কিশোরদের শিক্ষা ব্যবস্থা ও গোড়ার কথা

৳ 100.00

দেশের সামগ্রিক শিক্ষা ব্যবস্থা নিয়ে আমরা তোমাদের জন্যে যে কয়টা বই তৈরী করেছিÑ বর্তমান পুস্তকটি তার প্রথম। যে শিক্ষা ব্যবস্থার অধীনে তোমরা লেখাপড়া করে ভবিষ্যত জীবনের নানা স্তরে পদচারণা করতে চাওÑ সে সম্পর্কে বিস্তারিত জানা তোমাদের একটি মৌলিক অধিকার। তোমাদের ভবিষ্যত শিক্ষা ব্যবস্থা নিয়ে সমাজের নেতা নেত্রীরা যে কর্মসূচী গ্রহণ করছেনÑ এ কিশোর বয়েসে তার খুঁটিনাটি সব কথাই আমি তোমাকে বুঝতে বলবো না; কিন্তু দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থার লক্ষ্য উদ্দেশ্য ও সে লক্ষ্যে পৌঁছার নীতিমালা সম্পর্কিত বিষয়টা তোমাদের এখনি ভালো করে জানতে হবে, বুঝতে হবে।

প্রতিদিন সকাল বেলায় এক গাদা বইর ব্যাগ কাঁধে নিয়ে তুমি যে স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের দিকে যাত্রা করোÑ তাকে তোমরা তোমাদের ভাবী জীবনের উত্তরণের সিঁড়ির সাথে তুলনা করতে পারো। কারণ ধাপে ধাপে এ সিঁড়ি বেয়েই একদিন তোমাদের দুনিয়া ও আখেরাতের উন্নতির দিকে এগুতে হবে। যে সিঁড়ি বেয়ে তুমি ওপরের দিকে ওঠবে তার ভিত্তি কতোটুকু শক্ত, তা সঠিকভাবে বুঝতে না পারলে ভবিষ্যতে বিপর্যয়ের ঝুঁকি থেকে কিভাবে বাঁচবে? বয়েসের দোহাই দিয়ে অনেকেই হয়তো বলবেন, ওগুলো বুঝার তোমাদের বয়েস হয়নি। বড়োরা যেভাবে বলেন, সেভাবেই চলো। আমরা কিন্তু এ ব্যাপারে তাদের সাথে মোটেও একমত নই। আমরা মনে করি, এটা তোমাদের বিষয়, তোমাদের বিষয় তোমাদেরই বুঝতে হবে।

আজ তুমি কিশোর, কাল তুমি হবে তরুণ ও যুবক, তারপর একদিন হয়তো তোমার হাতেই পরবর্তী প্রজন্মের শিক্ষানীতি ও শিক্ষা কর্মসূচী বানাবার দায়িত্ব আসবে। সেদিন আসার আগেই প্রচলিত শিক্ষা ব্যবস্থার দোষ ত্রুটিগুলো তোমাকে ভালো করে জানতে হবে। এ কারণেই আমরা আমাদের বর্তমান বইতে ভারতীয় উপমহাদেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থার কিছু গোড়ার কথা তোমাদের বলেছি। এ গোড়ার কথাগুলোকে ঐতিহাসিক ঘটনার সাথে মিলিয়ে বুঝতে না পারলে কোনোদিনই বর্তমান শিক্ষা ব্যবস্থার গলদ যেমন বুঝা যাবে নাÑ তেমনি এই আলোকে আগামী দিনের সুন্দর একটি শিক্ষা ব্যবস্থা আমাদের সোনামনিদের হাতে তুলে দেয়াও সম্ভব হবে না।

বইটি আশা করি তোমাদের ভালো লাগবে।

পৃষ্ঠা সংখ্যা: ৩২

সাইজ: ৬ × ৮.৫ ইঞ্চি

কভার: পেপার ব্যাক

প্রিন্ট: ৪ কালার (রঙিন পরিবেশনা)

কাগজ: ৭০ গ্রাম অফসেট

ওজন: ১২০ গ্রাম

অর্ডার করার পর সর্বোচ্চ ৭ দিনের মধ্যে ডেলিভারি প্রদান করা হয়।

ক্যাশ অন ডেলিভারির সুবিধা।

(অফিস ডেলিভারি ও হোম ডেলিভারি দু’ব্যবস্থাই রয়েছে)

শর্তাবলি:

যদি কোনো পৃষ্ঠা ছেড়া ফাটা থাকে

ফর্মা মিসিং হয়

কভার উল্টা অথবা ছেড়া হয়

এসব ক্ষেত্রে আমরা এক্সচেঞ্জ দিয়ে থাকি।

Reviews

There are no reviews yet.

Be the first to review “কিশোরদের শিক্ষা ব্যবস্থা ও গোড়ার কথা”

Your email address will not be published. Required fields are marked *