কিশোরদের বন্ধু বাছাই

৳ 100.00

প্রিয় বন্ধুরা, ছোটো বড়ো সবাই তোমরা আমার বন্ধু, তারপরও আমি ভালো বন্ধু বাছাই করার বিষয়টি নিয়ে একটি সুন্দর বই তোমাদের হাতে তুলে দিতে চাই। আমি এটা কেন চাইÑ তা তোমরা এই বইটি পড়লেই বুঝতে পারবে। আমি চাই তোমরা সবাই এই বইটি পড়ো এবং বন্ধু বাছাই করনের মতো গুরুত্বপূর্ণ বিষয়টিতে এখন থেকেই তোমরা সতর্ক হও, কারণ এখন থেকে এ বিষয়টির ব্যাপারে সতর্ক না হলে জীবনের বাকী দিনগুলোতে তোমার এমন কিছু ক্ষতি হয়ে যাবে যে, ওর ক্ষতি কখনো তুমি পূরণ করতে পারবে না।

আল্লাহ না করুন তোমার জীবনে যেন এমনি একটি ব্যর্থ ও হতাশার দিন না আসে সে জন্যেই তোমাকে আমি এই বিষয়টি নিয়ে এখনি ভাবতে বলবো। আশা করি তোমরা কেউই আমাকে ভুল বুঝবে না, আমি তোমাদের বন্ধু গ্রহণ করতে মানা করছি না। জীবনের এই কিশোর বয়েসে যখন তোমার সংগী সাথীরা বন্ধু বান্ধব নিয়ে হাসি তামাশা করে কাটায়, তখন আমি তোমাকে কেন নিসংগ কিংবা একাকী জীবন কাটাতে বলবো! আমি শুধু তোমাকেই এটুকুই বলবো যে, যাকে তাকে বন্ধু বানিয়ো না, দেখে শুনে যাচাই বাছাই করে বন্ধুত্বের হাত প্রসারিত করো, লক্ষ্য রেখো, জীবনের পরবর্তী কোনো পর্যায়ে এ জন্যে তোমাকে যেন আক্ষেপ করতে না হয়। এ জন্যে ভালো বন্ধু যেমন তোমার সুন্দর জীবন গড়ায় ভূমিকা রাখতে পারে, তেমনি একজন খারাপ বন্ধু তোমার জীবন ধ্বংস করার কাজেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এখন এর কোন্ পথ তুমি তোমার জন্যে গ্রহণ করবে তা নির্ভর করে একান্ত নিজের ওপর।

আমাদের এবারের আয়োজন ‘কিশোরদের বন্ধু বাছাই’ বইটি আশাকরি এ কাজে তোমাকে সহযোগিতা করবে।

পৃষ্ঠা সংখ্যা: ৩২

সাইজ: ৬ × ৮.৫ ইঞ্চি

কভার: পেপার ব্যাক

প্রিন্ট: ৪ কালার (রঙিন পরিবেশনা)

কাগজ: ৭০ গ্রাম অফসেট

ওজন: ১২০ গ্রাম

অর্ডার করার পর সর্বোচ্চ ৭ দিনের মধ্যে ডেলিভারি প্রদান করা হয়।

ক্যাশ অন ডেলিভারির সুবিধা।

(অফিস ডেলিভারি ও হোম ডেলিভারি দু’ব্যবস্থাই রয়েছে)

শর্তাবলি:

যদি কোনো পৃষ্ঠা ছেড়া ফাটা থাকে

ফর্মা মিসিং হয়

কভার উল্টা অথবা ছেড়া হয়

এসব ক্ষেত্রে আমরা এক্সচেঞ্জ দিয়ে থাকি।

Reviews

There are no reviews yet.

Be the first to review “কিশোরদের বন্ধু বাছাই”

Your email address will not be published. Required fields are marked *