| কোরআন আল্লাহ তায়ালার কিতাব। এটা এক সময়ে লওহে মাহফুযে রক্ষিত ছিলো। সেখান থেকে ধীরে ধীরে ভাগে ভাগে আল্লাহ তায়ালা হযরত জিবরাঈলকে আদেশ দিলেন তা দুনিয়ার মানুষদের কাছে পৌঁছে দিতে। আল্লাহ তায়ালা বলেনÑ ‘এটি আমি নাযিল করেছি আমিই এর হেফাযাত করবো।’
আল্লাহ তায়ালা কোরআন যার ওপর নাযিল করলেনÑ তাকে দায়িত্ব দেয়া হলোÑ মানুষদের সামনে তা পড়তে, তা দিয়ে মানুষদের স্বভাব চরিত্রকে সুধরে দিতে। কোথায়ও এর ব্যাখ্যার প্রয়োজন হলে এর একমাত্র অফিসিয়াল ব্যাখ্যাতা হিসেবে তাকেই বলা হলো তার ব্যাখ্যা পেশ করতে। সমাজে ও রাষ্ট্রে এই কোরআনকে প্রতিষ্ঠা করার মহান কাজে প্রিয় নবী ২৩ বছর নিরলস সাধনা করলেন। আল্লাহর যমীনে আল্লাহর রাজ কায়েম করতে গিয়ে তিনি সবার সাথে কথা বলেছেন। অনেক কাজ নিজে করে মানুষদের তা দেখিয়েছেন। আবার এমনও হয়েছে যে, তার সামনে কেউ কোনো একটা কাজ করলো, তিনি তার অনুমোদন দিলেনÑ কিংবা তার অনুমোদন দিলেন না, অথবা তিনি চুপ থাকলেনÑ এক কথায় এর নাম হচ্ছে হাদীস। কোরআনের পর হাদীস আমাদের জন্যে সবচাইতে জরুরী বিষয়। এটা ছাড়া কেউই মুসলমান হতে পারে না। মুসলমান থাকতে পারে না। মুসলমান বলে নিজেকে দাবীও করতে পারে না। তুমি নামায পড়বে, তার নাম, রাকাত সংখ্যা, মর্যাদা ও সময় ইত্যাদির কিছুই তো কোরআনে নেই। যাকাত দেবে, তার পরিমাণ ও অন্যান্য প্রাসংগিক বিষয়গুলো তো কোরআনে নেই। এমনিভাবে হজ্জ ও রোযার যা কিছু ফরয ওয়াজেব, তার অনেক কিছুও কোরআনে নেই। এগুলো জানার জন্যে তোমাকে হাদীসের দারস্থ হওয়া ছাড়া কোনো উপায় নেই। এ কারণেই আমরা মনে করি এমনি একটি গুরুত্বপূর্ণ বিষয়ের সাথে কিশোরদের একটা সুস্পষ্ট পরিচয় থাকা প্রয়োজন। আর সে প্রয়োজনটুকু পূরণের জন্যেই তোমাদের জন্যে আমাদের এবারের আয়োজনÑ ‘কিশোরদের হাদীস পরিচিতি’। |
| পৃষ্ঠা সংখ্যা: ৩২
সাইজ: ৬ × ৮.৫ ইঞ্চি কভার: পেপার ব্যাক প্রিন্ট: ৪ কালার (রঙিন পরিবেশনা) কাগজ: ৭০ গ্রাম অফসেট ওজন: ১২০ গ্রাম |
| অর্ডার করার পর সর্বোচ্চ ৭ দিনের মধ্যে ডেলিভারি প্রদান করা হয়।
ক্যাশ অন ডেলিভারির সুবিধা। (অফিস ডেলিভারি ও হোম ডেলিভারি দু’ব্যবস্থাই রয়েছে) |
| শর্তাবলি:
যদি কোনো পৃষ্ঠা ছেড়া ফাটা থাকে ফর্মা মিসিং হয় কভার উল্টা অথবা ছেড়া হয় এসব ক্ষেত্রে আমরা এক্সচেঞ্জ দিয়ে থাকি। |

কিশোরদের হাদীস পরিচিতি
৳ 100.00
কোরআনের পর হাদীস হচ্ছে ইসলামী জীবন বিধানের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ভিত্তি। হাদীসের এই মহান বিষয়টিকে আমাদের দেশে স্কুল মাদ্রাসার ছাত্র ছাত্রীদের উপযোগী করে এই প্রথমবারের মতো আপনার কোমলমতি সন্তানদের হাতে তুলে দেয়ার জন্যে আমরা অনন্য সাধারণ এই বইটি পরিবেশন করেছি।
- Book Author: হাফেজ মুনির উদ্দীন আহমদ





Reviews
There are no reviews yet.