| আমার জবানবন্দী
‘জিবরাঈলের জবানবন্দী’ আমি লিখতে শুরু করেছিলাম ১৯৯৯ সালে। কথা ছিলো এই বই দিয়ে ২০০০ সালের নতুন শতাব্দীর প্রথম দিনটি শুরু হবে। দুর্ভাগ্যবশত এ সময় পুরো লেখাটিই হারিয়ে যায়, তাই নতুন শতাব্দীর প্রথম দিনটি পরবর্তি ৯ বছরেও এ দিয়ে আর শুরু করা যায়নি।
আমার খুব বড়ো একটা অপারেশন হয়েছিলো লন্ডনের সেন্ট থমাস হসপিটালে। তখন আমাকে দশদিন হাসপাতালে থাকতে হয়েছিলো। আমি পান্ডুলিপিটি সাথে করে হাসপাতালে নিয়ে যাই, উদ্দেশ্য ছিলো, ওখানে শুয়ে বসে এর কারেকশানের কাজটা শেষ করে নেবো। হাসপাতালে যথারীতি তা আমি শেষ করেও রেখেছিলাম; কিন্তু যেদিন আমি ঘরে আসি সেদিন আমার আপনজনেরা হাসপাতালে রাখা আমার জিনিসপত্র, মেডিক্যাল কার্ড, প্রেসক্রিপশন, ওষুধ পথ্য ইত্যাদি বিভিন্ন গাড়ীতে তুলে নেন। আমি আমার মেয়ে সুমাইয়ার গাড়ীতে করেই ঘরে আসি। ঘরে আসার পরপরই আমি পাণ্ডুলিপিটার খোঁজ করি, কিন্তু কোনো ব্যাগেই তা আর পেলাম না। সেই যে গেলো- তা আর পাওয়া গেলো না।
ভাবলাম, এখানে হারালে কি হবে, ঢাকার কম্পিউটারে তো সেভ করা আছেই; কিন্তু ওখানে যাওয়ার পর অপারেটর জানালো সে নাকি কম্পিউটার থেকে ওগুলো সব মুছে দিয়েছে। আমি নিজে সার্চ করার জন্যে এক পর্যায়ে তার রদ্দিমার্কা মেশিনটাও কিনে নিলাম; কিন্তু আমার সে জিনিস আর উদ্ধার করা গেলো না।
এদিকে অপারেশন আমার স্মৃতিশক্তিকে কিছুটা এ্যাফেক্ট করায় জিবরাঈলের জবানবন্দীর আগের একটি লাইনও আমি আর মনে করতে পারলাম না। পুরোপুরি সুস্থ হবার পর আবার নতুন করে লিখতে শুরু করলাম। ইতিমধ্যে আরো কয়েকটা বছর অতিবাহিত হয়ে গেলো। আজ প্রায় ১০ বছর পর জিবরাঈলের জবানবন্দী নিয়ে আমি পাঠকের দরবারে হাযির হলাম, তাই ভাবলাম জিবরাঈলের জবানবন্দীর আগে পাঠকদের আমার জবানবন্দীটাও শুনিয়ে দেই।
খাদিজা আখতার রেজায়ী লন্ডন |
| পৃষ্ঠা সংখ্যা: ৯২
সাইজ: ৫.৫ × ৮.৫ ইঞ্চি কভার: হার্ড কভার প্রিন্ট: সাদা কালো কাগজ: ৫৫ গ্রাম অফসেট ওজন: ০.৩ কেজি |
| অর্ডার করার পর সর্বোচ্চ ৭ দিনের মধ্যে ডেলিভারি প্রদান করা হয়।
ক্যাশ অন ডেলিভারির সুবিধা। (অফিস ডেলিভারি ও হোম ডেলিভারি দু’ব্যবস্থাই রয়েছে) |
| শর্তাবলি:
যদি কোনো পৃষ্ঠা ছেড়া ফাটা থাকে ফর্মা মিসিং হয় কভার উল্টা অথবা ছেড়া হয় এসব ক্ষেত্রে আমরা এক্সচেঞ্জ দিয়ে থাকি। |

জিবরাঈলের জবানবন্দী
৳ 80.00
প্রথম নবী আদম (আ.) থেকে শেষ নবী হযরত মোহাম্মদ (সা.) পর্যন্ত সোয়ালক্ষ মতান্তরে সোয়া দুই লক্ষ নবীর কাছে যিনি আল্লাহ তায়ালার বাণী পৌঁছে দিয়েছেন তিনি হচ্ছেন হযরত জিবরাঈল (আ.)। নবীদের সাথে তার বিচিত্র অভিজ্ঞতার এক অপূর্ব সমাহার হচ্ছে মোহতারামা খাদিজা আখতার রেজায়ী রচিত বড়ো কবিতার বই- জিবরাঈলের জবানবন্দী।
- Book Author: হাফেজ মুনির উদ্দীন আহমদ

![Gane Gane [Converted] গানে গানে লিখি আল্লাহর নাম](https://alquranacademypublications.com/wp-content/uploads/2026/02/Gane-Gane-Converted-300x400.jpg)

Reviews
There are no reviews yet.