| আসলে থাকবেই বা কি করে, তুমিই বলো, আগামীকাল আল্লাহর এ যমীনের কোথায় কি ঘটবে তা দুনিয়ার মানুষগুলো জানবে কি করে? তারা আকাশে মেঘের বিচরণ দেখে বড়ো জোর একটু বলতে পারে যে, হাঁ আগামীকাল দুনিয়ার অমুক অমুক অঞ্চলে বৃষ্টি হতে পারে, আর এ কারণেই তুমি যদি পৃথিবীর বিভিন্ন দেশের ওয়েদারম্যানদের ঘোষণা লক্ষ্য করো, তাহলে তুমি দেখবে, এরা সবাই আগামীকালকের আবহাওয়ার কথা বলতে গিয়ে সম্ভাবনা কিংবা আশংকার কথাই বলেন- কারণ আগামীকালের কোনো কিছু নিয়ে সুনিশ্চিতভাবে কিছু বলা কোনো মানুষ কিংবা তার উদ্ভাবিত কোনো তথ্য প্রযুক্তির পক্ষেই সম্ভব নয়। এ দাবী আজ পর্যন্ত কেউই করেনি যে, তার প্রেডিকশান শতভাগ সত্য হবে।
এই আবহাওয়া নিয়ে বৃট্রেনসহ পশ্চিমী দুনিয়ায় নানা কথা প্রচলিত আছে। অনেকেই মনে করেন, ওয়েদার হচ্ছে মোস্ট আনট্রাস্টওয়ার্দি, অর্থাৎ সবচাইতে বেশী অবিশ্বস্ত। এর ওপর বিশ্বাস করেছো তুমি মরেছো। সকালে ওয়েদার দেখা ভালো, তবে এর ওপর শতভাগ নির্ভর করলে তোমার অবস্থা সেদিনের আমার মতো হবে। সেদিন আমিও নিত্য দিনের মতো ওয়েদার দেখেই ঘর থেকে বেরিয়েছিলাম। ওয়েদারম্যান বলেছিলো, আজ বৃটেনে সারাদিন আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আবহাওয়া দেখে ভাবলামÑ আজ ছাতাটা সম্ভবত না নিলেও চলবে, কিন্তু এই ভাবনাটাই আমার জন্যে কাল হলো। বিকেলে ঘরে ফেরার জন্যে আন্ডার গ্রাউন্ডে চাপলাম। আন্ডারগ্রাউন্ডের ট্রেনে তো বাইরের ওয়েদার দেখা যায় না। বাইরে ঝড় না তুফান, রোদ না বৃষ্টি মাটির নীচে অর্থাৎ পাতাল রেলে বসে তা কারোই বোঝার উপায় নেই, কিন্তু বাসার কাছে এসে আন্ডারগ্রাউন্ড থেকে যখন ওভার গ্রাউন্ডে উঠলাম তখন আমি রীতিমতো হতভম্ব হয়ে গেলাম। বাইরে তখন মুষলধারায় বৃষ্টি হচ্ছে। |
| পৃষ্ঠা সংখ্যা: ৩২
সাইজ: ৬ × ৮.৫ ইঞ্চি কভার: পেপার ব্যাক প্রিন্ট: ৪ কালার (রঙিন পরিবেশনা) কাগজ: ৭০ গ্রাম অফসেট ওজন: ১২০ গ্রাম |
| অর্ডার করার পর সর্বোচ্চ ৭ দিনের মধ্যে ডেলিভারি প্রদান করা হয়।
ক্যাশ অন ডেলিভারির সুবিধা। (অফিস ডেলিভারি ও হোম ডেলিভারি দু’ব্যবস্থাই রয়েছে) |
| শর্তাবলি:
যদি কোনো পৃষ্ঠা ছেড়া ফাটা থাকে ফর্মা মিসিং হয় কভার উল্টা অথবা ছেড়া হয় এসব ক্ষেত্রে আমরা এক্সচেঞ্জ দিয়ে থাকি। |

কিশোরদের নাইন ইলেভেন
৳ 100.00
দিনটি ছিলো ৯/৯/২০১১ইং।
লন্ডন শহরে সকাল থেকেই আবহাওয়ায় গুমোট ভাব। বৃষ্টির লক্ষন থাকলেও বৃষ্টির ফোটা কোথায়ও তেমন দেখা যাচ্ছেনা। শহরের পৌঁনে দু কোটি মানুষ প্রতিদিন সকালে টেলিভিশন রেডিও ইন্টারনেট ও মোবাইল ফোনে এই ওয়েদার প্রতিবেদন দেখেই বাইরে বেরোয়। যদিও সব সময় ওয়েদারম্যানের প্রেডিকশান ঠিক থাকে না।
- Book Author: হাফেজ মুনির উদ্দীন আহমদ
- Language: English/ Bangla
- Publisher: আল কোরআন একাডেমী পাবলিকেশন্স এর বই





Reviews
There are no reviews yet.