কিশোরদের সকলি তোমার দান

৳ 100.00

আল্লাহ তায়ালা বলেছেন ‘তোমরা যদি আল্লাহর নেয়ামতের সংখ্যা নির্ণয় করতে চাও তাহলে তোমরা কখনো তা গুণে শেষ করতে পারবে না।’ আমাদের ওপর আল্লাহ তায়ালার দয়া ও অনুগ্রহের আসলেই কোনো শেষ নেই। আমাদের জীবন ও জীবনের সব কিছুই তাঁর দেয়া ও দয়ার দান। আল্লাহ তায়ালা এসব দান ও অনুগহের প্রভাব নিয়েই এই বইটি রচিত হয়েছে।

বলো তো, আমার তোমার ও দুনিয়ার সব মানুষের কোন্ জিনিসটি আল্লাহর দান নয়Ñ আমাদের সমগ্র অস্তিত্বটুকুই যেখানে তাঁর দেয়া ও দয়ার দান, সেখানে আমরা চাইলেও বা কয়টা দানের কথা আলোচনা করতে পারবো। কারণ এ পৃথিবীতে আমাদের বয়স শক্তি সামর্থ অর্থ যোগ্যতা প্রতিভা মেধা সবটাতেই মারাত্মক একটা সীমাবদ্ধতা রয়েছে। একজন মানুষ চাইলেও অনন্ত জীবন লাভ করতে পারবে না। আবার যে কয়দিন বাঁচবে চাইলেও সে তার সব কয়টি দিন সুস্থ থাকতে পারবে না।

মেধা প্রতিভা যতোই থাকুক, একটা নিদৃষ্ট সীমা সে কখনো অতিক্রম করতে পারবে না। যতো লোভই করুক না কেনÑ দুনিয়ার সমূদয় অর্থের সে কোনোদিনই মালিক হতে পারবে না; প্রচুর পরিমাণ ভোগের জন্যে অসীম শারীরিক শক্তিও সে সঞ্চয় করতে পারবে না। একদিকে মানুষের এই চরম অক্ষমতা ও সীমাবদ্ধতা, অপরদিকে আল্লাহ তায়ালার অনন্ত অসীম ক্ষমতা। কোরআনে কারীমে আল্লাহ তায়ালা একথাটিই বলেছেন, যদি সাত সমুদ্রের সব পানি কালি হয়, পৃথিবীর সব গাছগুলো যদি কলম হয় তবুও আল্লাহ তায়ালা দয়া ও দানের কথা লিখে শেষ করা যাবে না।

সকলি তোমার দান’ এই ছোটো বইতে আমরা আমাদের ওপর আল্লাহ তায়ালার সব কয়টি অনুগ্রহের কথা বলার ঔদ্ধ্যত্ব দেখায়নি, আমি জানি সেটা কোনো মানুষের পক্ষেই সম্ভব নয়। আমরা তো এ ক্ষুদ্র বইটিতে মানব জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সবচাইতে মৌলিক এই বিষয়টির প্রতি কিশোরদের সামান্য দৃষ্টি আকর্ষণ করলাম মাত্র।

সূচনাপর্বের এই কথাগুলো দিয়ে তোমরা প্রত্যেকেই তোমাদের নিজেদের জন্যে এক একটা স্বতন্ত্র পুস্তক সাজাবে তাই আমি তোমাদের কাছ থেকে আশা করি। সেই পুস্তকটি আগামীদিনের কারিগরদের আল্লাহ তায়ালার নিযুত কোটি দানের সাথে আরো ভালোভাবে পরিচিত করে দেবে, সেটাই আমাদের আজকের একমাত্র কামনা।

পৃষ্ঠা সংখ্যা: ৩২

সাইজ: ৬ × ৮.৫ ইঞ্চি

কভার: পেপার ব্যাক

প্রিন্ট: ৪ কালার (রঙিন পরিবেশনা)

কাগজ: ৭০ গ্রাম অফসেট

ওজন: ১২০ গ্রাম

অর্ডার করার পর সর্বোচ্চ ৭ দিনের মধ্যে ডেলিভারি প্রদান করা হয়।

ক্যাশ অন ডেলিভারির সুবিধা।

(অফিস ডেলিভারি ও হোম ডেলিভারি দু’ব্যবস্থাই রয়েছে)

শর্তাবলি:

যদি কোনো পৃষ্ঠা ছেড়া ফাটা থাকে

ফর্মা মিসিং হয়

কভার উল্টা অথবা ছেড়া হয়

এসব ক্ষেত্রে আমরা এক্সচেঞ্জ দিয়ে থাকি।

Reviews

There are no reviews yet.

Be the first to review “কিশোরদের সকলি তোমার দান”

Your email address will not be published. Required fields are marked *