| আল্লাহ তায়ালা কোরআন নাযিল করেছেন, সুতরাং কোরআনের পরিচয় জানার জন্যে আমাদের আল্লাহ তায়ালার কাছেই যেতে হবে। কোরআনের পরিচয়ের জন্যে এই কোরআনের পাতায়ই আল্লাহ তায়ালা মোট ৫৭টি নাম ব্যবহার করেছেন। কিতাব, হেদায়াত, উপদেশ, ন্যায়দ-, সত্য, দলীল, প্রমাণ, চিহ্ন, আলোকরেখাসহ আরো অনেক।
সত্য কথা হচ্ছে এই নামগুলোকে একত্র করলে যা দাঁড়ায় তাই হচ্ছে কোরআন। এসব নামের অর্থ যদি এক হতো তাহলে আল্লাহ তায়ালা কোরআনের পরিচয় দেয়ার জন্যে এতোগুলো নাম ব্যবহার করতেন না। আল্লাহ তায়ালা প্রথম নবী হযরত আদম থেকে শুরু হযরত ঈসা পর্যন্ত নবীদের কাছে যতো কিতাব পাঠিয়েছেন- কোরআন হচ্ছে এসবগুলোর পরিমার্জিত, পরিবর্তিত ও পরিবর্ধিত সংস্করণ। আগের কিতাবগুলোতে যেসব অস্থায়ী ও অপূর্ণাংগ হেদায়াত প্রদান করা হয়েছিলো। কোরআন নাযিলের মাধ্যমে আল্লাহ তায়ালা তাকে স্থায়ী ও পূর্ণাংগ করে দিয়েছেন। কেয়ামত পর্যন্ত এই হচ্ছে মানব জাতির জন্যে আল্লাহ তায়ালার আখেরী পয়গাম। সুতরাং মানবজাতিকে এই পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াতে হলে তাদের এই কোরআন দিয়েই দাঁড়াতে হবে। কোরআনের নাযিলের পর কোরআন সাধকরা সকল যুগে কোরআনের পরিচয় তুলে ধরার জন্যে সুন্দর সুন্দর বই লিখেছেন। শত শত বই বিভিন্ন ভাষায় লেখা হয়েছে। আমাদের এই বাংলা ভাষায়ও এই বিষয়ে বইর কোনো কমতি নেই। আমাদের আল কোরআন একাডেমী লন্ডনের মতো ক্ষুদ্র প্রতিষ্ঠান থেকেও আমরা এ বিষয়ে এ যাবৎ প্রায় ২০টি বই বের করেছি, কিন্তু তারপরও বাংলা ভাষায় কিশোরদের কাছে কোরআনের পরিচয় তুলে ধরার চেষ্টা খুব বেশী একটা হয়েছে বলে মনে হয় না। কিশোর মনের ভাবনা ও কিশোর মনের ভাষা দিয়েই কিশোরদের কাছে আমরা কোরআনকে পরিচয় করাবার চেষ্টা করেছি। এই আশায় যে, তারা কোরআনের পরিচয় জানার পাশাপাশি কোরআনের পাতায় নিজেদের পরিচয়ও জানতে পারবে। নিজেদের যথার্থ পরিচয় না জানলে আগামীকালের পৃথিবীতে সে মাথা উঁচু করে দাঁড়াবে কিভাবে? |
| পৃষ্ঠা সংখ্যা: ৩২
সাইজ: ৬ × ৮.৫ ইঞ্চি কভার: পেপার ব্যাক প্রিন্ট: ৪ কালার (রঙিন পরিবেশনা) কাগজ: ৭০ গ্রাম অফসেট ওজন: ১২০ গ্রাম |
| অর্ডার করার পর সর্বোচ্চ ৭ দিনের মধ্যে ডেলিভারি প্রদান করা হয়।
ক্যাশ অন ডেলিভারির সুবিধা। (অফিস ডেলিভারি ও হোম ডেলিভারি দু’ব্যবস্থাই রয়েছে) |
| শর্তাবলি:
যদি কোনো পৃষ্ঠা ছেড়া ফাটা থাকে ফর্মা মিসিং হয় কভার উল্টা অথবা ছেড়া হয় এসব ক্ষেত্রে আমরা এক্সচেঞ্জ দিয়ে থাকি। |

কিশোরদের কোরআন পরিচিতি
৳ 100.00
বড়োদের জন্যে কোরআন ও কোরআনের পরিচিতি নিয়ে পর্যাপ্ত না হলেও বেশ কিছু বই পুস্তক আমাদের মতো আরো অনেকেই প্রকাশ করেছেন; কিন্তু কিশোর কিশোরীদের কাছে কোরআনের পরিচিতি তুলে ধরার উদ্যোগ মনে হয় দেশে এই প্রথম। কিশোরদের উপযোগী সুন্দর ইলাস্ট্রেশান সম্বলিত বইটি আপনার সন্তানদের কোরআনের আরো কাছে নিয়ে আসবে ইনশাআল্লাহ।
- Book Author: হাফেজ মুনীর উদ্দীন আহমদ





Reviews
There are no reviews yet.