কিশোরদের সৌভাগ্যবান মানুষের গল্প

৳ 100.00

পৃথিবীতে কিছু কিছু সফল মানুষ থাকে তারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আল্লাহর মদদ পেয়ে থাকেন। তারা দুনিয়া এবং আখেরাতে কামিয়াব হন। তাদের কর্মবৃত্তান্ত সব সময়ই আমাদের কাছে শিক্ষণীয়। ইতিহাসে এ ধরনের সৌভাগ্যের বরপুত্রদের কথা রয়েছে এই বইতে। সহজ সাবলীল ভঙ্গিতে লেখা সেসব মানুষদের গল্প আপনার সন্তানকেও ভালো মানুষ বানাবে।

তাকে তোমরা সবই চেনো, হাঁ আমি যার কথা বলছি তাকে তোমরা ভালো করেই চেনো। কে না চিনে তাকে, তিনি একটা বিরাট দেশের সরকার প্রধান। তার কথায় সে দেশের লক্ষ লক্ষ সেনা সদস্য উঠে বসে, লাখ লাখ সরকারী কর্মচারী তার হুকুম তামিল করার জন্যে এক পায়ে দাঁড়িয়ে থাকে। তিনি সে দেশের সব চাইতে দামী বাসায় থাকেন, সবচেয়ে দামী গাড়ী ব্যবহার করেন, সবচাইতে দামী ফার্নিচার তার কক্ষে শোভা পায়। বিশ্বের বহু লোক দরকারে বেদরকারে তার কাছে ছুটে আসে। যে যেখান থেকে আসে সবাই তার এতোটুকু সাক্ষাৎ সান্নিধ্য পাবার জন্যে অধীর আগ্রহে অপেক্ষা করো, তার সামান্য অনুগ্রহ অনুকম্পার দৃষ্টি যার ওপর পড়ে সে নিজেকে ধন্য মনে করে। শুধু কি তাই!

দেশের শত শত বিশ্ববিদ্যালয়, মন্ত্রনালয় কর্পোরেশন, দপ্তর অধিদপ্তর, বিচারালয়, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, প্যারা মিলিটারীসহ সব বাহিনী প্রধানদের যাকে চান যখন চান তাকে নিয়োগ দিতে পারেন, তেমনি যাকে চান তাকে বাদ দিতে পারেন। কি বিশাল ক্ষমতা তার! বহিবিশ্বে নিজ দেশের রাষ্ট্রদূত নিয়োগ থেকে শুরু করে নিজ দেশের ছোটো খাটো নিয়োগ পর্যন্ত যার অংগুলি হেলনে সম্পাদিত হয়Ñ তার ক্ষমতার পরিমাপ করা কি এতো সহজ? যিনি কোথায়ও যেতে চাইলে লয়লশকারের বিরাট বাহিনী এসে হাযির হয়। সবচেয়ে সুন্দর ও নিরাপদ আকাশযানে যিনি ২৪ ঘন্টার নিশ্চিদ্র নিরাপত্তা বেষ্টনীতে চলাফেরা করেন, দেশের শ্রেষ্ঠ ‘শেপ’ যার রান্নার রেসিপি বানায়Ñ শ্রেষ্ঠ রাধুনির রান্না যিনি প্রতিনিয়ত উপভোগ করেনÑ তার সম্পর্কে তুমি কি বলবে? তিনি যদিও গণতন্ত্রের এক মাথা এক ভোটÑ এই ভাবেই নির্বাচিত হয়েছেন, কিন্তু তিনি এখন অসংখ্য রাজা বাদশাহর চাইতে বেশী ক্ষমতার মালিক। বলা যায়Ñ তিনি তথাকথিত গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত একজন শাহানশাহ। যখন ইচ্ছে নতুন আইন বানিয়ে দেন, যখন ইচ্ছা আগের আইনকে রহিত করে দেন।

এ ধরনের ক্ষমতাধর ব্যক্তি কিন্তু পৃথিবীর অনেক দেশেই আছে। এদিক থেকে ধনী দেশ আমেরিকা থেকে শুরু করে আমাদের এই গরীব দেশ পর্যন্ত আমরা সবাই সমান। ক্ষমতার দম্ভ, ক্ষমতার দাপট ক্ষমতার অপব্যবহার ইত্যাদি ক্ষেত্রে এখানে ধনী গরীবের কোনো তফাৎ নেই, বরং বহুক্ষেত্রেই দেখা যায় গরীব দেশের নির্বাচিত গরীব রাজা রানীর ক্ষমতা ধনী দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর চাইতেও বেশী।

পৃষ্ঠা সংখ্যা: ৩২

সাইজ: ৬ × ৮.৫ ইঞ্চি

কভার: পেপার ব্যাক

প্রিন্ট: ৪ কালার (রঙিন পরিবেশনা)

কাগজ: ৭০ গ্রাম অফসেট

ওজন: ১২০ গ্রাম

অর্ডার করার পর সর্বোচ্চ ৭ দিনের মধ্যে ডেলিভারি প্রদান করা হয়।

ক্যাশ অন ডেলিভারির সুবিধা।

(অফিস ডেলিভারি ও হোম ডেলিভারি দু’ব্যবস্থাই রয়েছে)

শর্তাবলি:

যদি কোনো পৃষ্ঠা ছেড়া ফাটা থাকে

ফর্মা মিসিং হয়

কভার উল্টা অথবা ছেড়া হয়

এসব ক্ষেত্রে আমরা এক্সচেঞ্জ দিয়ে থাকি।

Reviews

There are no reviews yet.

Be the first to review “কিশোরদের সৌভাগ্যবান মানুষের গল্প”

Your email address will not be published. Required fields are marked *