| এই সুন্দর বইটি তোমাদের হাতে তুলে দেয়ার জন্যে আজ কয়দিন থেকেই আমার মনটা খুব উসখুশ করছিলো। উসখুশ করছিলোÑ মনে হয় কথাটা এভাবে বলা ঠিক হয়নি, আসলে বইর বিষয়টা মনে খুব করে তাড়া দিচ্ছিলোÑ যেন বইটা দ্রুত শেষ করে তোমাদের হাতে তুলে দেই। বইটা পড়তে শুরু করলে তুমি নিজেও বুঝতে পারবে, কেন এই বইটা তোমাদের হাতে আমরা এতো দ্রুত তুলে দিতে চাইলাম।
এখানে কথাবার্তা বলার সময় আমাদের কিছু অসাবধানতা, কিছুটা অজ্ঞতার কারণে আমরা মাঝে মাঝে এমন সব শব্দ কিংবা বাক্য ব্যবহার করি, যা আমাদের অজান্তে আমাদের দ্বীন ঈমানকে আহত করে ফেলে। অনেক সময় এ অসতর্ক কথাগুলো এতো ভয়াবহ হয়ে পড়ে যে, একবার মুখে উচ্চারণ করলে আমরা আমাদের ঈমানের বাউন্ডারী থেকে বাইরে ছিটকে পড়বো। এই অসাবধানতা ও অসতর্ক কথাবার্তা যে আমাদের ঈমান আমাদের বিশ^াস আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের জন্যে কতোখানি ক্ষতিকর তা আমাদের নতুন প্রজন্মের সামনে তুলে ধরাই হচ্ছে বর্তমান পুস্তিকাটির একমাত্র উদ্দেশ্য। যে উদ্দেশ্যকে সামনে রেখে এতো উৎসাহের সাথে একান্ত দরকারী এই বইটা তোমাদের তুলে দিচ্ছিÑ আমি জানি পড়ার পর তোমার মনে হবে এই দরকারী বইটা আসলেই তোমাদের হাতে আরো আগেই দেয়া দরকার ছিলো। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে সকল সময় কথাবার্তা বলার সময় আরো সাবধান আরো সতর্ক হওয়ার তাওফীক দান করুন। পরবর্তী বইর পরবর্তী কোনো আয়োজনে আবার তোমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ্। |
| পৃষ্ঠা সংখ্যা: ৩২
সাইজ: ৬ × ৮.৫ ইঞ্চি কভার: পেপার ব্যাক প্রিন্ট: ৪ কালার (রঙিন পরিবেশনা) কাগজ: ৭০ গ্রাম অফসেট ওজন: ১২০ গ্রাম |
| অর্ডার করার পর সর্বোচ্চ ৭ দিনের মধ্যে ডেলিভারি প্রদান করা হয়।
ক্যাশ অন ডেলিভারির সুবিধা। (অফিস ডেলিভারি ও হোম ডেলিভারি দু’ব্যবস্থাই রয়েছে) |
| শর্তাবলি:
যদি কোনো পৃষ্ঠা ছেড়া ফাটা থাকে ফর্মা মিসিং হয় কভার উল্টা অথবা ছেড়া হয় এসব ক্ষেত্রে আমরা এক্সচেঞ্জ দিয়ে থাকি। |

কিশোরদের কথার কথা
৳ 100.00
কথাবার্তা বলার সময় আমাদের কিছু অসাবধানতা, কিছুটা অজ্ঞতার কারণে আমরা মাঝে মাঝে এমন সব শব্দ কিংবা বাক্য ব্যবহার করি, যা আমাদের অজান্তে আমাদের দ্বীন ঈমানকে আহত করে ফেলে। অনেক সময় এ অসতর্ক কথাগুলো এতো ভয়াবহ হয়ে পড়ে যে, একবার মুখে উচ্চারণ করলে আমরা আমাদের ঈমানের বাউন্ডারী থেকে বাইরে ছিটকে পড়বো।
- Book Author: হাফেজ মুনির উদ্দীন আহমদ
- Language: English/ Bangla
- Publisher: আল কোরআন একাডেমী পাবলিকেশন্স এর বই





Reviews
There are no reviews yet.