কিশোরদের পরিচ্ছন্ন জীবনধারা

৳ 100.00

বইটি শুরুর কথাগুলো বলতে চাই। সূরা আর রাদের এই আয়াতটিতে আল্লাহ তায়ালা বলেছেন, ‘আল্লাহ তায়ালা কখনো কোনো জাতির অবস্থার পরিবর্তন করেন না- যতোক্ষণ না সে জাতি নিজেরা নিজেদের পরিবর্তন সাধনে এগিয়ে আসে।’

কোরআনের এ আয়াত থেকে এটুকু কথা আমরা বুঝতে পারি যে, মানুষের ব্যক্তি সমাজ ও জাতীয় জীবনটাকে বদলানোর কাজটা মানুষকে নিজে থেকেই শুরু করতে হবে। আল্লাহ তায়ালা হাতে ধরে কোনো জাতির জীবন যেমন বদলে দেন না- তেমনি কোনো ব্যক্তির জীবনকেও আল্লাহ তায়ালা নিজ থেকে পরিবর্তন করেন না। ব্যক্তির হোক, সমাজের হোক, জাতির হোক পরিবর্তনের কাজটা নিজেদের থেকেই শুরু করতে হবে।

হাঁ আমরা কিশোর যুবক বৃদ্ধ যাই হই না কেন আমরা আমাদের জীবনটাকে আরো উন্নত করতে চাই, এমন এক পর্যায়ে একে উন্নত করতে চাই যেখানে পৌঁছার জন্যেই আল্লাহ তায়ালা আমাদের বানিয়েছেন। সে ইন্সীত উন্নতির স্তর কোনটা সেকথাও আল্লাহ তায়ালা আমাদের বলে দিয়েছেন। সূরা বনী ইসরাঈলে আল্লাহ তায়ালা বলছেন- ‘আমি অবশ্যই মানুষদের অন্যান্য সৃষ্টির ওপর মর্যাদা দান করেছি।’ সূরা আত তীনে বলেছেন, ‘আমি অবশ্যই মানুষদের সুন্দর অবয়বের ওপর বানিয়েছি।’

আল্লাহ তায়ালা আমাদের জন্যে উন্নত জীবনের যে চিত্র কোরআনের পাতায় এঁকে দিয়েছেন, সেটা অর্জনের সামান্য কয়টা গাইড লাইন আমরা তোমাদের জন্যে এ পুস্তকে আলোচনা করেছি। এই পরামর্শগুলোর আলোকে তোমরা এখন থেকে তোমাদের জীবনটাকে আরো উন্নত আরো পরিশীলিত করতে চেষ্টা করবে এই আমাদের প্রত্যাশা।

আল্লাহ তায়ালা অবশ্যই তোমাদের জীবন গড়ার পথে তোমাদের সাহায্য করবেন। তবে মনে রাখতে হবে, উন্নত জীবনের কর্মসূচীর কাজটা শুরু করতে হবে তোমার নিজেকেই। আল্লাহ তায়ালা তোমাকে শক্তি সাহস ও মেধা দান করুন।

পৃষ্ঠা সংখ্যা: ৩২

সাইজ: ৬ × ৮.৫ ইঞ্চি

কভার: পেপার ব্যাক

প্রিন্ট: ৪ কালার (রঙিন পরিবেশনা)

কাগজ: ৭০ গ্রাম অফসেট

ওজন: ১২০ গ্রাম

অর্ডার করার পর সর্বোচ্চ ৭ দিনের মধ্যে ডেলিভারি প্রদান করা হয়।

ক্যাশ অন ডেলিভারির সুবিধা।

(অফিস ডেলিভারি ও হোম ডেলিভারি দু’ব্যবস্থাই রয়েছে)

শর্তাবলি:

যদি কোনো পৃষ্ঠা ছেড়া ফাটা থাকে

ফর্মা মিসিং হয়

কভার উল্টা অথবা ছেড়া হয়

এসব ক্ষেত্রে আমরা এক্সচেঞ্জ দিয়ে থাকি।

Reviews

There are no reviews yet.

Be the first to review “কিশোরদের পরিচ্ছন্ন জীবনধারা”

Your email address will not be published. Required fields are marked *