| দুনিয়ার সব প্রিন্ট ও ইলেক্ট্রোনিক মিডিয়া ইনফরমেশন টেকনোলোজিও মানুষদের ভালো বানাবার কম চেষ্টা করছে নাÑ কিন্তু তারপরও কোথায় যেন একটা বড়ো গ্যাপ থেকেই যাচ্ছে। কই তোমার কি মনে হয় মানুষরা কি তেমন ভালো হচ্ছে? আমার তো তেমন মনে হয় না। এখানে অনেক মানুষ এখনো মিথ্যা কথা বলে, প্রতারণা করে, অন্যের ক্ষতি করার চেষ্টা করে। নানা সন্ত্রাসী কর্মকা- করে আরেক মানুষের জীবনকে দুঃসহ করে তোলে। তাদের কষ্ট বাড়িয়ে দেয়। এ দুঃসহ অবস্থা থেকে বাঁচতে হলে আমাদের কিশোর কিশোরীদের এই ভালো হওয়ার মূল রহস্যটা সবার আগে বুঝতে হবে। দুনিয়ার মানুষগুলো যেদিন এই রহস্যটা ঠিকমতো বুঝতে পারবে সেদিন আশা করা যায় আমাদের এ দুনিয়াটার অবস্থা কিছুটা হলেও পরিবর্তন হবে। ব্যক্তি ও সমষ্টির মাঝে এই আমূল পরিবর্তনে আমাদের নিজেদের করণীয় ও ভূমিকা সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষেই আমাদের বর্তমান পুস্তকটি ‘কিশোরদের ভালো মানুষ হওয়ার উপায়’ তৈরি করেছি।
আল্লাহ তায়ালা যে ভালো মানুষদের দিয়ে তার এই পৃথিবী আবাদ করতে চানÑ আমরা তেমনি ভালো মানুষ হওয়ার চেষ্টা করতে পারলেই আল্লাহ তায়ালা আমাদের ওপর খুশী হবেন। আল্লাহ তায়ালা আমাদের তৌফিক দান করুন। |
| পৃষ্ঠা সংখ্যা: ৩২
সাইজ: ৬ × ৮.৫ ইঞ্চি কভার: পেপার ব্যাক প্রিন্ট: ৪ কালার (রঙিন পরিবেশনা) কাগজ: ৭০ গ্রাম অফসেট ওজন: ১২০ গ্রাম |
| অর্ডার করার পর সর্বোচ্চ ৭ দিনের মধ্যে ডেলিভারি প্রদান করা হয়।
ক্যাশ অন ডেলিভারির সুবিধা। (অফিস ডেলিভারি ও হোম ডেলিভারি দু’ব্যবস্থাই রয়েছে) |
| শর্তাবলি:
যদি কোনো পৃষ্ঠা ছেড়া ফাটা থাকে ফর্মা মিসিং হয় কভার উল্টা অথবা ছেড়া হয় এসব ক্ষেত্রে আমরা এক্সচেঞ্জ দিয়ে থাকি। |

কিশোরদের ভালো মানুষ হওয়া
৳ 100.00
ভালো মানুষ হওয়াÑ ভালো মানুষ হওয়ার চেষ্টা করা এর চাইতে বড়ো কোনো কাজ দুনিয়ায় আছে কিনা সন্দেহ। এই বিষয়টি নিয়ে শুধু আমাদের সময়েই নয়Ñ পৃথিবীতে যেদিন প্রথম মানুষের আগমন হয়েছিলো সেদিন থেকে কথাবার্তা আলোচনা সমালোচনা বক্তৃতা বিবৃতি কম হয়নি। সভা সমিতি সেমিনার, সিম্পোজিয়াম, কনফারেন্স, কনভেনশনের আয়োজনও কম হয়নি। সবকিছুরই মূল কথা একটাÑ আমরা সবাই যেন ভালো মানুষ হয়ে যাই। ভালো মানুষ হওয়াটা আসলেই গুরুত্বপূর্ণ। কারণ মানুষ ভালো না হলে তার সাথে যেমন জন্তু জানোয়ারের কোনো তফাৎ থাকে না। তেমনি তার সমাজের সাথেও সভ্যতা সংস্কৃতির কোনো সম্পর্ক থাকে না।
- Book Author: হাফেজ মুনির উদ্দীন আহমদ
- Language: English/ Bangla
- Publisher: আল কোরআন একাডেমী পাবলিকেশন্স এর বই





Reviews
There are no reviews yet.