| কিশোরদের কোরআন একজিবিশান নিয়ে এর আগে আমরা একটি ছোটো বই তোমাদের হাতে দিয়েছিলাম, সে বইতে আমরা কেন কোরআনের এই সুন্দর প্রদর্শনীটা আয়োজন করতে চাইলামÑ তার কিছু পেছনের কথা আমরা তোমাদের বলেছি। আসলে একটি মহতি স্বপ্ন দেখলেই কিন্তু আয়োজন সম্পন্ন করা যায় নাÑ বিষয়বস্তুর বিশালতা দেখে নিশ্চয়ই তোমরা তা বুঝতে পেরেছো। কোরআন একজিবিশানের বিষয়বস্তু যোগাড় করা ও তার যাবতীয় কাজ কর্ম শেষ করার পেছনের কথা বলতে বলতেই দেখা গেলো আগের পুস্তকটি শেষ হয়ে গেছে। সামনে তাকিয়ে দেখলামÑ তখনও তোমাদের কয়েকশ’ একজিবিটের শিরোনামটুকু পর্যন্ত বলা হলো না। ভাবলামÑ আমাদের এই সুন্দর একজিবিশানটা দেশের যে সকল কিশোরদের চোখে দেখার সুযোগ হবে নাÑ তাদের অন্তত একজিবিশানের বাকী কথাগুলোও বলে যাই।
যাদের এই বড়ো আয়োজনটি দেখার সময় সুযোগ হবেÑ তাদের আমি অবশ্যই ভাগ্যবান বলবোÑ কারণ একই ছাদের নীচে কোরআনের প্রায় সাড়ে তিনশ’ তথ্য ভা-ার নিয়ে কোনো প্রদর্শনী দেখার পর কিশোরদের অনেকেই কোরআনের ব্যাপকতা, কোরআনের বিশালতা, কোরআনের জ্ঞান ভান্ডারের গুরুত্বের বিষয়টার কিছুটা হলেও আন্দাজ করতে সক্ষম হবে। এতে করে আমাদের ভাবী বংশধরদের আমরা কোরআনের আরো কাছে আনতে পারবো। আমরা বিশ^াস করি, আমাদের নতুন প্রজন্মকে নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করে যতো সুন্দর করে কোরআনের কথা বলা যাবে ততোই তারা কোরআনের প্রতি আকৃষ্ট হবে। কোরআনকে জানা, কোরআনকে মানা ও কোরআনকে অন্য মানুষদের কাছে পরিচয় করানোও এতে করে সহজ হবে। পরিশেষে আমরা আবারও আমাদের প্রিয় কিশোর কিশোরীদের কোরআন সম্পর্কে ব্যাপক জ্ঞান অর্জনের আহ্বান জানাবো। কেননা আল্লাহর এ যমীনে কোরআনই হচ্ছে যাবতীয় জ্ঞান বিজ্ঞানের একমাত্র অথেনটিক সোর্সÑ বিশে^র যতো জ্ঞানই তুমি অর্জন করোÑ কোরআনের জ্ঞান ছাড়া তা কখনোই পূর্ণতা পাবে না। জ্ঞান বিজ্ঞান আল্লাহ তায়ালার দান, আর এ দানের প্রধান উৎসই হচ্ছে আল্লাহর কিতাবÑ কোরআন মাজীদ। আমাদের প্রিয় কিশোর কিশোরীসহ গোটা মানব সন্তানদের কোরআনের জ্ঞানে জ্ঞানী বানানো তথা প্রত্যেকটি মানুষের কোরআনের কাছে আনার জন্যেই আমাদের এই একনিষ্ঠ আয়োজনÑ কোরআন একজিবিশান। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে কোরআনের আলোয় আলোকিত করুন। |
| পৃষ্ঠা সংখ্যা: ৩২
সাইজ: ৬ × ৮.৫ ইঞ্চি কভার: পেপার ব্যাক প্রিন্ট: ৪ কালার (রঙিন পরিবেশনা) কাগজ: ৭০ গ্রাম অফসেট ওজন: ১২০ গ্রাম |
| অর্ডার করার পর সর্বোচ্চ ৭ দিনের মধ্যে ডেলিভারি প্রদান করা হয়।
ক্যাশ অন ডেলিভারির সুবিধা। (অফিস ডেলিভারি ও হোম ডেলিভারি দু’ব্যবস্থাই রয়েছে) |
| শর্তাবলি:
যদি কোনো পৃষ্ঠা ছেড়া ফাটা থাকে ফর্মা মিসিং হয় কভার উল্টা অথবা ছেড়া হয় এসব ক্ষেত্রে আমরা এক্সচেঞ্জ দিয়ে থাকি। |

কিশোরদের কোরআন প্রদর্শনী
৳ 100.00
| জ্ঞান বিজ্ঞান আল্লাহ তায়ালার দান, আর এ দানের প্রধান উৎসই হচ্ছে আল্লাহর কিতাবÑ কোরআন মাজীদ।
আমাদের প্রিয় কিশোর কিশোরীসহ গোটা মানব সন্তানদের কোরআনের জ্ঞানে জ্ঞানী বানানো তথা প্রত্যেকটি মানুষের কোরআনের কাছে আনার জন্যেই আমাদের এই একনিষ্ঠ আয়োজনÑ কোরআন একজিবিশান। |
- Book Author: হাফেজ মুনির উদ্দীন আহমদ
- Language: English/ Bangla
- Publisher: আল কোরআন একাডেমী পাবলিকেশন্স এর বই





Reviews
There are no reviews yet.