| বিস্তারিত বিবরণ: | দেশী বিদেশী কিছু আধুনিক আধুনিকা আজকাল বলে বেড়াচ্ছেন- নাম তো একটা কিছু রাখলেই হয়, নামে কী আসে যায়। এদের অনেকেই আবার ইদানীং নামের ব্যাকরণ থেকে জেন্ডার তুলে দেয়ারও দাবী জানাচ্ছেন। তাদের বক্তব্য তাদের প্রস্তাবিত নামের মতো জটিল না হলেও শুনতে আপনাদের কেমন লাগবে জানি না- ঘরের নতুন বৌকে কিংবা সদ্য গ্রাম থেকে আসা শাশুড়ীকে যদি আপনি ‘দন্তস্য’ কিংবা ‘শুক্লা দ্বাদশী’ বলে ডাকেন তাহলে তিনি কী ভাববেন জানি না, তবে যিনি ডাকবেন তাকে যে দু’চার দিন তার কণ্ঠে এই নামের রিহার্সাল দিতে হবে তাতে সন্দেহ নেই।
কিছু নামে কিছুই আসে যায় না- একথা এক সময় আমিও মনে করতাম; কিন্তু আমার ভুল কেমন করে ভাংলো সে কথাই আজ আপনাদের বলবো। লন্ডনে বিবিসি টেলিভিশনের চ্যাট সিরিজ ‘দ্যাটস লাইফ’-এ একদিন এক ব্যক্তির নাম বলা হলো, মিঃ ‘রং নাম্বার’। শুনে আমরা কিছুক্ষণ এ নিয়ে দারুণ হাসাহাসি করেছি। কিন্তু আপনি বিশ্বাস করুন, ব্রিটিশ টেলিকমের প্রকাশিত টেলিফোন নির্দেশিকায় যখন দেখলাম সত্যিই একজন ব্যক্তির নাম রয়েছে মিঃ ‘রং নাম্বার’, তখন আশ্চর্য না হয়ে পারিনি। তামাশাচ্ছলে ছেলে মাসুদকে একদিন বললাম, এই নাম্বারে ডায়াল করে দেখো তো, অপর দিক থেকে কী উত্তর আসে! সে ওই নম্বারে ডায়াল করার পর এক ভদ্রলোক জবাব দিলেন, ‘রং নম্বার’। তখনো আমাদের বুঝতে কষ্ট হচ্ছিলো, তিনি তার নাম্বারটা ভুল একথা বুঝাতে চাইছেন; না, সত্যি সত্যিই তিনি তার নিজের পরিচয় দিচ্ছেন? |
| প্রোডাক্ট স্পেসিফিকেশন:
|
পৃষ্ঠা সংখ্যা: ৭২
সাইজ: ৫.৫ × ৮.৫ ইঞ্চি কভার: হার্ড কভার প্রিন্ট: সাদা কালো কাগজ: ৫৫ গ্রাম অফসেট ওজন: ০.২ কেজি |
| ডেলিভারি তথ্য: | অর্ডার করার পর সর্বোচ্চ ৭ দিনের মধ্যে ডেলিভারি প্রদান করা হয়।
ক্যাশ অন ডেলিভারির সুবিধা। (অফিস ডেলিভারি ও হোম ডেলিভারি দু’ব্যবস্থাই রয়েছে) |
| রিটার্ন পলিসি | শর্তাবলি:
যদি কোনো পৃষ্ঠা ছেড়া ফাটা থাকে ফর্মা মিসিং হয় কভার উল্টা অথবা ছেড়া হয় এসব ক্ষেত্রে আমরা এক্সচেঞ্জ দিয়ে থাকি। |

![Nam Shomasar [Converted] নাম সমাচার](https://alquranacademypublications.com/wp-content/uploads/2026/02/Nam-Shomasar-Converted-600x800.jpg)
Reviews
There are no reviews yet.