কোরআনের পাতায় সন্ত্রাস ও জেহাদ

৳ 100.00

এটি বর্তমান সময়ের একটি মূল্যবান বই। সন্ত্রাস- বহুল আলোচিত একটি শব্দ। অনেকেই ইসলামের পবিত্র এবাদাত জেহাদের সাথে এর তাল গোল পাকিয়ে ফেলেন। এই পটভ‚মিকাকে সামনে রেখে এতে সাইয়েদ কুতুব শহীদ রচিত তাফসীরের প্রাসংগিক সংক্ষিপ্ত আলোচনাসহ এ বিষয় সম্বলিত কোরআনের দুটি পূর্ণাগ সূরা ও তার অনুবাদকে আলাদা পেশ করা হয়েছে। চমৎকার প্রচ্ছদ ও সম্পূর্ণ রঙ্গীন পরিবেশনা।

Category:
বিস্তারিত বিবরণ: কোরআনের পাতায়

সন্ত্রাস ও জেহাদ

 

সাম্প্রতিককালে প্রাচ্য ও পাশ্চাত্য জুড়ে ইসলামের দুশমন ইহুদী খৃষ্টান ও কিছুসংখ্যক পরাজিত মানসিকতাসম্পন্ন মুসলমান যে কয়টা বিষয় নিয়ে অহেতুক ভুল বুঝাবুঝি সৃষ্টি করে চলেছেন- ইসলামের জেহাদ তার একটি।

জেহাদের মূল দর্শনকে আধুনিক জনগোষ্ঠীর কাছে বিতর্কিত করার জন্যে তাদের তল্লিবাহী পত্র-পত্রিকা, রেডিও টেলিভিশন, ইন্টারনেট ও ওয়েব এক মুহূর্তের জন্যেও বসে নেই। এ তিনটি গোষ্ঠীর সাথে ইদানীং আরেকটি মহলও এই অপপ্রচারে মরিয়া হয়ে উঠেছে। এরা ইসলামের জেহাদকে তার ভিত্তিমূল থেকে উপড়ে ফেলতে চায়, আর এর জন্যে মুসলিম ইতিহাস দর্শন থেকে একে আলাদা করে তারা এর একটি অভিনব ব্যাখ্যা বের করতে শুরু করেছেন। ইতিমধ্যে কিছু গণ্যমান্য আলেমও তাদের পক্ষে কথাবার্তা বলতে শুরু করেছেন। এদের বক্তব্য হচ্ছে, হচ্ছে, ইসলামের জেহাদ হচ্ছে আসলে একটি প্রতিরক্ষামূলক ব্যবস্থা। ‘লা ইকরাহা ফিদ্দীন’ আয়াতটিকে পূর্বাপর প্রসংগ থেকে আলাদা করে এই তথাকথিত ইসলাম দরদীরা ইসলামের আবেদনকে এতো সীমিত করে ফেলেছেন যে, ইসলাম বেচারার জন্যে এখন একটুখানি নামাযের জায়গা হলেই যেন আল্লাহ তায়ালা খুশী হয়ে যান। ইসলামও এ যাত্রা বিপদ মুসিবত থেকে বেঁচে যায়।

আরেকটি গ্রুপ আছে, যারা পাশ্চাত্যের উচ্ছিষ্টভোগীর মতো সেদিক থেকে যা কিছু আসে তাকেই অমৃত সুধা বলে গ্রহণ করে এরা নিজেদের ধন্য করতে চায়, তারা ইসলামের শান্তিময় অবদানের গায়ে সন্ত্রাসের কলংক লেপন করার জন্যে তাদের পে-মাস্টারদের বিভিন্ন নোংরা কর্মসূচী বাস্তবায়ন করতে চায়। এই চতুর্মুখী আক্রমণের মুখে ইসলামের যথার্থ অনুসারীরা ইদানীং এতো দ্বিধাদ্বন্ধে নিমজ্জিত হয়ে গেছেন যে, তারা কোরআনকে নিয়ে মাথা তুলে দাঁড়াতে চেয়েও বার বার হোঁচট খেয়ে পড়ে যান। অপরদিকে দুশমনদের কথায় মাঝে মাঝে এমনও মনে হচ্ছে- কোরআনে জেহাদের কথাটি না থাকলেই মনে হয় ভালো হতো, কোরআনের জেহাদ ও ফৌজদারী দন্ডবিধির আয়াতগুলো না থাকলে আমরা ইসলামকে নিয়ে দাঁড়াতে- শুধু দাঁড়াতেই নয় দৌড়াতেও পারতাম। পাশ্চাত্যের কাছে এভাবে কোরআনের পক্ষে আমাদের সাফাই গাইতে গিয়ে বার বার লজ্জা পেতে হতো না।

‘কোরআনের পাতায় সন্ত্রাস ও জেহাদ’ বইটি মূলত কোনো নতুন গ্রন্থ নয়। আল্লাহর কেতাব পৃথিবীতে অবিকৃত থাকতে এ বিষয়ে নতুন কোনো গ্রন্থ লেখার প্রয়োজনও মনে হয় থাকার কথা নয়, তবে আমাদের বর্ণিত মানুষদের যে গ্রুপের সাথেই আপনি থাকেন না কেন- আপনার জন্যে এই মহান গ্রন্থে কিছু জরুরী পয়গাম আছে। কেউ কোরআন মানবে কিনা সেটা অবশ্যই তার একান্ত নিজের ব্যাপার, কিন্তু একদিকে কোরআনের পক্ষে মায়াকান্না করবে, অন্যদিকে কোরআনের বিপক্ষে দাঁড়াবে- মনে হয় এখানে সে সুযোগ নেই। কোরআন তার দোস্ত দুশমন কাউকেই এ সুযোগটুকু দেয়নি।

আমরা যারা সত্যিকার অর্থেই কোরআন নিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে চাই-জেহাদের বিষয়টা আমাদের সরাসরি কোরআনের পাতায়ই দেখতে হবে। কোরআনের যে দুটো সূরা প্রধানত এ বিষয় নিয়ে ব্যাপক আলোচনা করেছে, আমরা সে সূরা দুটোকে সহজ সরল বাংলা অনুবাদসহ উৎসাহী পাঠকদের কাছে পেশ করতে চাই। বিষয়টা আরো পরিষ্কার করে বুঝানোর জন্যে আমরা সূরাগুলোর তেলাওয়াত ও অনুবাদের পাশাপাশি এ কালের বিদগ্ধ কোরআন সাধক সাইয়েদ কুতুব শহীদের বিস্ময়কর সৃষ্টি ‘তাফসীর ফী যিলালিল কোরআন’-এর পাতা থেকে সূরা দু’টোর সংক্ষিপ্তসার ও ঐতিহাসিক পটভূমিকা পেশ করেছি। এতে করে ইসলামের সবচাইতে সম্মানজনক কর্মসূচী ‘জেহাদ’ সম্পর্কে যে কোনো মানুষই তার জানা অজানা বহু প্রশ্নের সুচিন্তিত জবাব পাবেন।

‘কোরআনের পাতায় সন্ত্রাস ও জেহাদ’ মানে এ নয় যে, এ বিষয়ে কোরআনের সব কয়টি আয়াতই আমরা এতে পরিবেশন করেছি। আমরা এখানে জেহাদ সংক্রান্ত দুটো পূর্ণাংগ সূরা পেশ করেছি মাত্র। হাঁ, যারা কোরআনে জেহাদ ও সন্ত্রাসের সব কয়টি আয়াত একত্রে দেখতে চান তারা ইচ্ছে করলে আমাদের প্রকাশিত ‘কোরআন মাজীদ সহজ সরল বাংলা অনুবাদ’ গ্রন্থটির সূচীপত্র থেকে সে আয়াতগুলো বের করে তার তরজমা দেখে নিতে পারেন।

 

হাফেজ মুনির উদ্দীন আহমদ

লন্ডন

শাবান ১৪২৭

সেপ্টেম্বর ২০০৬

প্রোডাক্ট স্পেসিফিকেশন:

 

পৃষ্ঠা সংখ্যা: ১৪৬

সাইজ: ৫.৩ × ৮.৫ ইঞ্চি

কভার: হার্ড কভার

প্রিন্ট: সাদা কালো

কাগজ: ৫৫ গ্রাম অফসেট

ওজন: ০.২ কেজি

ডেলিভারি তথ্য: অর্ডার করার পর সর্বোচ্চ ৭ দিনের মধ্যে ডেলিভারি প্রদান করা হয়।

ক্যাশ অন ডেলিভারির সুবিধা। (অফিস ডেলিভারি ও হোম ডেলিভারি দু’ব্যবস্থাই রয়েছে)

রিটার্ন পলিসি শর্তাবলি:

যদি কোনো পৃষ্ঠা ছেড়া ফাটা থাকে

ফর্মা মিসিং হয়

কভার উল্টা অথবা ছেড়া হয়

এসব ক্ষেত্রে আমরা এক্সচেঞ্জ দিয়ে থাকি।

 

 

Reviews

There are no reviews yet.

Be the first to review “কোরআনের পাতায় সন্ত্রাস ও জেহাদ”

Your email address will not be published. Required fields are marked *