কোরআনের অভিধান

৳ 200.00

এই বইটি হচ্ছে কোরআন মাজীদের শব্দসমূহের একটি পূর্ণাঙ্গ অভিধানগ্রন্থ। ১৯৯২ সালে এই গ্রন্থ দিয়েই আল কোরআন একাডেমী পাবলিকেশন্স তার যাত্রা শুরু করে। কোরআন মাজীদের অনুবাদ ও তাফসীরের বিশাল কর্মসূচী শুরু করার আগে আল্লাহর কিতাবের শব্দসমূহের অর্থের সাথে বাংলা ভাষাভাষী মানুষদের পরিচয় করানোর লক্ষ্যে এটি ছিলো একাডেমীর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

নতুন সংস্করণে আমাদের কথা

 

সম্পূর্ণ নতুন আংগিকে ‘কোরআনের অভিধান’ গ্রন্থটির পরিবর্তিত, পরিমার্জিত ও পরিবর্ধিত অস্টম সংস্করণ প্রকাশিত হতে যাচ্ছে দেখে আমি আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে তাঁর এই অনুগ্রহের জন্যে লাখো কৃতজ্ঞতা জানাই।

আলহামদু লিল্লাহ। ‘কোরআনের অভিধান’ গ্রন্থটিকে এখন আর কারো সাথে পরিচয় করানোর প্রয়োজন নেই। এ দেশের ওলামায়ে কেরাম ও ছাত্র শিক্ষক তথা কোরআনের শিক্ষানুরাগীদের কাছে এটি আজ একটি অতি পরিচিত ও প্রয়োজনীয় গ্রন্থ। এদেশের সর্বস্তরের মানুষদের কাছে কোরআনের এই গ্রন্থটির গ্রহণযোগ্যতার জন্যে আমি আল্লাহ তায়ালার শোকরগোযারী করি। শোকরগোযারী করি এই কথা ভেবে যে, এই ছোট্ট বইটি কিছু মানুষকে হলেও কোরআন অনুধাবনে কিছু বাস্তব সহযোগীতা দিতে সক্ষম হয়েছে।

যাদের কাছে এখনো গ্রন্থটির আগের সংস্করণের কপি রয়েছে, তারা মেহেরবানী করে এই সংস্করণের আলোকে তাতে কিছু কিছু শব্দের সংশোধন করে নেবেন। এই সংস্করণেও যে কোনো ভুল ত্রুটি নেই- সে দাবী আমি করি না। হাঁ এটুকু বলতে পারি যে, আমরা একে যথাসাধ্য নির্ভুল করার চেষ্টা করেছি। তারপরও যদি তেমন কোনো ভুল আপনার নযরে পড়ে, মেহেরবানী করে তা আমাদের জানাবেন।

‘আল কোরআন একাডেমী লন্ডন’ তার বিশাল তাফসীর প্রকল্পের আওতায় ইতিমধ্যেই বিশ্বের কয়েকটি সাড়া জাগানো তাফসীর সাইয়েদ কুতুব শহীদ-এর ‘ফী যিলালিল কোরআন’, মনীষী মোফাসসের মওলানা আবুল কালাম আযাদের ‘তরজুমানুল কোরআন’, শায়খুল ইসলাম মাওলানা শাব্বীর আহমদ ওসমানীর ‘তাফসীরে ওসমানী’ ও বিশিষ্ট তাফসীরকারক আবু সলিম আবদুল হাই’ এর ‘আসান তাফসীর’-এর বাংলা অনুবাদ প্রকাশ করেছে। তাফসীরের এই মহান পরিমন্ডলে কোরআনের অভিধান গ্রন্থটি একটি মূল্যবান সহায়ক সংগ্রহ হিসেবে কাজ করবে বলে আমার বিশ্বাস।

সর্বশেষে, আমি কৃজ্ঞতার সাথে এই গ্রন্থটির প্রথম উদ্যোক্তা ও প্রকাশক আমার সহধর্মিণী বিশিষ্ঠ লেখিকা খাদিজা আখতার রেজায়ীর নামটি উল্লেখ করতে চাই। বইটির প্রথম সংস্করণটির প্রকাশনায় তার অবদানকে আমি কোনোদিন ভুলবোনা। আল্লাহ তায়ালা তাকে ও আমাদের সকলকে আল কোরআনের প্রদর্শিত সেরাতুল মোস্তাকিমকে চেনা ও সেই পথে অটল থাকার তওফীক দান করুন। আমীন!

 

‘আস্ সাইয়ু মিন্না ওয়াল এতমা’মো এন্দাল্লাহ।’

 

বিনীত

হাফেজ মুনির উদ্দীন আহমদ

লন্ডন

পৃষ্ঠা সংখ্যা: ২২০

সাইজ: ৫.৫ × ৮.৫ ইঞ্চি

কভার: হার্ড কভার

প্রিন্ট: সাদা কালো

কাগজ: ৫৫ গ্রাম অফসেট

ওজন: ০.৩ কেজি

অর্ডার করার পর সর্বোচ্চ ৭ দিনের মধ্যে ডেলিভারি প্রদান করা হয়।

ক্যাশ অন ডেলিভারির সুবিধা। (অফিস ডেলিভারি ও হোম ডেলিভারি দু’ব্যবস্থাই রয়েছে)

শর্তাবলি:

যদি কোনো পৃষ্ঠা ছেড়া ফাটা থাকে

ফর্মা মিসিং হয়

কভার উল্টা অথবা ছেড়া হয়

এসব ক্ষেত্রে আমরা এক্সচেঞ্জ দিয়ে থাকি।

Reviews

There are no reviews yet.

Be the first to review “কোরআনের অভিধান”

Your email address will not be published. Required fields are marked *