবশ্যই আমাদের সুন্দরভাবে আদায় করতে হবে। এবার আশা করি তুমি বুঝতে পাচ্ছোÑ আমাদের আজকের উপস্থাপনা ‘কিশোরদের উত্তম নামায’ বইটা তোমাদের হাতে দিতে গিয়ে আমরা কেন এতো আনন্দিত। আর আজ আমাদের এ আনন্দের বড়ো ভাগটুকু তোমার জন্যেই নিবেদন করছি। |
| পৃষ্ঠা সংখ্যা: ৩২
সাইজ: ৬ × ৮.৫ ইঞ্চি কভার: পেপার ব্যাক প্রিন্ট: ৪ কালার (রঙিন পরিবেশনা) কাগজ: ৭০ গ্রাম অফসেট ওজন: ১২০ গ্রাম |
| অর্ডার করার পর সর্বোচ্চ ৭ দিনের মধ্যে ডেলিভারি প্রদান করা হয়।
ক্যাশ অন ডেলিভারির সুবিধা। (অফিস ডেলিভারি ও হোম ডেলিভারি দু’ব্যবস্থাই রয়েছে) |
| শর্তাবলি:
যদি কোনো পৃষ্ঠা ছেড়া ফাটা থাকে ফর্মা মিসিং হয় কভার উল্টা অথবা ছেড়া হয় এসব ক্ষেত্রে আমরা এক্সচেঞ্জ দিয়ে থাকি। |

কিশোরদের উত্তম নামায
৳ 100.00
প্রতিবারই যখন আমরা তোমাদের হাতে কোনো নতুন বই দেই তখন আমরা ভীষণ খুশী হই। তবে আমাদের এবারের খুশীটা তুলনামূলক একটু বেশীই। আমরা জানি, এই বইটা যখন তুমি পড়তে শুরু করবে তখন তুমিও আমাদের মতো খুশী হবে। খুশীর বড়ো কারণটি হচ্ছে, এই বইতে আমরা তোমাদের মানব জীবনের সর্বাধিক গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলেছি।
- Book Author: হাফেজ মুনির উদ্দীন আহমদ
- Language: English/ Bangla
- Publisher: আল কোরআন একাডেমী পাবলিকেশন্স এর বই





Reviews
There are no reviews yet.