| কোরআনের পাতায়
নারীর অধিকার
‘কোরআন পাতায় নারীর অধিকার’ মানে এই নয় যে, কোরআনে নারী অধিকার পর্যায়ের সব কয়টি আয়াত এই বইতে একত্রিত করা হয়েছে। এখানে যে বিষয়টির প্রতি আমরা বিশেষ গুরুত্ব দিয়েছি তা হচ্ছে, এই বিষয়ের চারটি সূরা ও প্রাসংগিক দু’টো সূরার কয়েকটি আয়াতের পাশাপাশি পরিবেশন। কোরআনুল কারীমের যে চারটি সূরায় নারীদের দায়িত্ব কর্তব্যের আলোচনা বেশী এসেছে- বিশেষ করে-আল্লাহ তায়ালা মহিলাদের পর্দার সীমা পরিসীমা, সম্পত্তির উত্তরাধিকার, তালাক ও এ সম্পর্কিত তাদের অন্যান্য কর্মক্ষেত্রের বিধি বিধান যে চারটি সূরায় একটু বিস্তারিত নাযিল করেছেন- সে সূরাগুলোই এখানে পেশ করা হয়েছে। কোরআনের সেই সূরাগুলো হচ্ছে- সূরা ‘আন নূর’, সূরা ‘আল আহযাব’, সূরা ‘আত তালাক’ ও সূরা ‘আত তাহরীম’।
এই সূরাগুলো মদীনায় অবতীর্ণ হয়েছে। মুসলমানদের নুতন সমাজ সভ্যতায় বিনির্মাণে নারীদের যথার্থ ভূমিকা নির্ধারণ করাই ছিলো এর মূখ্য উদ্দেশ্য। এ কারণেই সূরাগুলোর মর্মার্থ অনুধাবনের জন্যে এগুলোর সংক্ষিপ্ত আলোচনা ও সহজ সরল বাংলা অনুবাদ জানা একান্ত প্রয়োজন। এই মৌলিক প্রয়োজনের দিকে লক্ষ্য রেখেই আমরা সূরাগুলোর সহজ সরল বাংলা অনুবাদের সাথে কোরআনের অনবদ্য ‘তাফসীর ফী যিলালিল কোরআন’-এর লেখক সাইয়েদ কুতুব শহীদের রচনা থেকে সূরাগুলোর সংক্ষিপ্ত পর্যালোচনা অংশটিও এখানে জুড়ে দিয়েছি।
নারীদের বিয়ে তালাক উত্তরাধিকার আইনের বেশ কিছু মৌলিক বিষয় সম্বলিত অন্যান্য অংশগুলোকেও যথাসম্ভব আমরা এখানে জুড়ে দিয়েছি। প্রয়োজনে অবশিষ্ট বিষয়গুলো আমাদের প্রকাশিত ‘কোরআন মজীদঃ সহজ সরল বাংলা অনুবাদ’ ও ‘তাফসীর ফী যিলালিল কোরআন’-এর সংশ্লিষ্ট সূরাসমূহের তাফসীর থেকে দেখে নেয়া যেতে পারে।
যাদের কথা ভেবে আমরা কোরআন মাজীদের এ মোবারক সংকলনটি প্রকাশ করেছি তাদের জীবনের কোনো একটি ক্ষুদ্র দিককেও যদি এ পরিবেশনাটি বদলে দিতে পারে তাহলেই আমরা আমাদের মেহনতটুকুকে স্বার্থক মনে করবো।
হাফেজ মুনির উদ্দীন আহমদ লন্ডন যিলহজ্জ ১৪২৭ জানুয়ারী ২০০৭ |
| পৃষ্ঠা সংখ্যা: ১০৬
সাইজ: ৫.৫ × ৮.৫ ইঞ্চি কভার: হার্ড কভার প্রিন্ট: সাদা কালো কাগজ: ৫৫ গ্রাম অফসেট ওজন: ০.২ কেজি |
| অর্ডার করার পর সর্বোচ্চ ৭ দিনের মধ্যে ডেলিভারি প্রদান করা হয়।
ক্যাশ অন ডেলিভারির সুবিধা। (অফিস ডেলিভারি ও হোম ডেলিভারি দু’ব্যবস্থাই রয়েছে) |
| শর্তাবলি:
যদি কোনো পৃষ্ঠা ছেড়া ফাটা থাকে ফর্মা মিসিং হয় কভার উল্টা অথবা ছেড়া হয় এসব ক্ষেত্রে আমরা এক্সচেঞ্জ দিয়ে থাকি। |

কোরআনের পাতায় নারীর অধিকার (কোরআনের পাতায় নারীর অধিকার)
৳ 80.00
আল্লাহর কিতাবের এক বিরাট অংশ জুড়ে রয়েছে নারী জাতির দায়িত্ব ও কর্তব্যের বর্ণনা। কয়েকটি সূরার তো প্রায় অধিকাংশ অংশই নারী বিষয়ক আলোচনায় সমৃদ্ধ। এ ধরনের ৪টি সূরার সাথে আরো দুটো বড়ো সূরার নারী সংক্রান্ত অংশগুলোকে এখানে একত্রে পেশ করা হয়েছে। কোরআনের আয়াত ও বাংলা অনুবাদের সাথে ‘তাফসীর ফী যিলালিল কোরআন’ থেকে সাইযেদ কুতুব শহীদের সূরার সংক্ষিপ্ত আলোচনা জুড়ে দেয়ায় বইটির উপকারীতা বহুলাংশে বৃদ্ধি পেয়েছে।
- Book Author: হাফেজ মুনীর উদ্দীন আহমদ

![Sunnata N. Cover [Converted] copy সুন্নতে নববী ও আধুনিক বিজ্ঞান](https://alquranacademypublications.com/wp-content/uploads/2026/02/Sunnata-N.-Cover-Converted-copy-300x400.jpg)

![Shefa O Rahmat [Converted] আল কোরআন: মোমেনদের শেফা ও রহমত](https://alquranacademypublications.com/wp-content/uploads/2026/02/Shefa-O-Rahmat-Converted-300x400.jpg)

Reviews
There are no reviews yet.