কিশোরদের সূরা আল ফাতেহা

৳ 100.00

এ পুস্তিকাটি হচ্ছে কিশোরদের সূরা আল ফাতেহা, সূরা আল ফাতেহা দিয়ে মানুষ যেমন কোরআনের পাতায় নিজেদের আসল পরিচয় খোঁজার চেষ্টা করে, তেমনি আমি আশা করি এই বই-এর মাধ্যমেও একজন কিশোর কিশোরী কোরআন বুঝার ময়দানে নিজেদের যাত্রা শুরু করতে পারবে।

এ পুস্তিকাটি হচ্ছে কিশোরদের সূরা আল ফাতেহা, সূরা আল ফাতেহা দিয়ে মানুষ যেমন কোরআনের পাতায় নিজেদের আসল পরিচয় খোঁজার চেষ্টা করে, তেমনি আমি আশা করি এই বই-এর মাধ্যমেও একজন কিশোর কিশোরী কোরআন বুঝার ময়দানে নিজেদের যাত্রা শুরু করতে পারবে।

এখানে আমরা তোমার সাথে কোরআন মাজীদের সর্বপ্রথম এই সূরাটি সম্পর্কে কিছু কথা বলবোÑ এমন কিছু কথা যেগুলো জানার পর আমাদের কিশোর কিশোরীরা এ বিষয়টি বুঝতে পারবে যে, আল্লাহ তায়ালা কেন এই সূরাটিকে কোরআনের অন্য সব সূরার আগে বসিয়ে দিয়েছেন। এ কথাগুলো শোনার পর আমরা জানি তোমরাও আমাদের সাথে একমত হবেÑ যে কোরআন বুঝানোর জন্যে এই সূরাটির আলোচনা করা আসলে আগেই দরকার ছিলো। এই সূরার আলোচনার মাধ্যমে আমরা আল্লাহ তায়ালার কাছে সমস্ত আবেগ দিয়ে দোয়া করবো, আল্লাহ তায়ালা যেন কোরআন বোঝার জন্যে আমাদের মনের সকল দুয়ার খুলে দেন, কোরআনের জ্ঞানকে কোরআনের নূরকে আমাদের সামনে আরো সুন্দর করে খুলে ধরেন। আমরা যেন কোরআনের এই সূরাটির মতো পরবর্তী সূরাগুলোকে ঠিক আল্লাহ তায়ালা যেভাবে চান, সেভাবেই যেন বুঝতে পারি এবং যতোটুকু বুঝতে পারবো ততোটুকু যেন আমরা সবার আগে আমাদের নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারি। হে আল্লাহ! আমরা তোমার একজন প্রিয়নবী হযরত মূসা আলাইহিস সালামের ভাষায় তোমার কাছে দোয়া করি, ‘হে আমাদের রব! তুমি আমার অন্তরটাকে প্রশস্ত করে দাও। আমার জন্যে আমার কাজকে তুমি সহজ করে দাও, তুমি আমার জিহ্বার জড়তা দূর করে দাও, যাতে করে মানুষরা আমার কথাগুলোকে বুঝতে পারে।’

পৃষ্ঠা সংখ্যা: ৩২

সাইজ: ৬ × ৮.৫ ইঞ্চি

কভার: পেপার ব্যাক

প্রিন্ট: ৪ কালার (রঙিন পরিবেশনা)

কাগজ: ৭০ গ্রাম অফসেট

ওজন: ১২০ গ্রাম

অর্ডার করার পর সর্বোচ্চ ৭ দিনের মধ্যে ডেলিভারি প্রদান করা হয়।

ক্যাশ অন ডেলিভারির সুবিধা।

(অফিস ডেলিভারি ও হোম ডেলিভারি দু’ব্যবস্থাই রয়েছে)

শর্তাবলি:

যদি কোনো পৃষ্ঠা ছেড়া ফাটা থাকে

ফর্মা মিসিং হয়

কভার উল্টা অথবা ছেড়া হয়

এসব ক্ষেত্রে আমরা এক্সচেঞ্জ দিয়ে থাকি।

Reviews

There are no reviews yet.

Be the first to review “কিশোরদের সূরা আল ফাতেহা”

Your email address will not be published. Required fields are marked *