| আহসানুল কাছাছ
মানুষের জীবনে এমন ঘটনা হঠাৎ করেই ঘটে। কোনো একটি বিষয় হয়তো জীবনে সে অনেকবারই শুনেছে। তারপরও বিশেষ একটি সময়ের বিশেষ একটি কথা তার হৃদয়ে গভীর আবেদন সৃষ্টি করে।
কিছুদিন আগে গ্রামের বাড়ি গিয়েছিলাম আমাদের মহিলা মাদ্রাসার পরীক্ষার্থীদের দোয়ার অনুষ্ঠানে যোগ দিতে। আসার পথে সব সময়ের মতো সিডি প্লেয়ারে আমাদের নির্মীত কোরআনের পূর্ণাংগ তেলাওয়াত ও তার সহজ সরল বাংলা অনুবাদের এমপি গ্রী সিডিটি শুনছিলাম। আমরা শুনছিলাম ‘আহসানুল কাছাছ’ তথা কোরআনের সর্বোত্তম গল্পটি। কোরআনের বিখ্যাত যাদুকণ্ঠ কোটী মানুষের প্রিয় মানুষ ক্বারী আব্দুল বাসেতের প্রাণ কেড়ে নেয়া তেলাওয়াত ও আমি অধমের বাংলা অনুবাদ। মোহাচ্ছন্ন শ্রোতার মতো ঢাকা শহরে আসা পর্যন্ত সুদীর্ঘ দুই ঘন্টা সময় ধরে আমরা কোরআনের সম্মোহনী শক্তিতে ডুবে থাকলাম-
দূর্দন্ড প্রতাপশালী মিশর অধিপতির সাথে নবী ইউসুফের যে কাহিনী কোরআন বর্ণনা করেছে তাই হচ্ছে ‘আহসানুল কাছাছ’ তথা কোরআনের সর্বোত্তম গল্প। এই গল্পের প্রধান চরিত্রে আছেন গোটা মানব সন্তানের সুন্দরতম পুরুষ পুণ্যবান নবী হযরত ইউসুফ (আ.)। ইয়াকুবের বুকের মানিক হযরত ইউসুফ (আ.)। নবী পরিবারের প্রিয়তম মানুষ তিনি। শৈশবে পিতার স্নেহের ভাগাভাগির হিংসার আগুনে যখন তার ভাইয়েরা জ্বলছিলো, তখন এক পর্যায়ে তারা তাকে চিরতরে থতম করে দেয়ার জন্যে অন্ধকার কুপে ফেলে দিলো। পথচারী সওদাগরের ব্যবসায়ের পণ্য বানানোর ফলে মিশর রাজার প্রধানমন্ত্রীর তিনি নযরে পড়েন। অশ্লীল প্রেমে অন্ধ প্রধানমন্ত্রীর স্ত্রী তাকে বশ করার জন্যে ব্যাকুল হয়ে উঠে। সভ্যতাগবী রাজন্যবর্গের হেরেমের নায়িকা নিজের কুকীর্তি ঢাকার জন্যে তার রূপ যৌবনের পক্ষে অন্যদের সাফাই আদায় করতেও কুণ্ঠাবোধ করে না।
অতপর এই পুণ্যবান মানুষটির চরিত্রে কলংক লেপন করার জন্যে শুরু হলো নানা প্রাসাদ ষড়যন্ত্র। হিংসার আগুনে তিনি নিক্ষিপ্ত হলেন কারাগারে। দুজন জেলের সাথীর স্বপ্নের তাবির বলার কাহিনীর সিড়ি বেয়ে এক সময় তিনি উপনীত হলেন রাজ দরবারে। পরে রাজার এক অদ্ভূত স্বপ্নের ব্যাখ্যা বলার সুবাদে তিনি সে দেশের খাদ্য ও অর্থ বিভাগের তত্ত্বাবধায়ক নিযুক্ত হলেন। দেশব্যাপী আকাল ও দুর্ভিক্ষ এক সময় তার ভাইদের তারই পদতলে এনে হাযির করলো। বিশ্বস্ততা ও যোগ্যতার বলে তিনি মিশরের প্রশাসনের শীর্ষ ব্যক্তিতে পরিণত হলেন।
একমাত্র সততা, আমানতদারী ও নৈতিক চরিত্রের সর্বোচ্চ পরাকাষ্ঠা দেখানোর কারণেই আল্লাহ তায়ালা তাকে অন্ধকার কুপ থেকে আলো ঝলমল রাজতখতে এনে সমাসীন করলেন। আল্লাহ তায়ালা তাকে নবুওতের মর্যাদা দান করলেন। প্রশাসনসহ গোটা দেশটাকেই তিনি এবার ওহীর আদলে ঢেলে সাজাবার সুযোগ পেলেন।
কোরআনের এই সর্বোত্তম গল্পটি শুনতে শুনতে আমরা কখন যে ঢাকায় পৌঁছে গেছি- টেরই পাইনি। টের যখন পেলাম তখন নবী ইউসুফ (আ.)-এর এই সুন্দরতম গল্পটি শেষ হয়ে গেছে।
গল্প শেষ হবার আগেই আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম- এমনি একটি সুন্দর গল্পটিকে ঠিক গল্পের মতো করেই আমি আমার আপনজনদের বলবো।
দুনিয়ার গল্প আর কোরআনের গল্প বলার ধরণ এক নয়। কোরআন গল্পের জন্যে কখনো গল্প বলে না। কোরআনের প্রতিটি গল্পই মূলত এক একটি মহাকাব্য। এই মহাকাব্যের চরিত্রগুলোও একটি সুস্পষ্ট লক্ষ্যকে কেন্দ্র করেই আবর্তিত হয়।
হযরত ইউসুফের এই সর্বোত্তম গল্পের পেছনেও আল্লাহ তায়ালার একটি সুনির্দিষ্ট লক্ষ্য রয়েছে। এই সূরার সর্বশেষ আয়াতে আল্লাহ তায়ালা সে লক্ষ্যের কথাই বলছেন, ‘তাদের এসব ঘটনার মাঝে জ্ঞানবান লোকদের জন্যে প্রভূত শিক্ষা রয়েছে।’ (সূরা ইউসুফ ১১১)
কোরআনের এই শ্রেষ্ঠ গল্পটিকে আমরা মূল কোরআনের পাশাপাশি আমার সহজ সরল বাংলা অনুবাদ দিয়েই সাজিয়ে দিতে পারতাম। কিন্তু এর সামগ্রিক ব্যাখ্যার জন্যে আমরা মনে করি এই গল্পটির ঐতিহাসিক পটভূমিকা, এই সূরা নাযিলের কারণ ও সূরার সংক্ষিপ্ত প্রতিপাদ্য ইত্যাদি জানা একান্ত আবশ্যক, আর এ কথা ভেবেই আমরা এ কালের শ্রেষ্ঠ কোরআন সাধক এবং এই গল্পের মূল নায়ক নবী ইউসুফের স্মৃতিধন্য ভূমি মিশরেই যার জন্ম- সেই ক্ষণজন্মা মহাপুরুষ সাইয়েদ কুতুব শহীদ এই সূরার যে সংক্ষিপ্ত আলোচনা পেশ করেছেন সে অংশটুকু জুড়ে দেয়া অত্যন্ত প্রয়োজন মনে করেছি।
আমাদের নতুন প্রজন্মের লক্ষ কোটী কিশোর কিশোরী তরুন-তরুনী যারা প্রতিনিয়ত নবী ইউসুফের মতো পরীক্ষার সম্মুখীন হচ্ছে- তাদের জন্যেই আমাদের নিবেদন ‘আহসানুল কাছাছ’ তথা কোরআনের সর্বোত্তম গল্প।
আল্লাহ তায়ালা আমাদের সবাইকে এই গল্পের ছত্রে ছত্রে বিচরণ করে এর ধাচে নিজেদের জীবনকে গড়ে তোলার তাওফীক দান করুন।
আমীন ইয়া রাব্বাল আলামীন।
হাফেজ মুনির উদ্দীন আহমদ লন্ডন জমাদিউস সানি ১৪২৮ জুলাই ২০০৭ |
| পৃষ্ঠা সংখ্যা: ৫০
সাইজ: ৫.৫ × ৮.৫ ইঞ্চি কভার: হার্ড কভার প্রিন্ট: সাদা কালো কাগজ: ৫৫ গ্রাম অফসেট ওজন: ০.২ কেজি |
| অর্ডার করার পর সর্বোচ্চ ৭ দিনের মধ্যে ডেলিভারি প্রদান করা হয়।
ক্যাশ অন ডেলিভারির সুবিধা। (অফিস ডেলিভারি ও হোম ডেলিভারি দু’ব্যবস্থাই রয়েছে) |
| শর্তাবলি:
যদি কোনো পৃষ্ঠা ছেড়া ফাটা থাকে ফর্মা মিসিং হয় কভার উল্টা অথবা ছেড়া হয় এসব ক্ষেত্রে আমরা এক্সচেঞ্জ দিয়ে থাকি। |
![kasas [Converted] copy আহসানুল কাছাছ (কোরআনের সর্বোত্তম গল্প) (সংক্ষিপ্ত আলোচনা: সাইয়েদ কুতুব শহীদ)](https://alquranacademypublications.com/wp-content/uploads/2026/02/kasas-Converted-copy-600x914.jpg)
আহসানুল কাছাছ (কোরআনের সর্বোত্তম গল্প) (সংক্ষিপ্ত আলোচনা: সাইয়েদ কুতুব শহীদ)
৳ 50.00
আহছানুল কাছাছ মানে সর্বোত্তম গল্প। আল্লাহ তায়ালা কোরআনের পাতায় এই সুন্দর গল্পটি আমাদের শুনিয়েছেন। এই সুন্দর গল্পটি তার একজন প্রিয় নবী হযরত ইউসুফ আলাইহিস সালামের। পূন্যবান নবী ইউসুফ কিভাবে অশ্লীলতার আহ্বানের সামনে চারিত্রিক দৃঢ়তা প্রদর্শন করেছেন- তার নিখুঁত চিত্র আঁকা হয়েছে এই সূরায়। সাইয়েদ কুতুব শহীদের সংক্ষিপ্ত আলোচনা বইটিকে আরো প্রাণবন্ত করেছে।
- Book Author: হাফেজ মুনির উদ্দীন আহমদ

![Ampara-1 [Converted] copy আমপারা (সংক্ষিপ্ত আলোচনা: সাইয়েদ কুতুব শহীদ)](https://alquranacademypublications.com/wp-content/uploads/2026/02/Ampara-1-Converted-copy-300x400.jpg)
![Shefa O Rahmat [Converted] আল কোরআন: মোমেনদের শেফা ও রহমত](https://alquranacademypublications.com/wp-content/uploads/2026/02/Shefa-O-Rahmat-Converted-300x400.jpg)


Reviews
There are no reviews yet.