কিশোরদের বিসমিল্লাহ

৳ 100.00

প্রিয় বন্ধুরা,

তোমাদের হাতে আজ আমরা একটি সুন্দর বই তুলে দিতে চাই। এই বইটি তোমাদের হাতে আমাদের আরো আগেই দেয়া উচিৎ ছিলো। আসলে এই বইটি দিয়ে আমাদের কিশোর সিরিজের বইগুলো শুরু করতে পারলেই ভালো হতো। তোমাদের হাতে বইটি দিতে আমরা দেরী করেছি বলে তোমরা বইটি পড়তে কিন্তু দেরী করো না। সম্ভব হলে সবগুলোর আগেই এটা পড়ো। একান্ত তা সম্ভব না হলে আজ অন্তত এই বইটি দিয়ে তোমার দিনটি শুরু করো।

আল্লাহ তায়ালা যখন তাঁর প্রিয়নবীর কাছে মানব জাতির হেদায়াতের গ্রন্থ কোরআন কারীম নাযিল করলেন- তখন এই বাক্যটি দিয়েই তিনি নাযিলের কাজটি শুরু করেছিলেন। শুধু কোরআন নাযিলের কথাই বলি কেন- আমাদের এই পৃথিবীর প্রত্যেকটি মানব সন্তানের চলা বলা, খানা পিনা ও পড়া লেখাসহ সব কাজ কর্মের শুরুর কথাও এটা। এটি আমাদের বালক বালিকা, কিশোর কিশোরী ও সকল নারী পুরুষের ক্ষেত্রেই সত্য। এটি এমন এক বিষয়- যেটি ছাড়া আমাদের ওযু নামায কোনোটাই শুদ্ধ হয় না।

আমি জানি, বইটি পড়ার পর তুমিও বুঝতে পারবে, এই বইটি কেন এতো গুরুত্বপূর্ণ, আর এই গুরুত্বের কারণেই আমরা এ নিয়ে একটি স্বতন্ত্র বই তোমাদের জন্যে প্রকাশ করার সিদ্ধান্ত নিলাম।

আল্লাহ তায়ালা নিজেও এ কথাটিকে সকল কিছুর শুরুতে বসিয়ে দিয়েছেন। আল্লাহ তায়ালার আদেশ অনুযায়ী আমরাও আমাদের সব কয়টি বই এই বরকতময় কথাটি দিয়েই শুরু করেছি, আর জীবনের সকল ক্ষেত্রে সকল কাজে আল্লাহর সে বরকতটুকু পাওয়ার আশায়ই আমরা তোমাদের হাতে তুলে দিচ্ছি আমাদের এবারের উপহার- ‘কিশোরদের বিসমিল্লাহির রাহমানির রাহীম’।

পৃষ্ঠা সংখ্যা: ৩২

সাইজ: ৬ × ৮.৫ ইঞ্চি

কভার: পেপার ব্যাক

প্রিন্ট: ৪ কালার (রঙিন পরিবেশনা)

কাগজ: ৭০ গ্রাম অফসেট

ওজন: ১২০ গ্রাম

অর্ডার করার পর সর্বোচ্চ ৭ দিনের মধ্যে ডেলিভারি প্রদান করা হয়।

ক্যাশ অন ডেলিভারির সুবিধা।

(অফিস ডেলিভারি ও হোম ডেলিভারি দু’ব্যবস্থাই রয়েছে)

শর্তাবলি:

যদি কোনো পৃষ্ঠা ছেড়া ফাটা থাকে

ফর্মা মিসিং হয়

কভার উল্টা অথবা ছেড়া হয়

এসব ক্ষেত্রে আমরা এক্সচেঞ্জ দিয়ে থাকি।

Reviews

There are no reviews yet.

Be the first to review “কিশোরদের বিসমিল্লাহ”

Your email address will not be published. Required fields are marked *