প্রিয়নবী স.-এর রাতের আমল

৳ 280.00

কোরআনুল কারীমের যে ৫টি সূরা ‘সাব্বাহা’ কিংবা ‘ইউসাব্বেহু’ দিয়ে শুরু হয়েছে, সেগুলোকে তাফসীরকারকরা নাম দিয়েছেন ‘মোসাব্বাহাত’ অর্থাৎ আল্লাহ তায়ালার প্রশংসাযুক্ত সূরা। এমনিই সমগ্র কোরআনই হচ্ছে আল্লাহ তায়ালার প্রশংসা ও তাঁর তারীফের সমষ্টি। তারপরও এই কয়টি সূরা মালিকের প্রশংসা দিয়ে শুরু হওয়ার কারণে প্রিয়নবী এই সূরাগুলোর ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। তিনি রাতে ঘুমুতে যাওয়ার আগে এগুলো রীতিমতো তেলাওয়াত করতেন। এই সূরাগুলোর তেলাওয়াতই কিন্তু প্রিয়নবী-এর রাতের একমাত্র আমল ছিলো না। এই তেলাওয়াতের পাশাপাশি প্রিয়নবী রাতের এক বড়ো অংশই তাহাজ্জুদ, দোয়া ও ইস্তেগফারে কাটিয়ে দিতেন।

আমাদের কিছু কথা

 

বিসমিল্লাহির রাহমানির রাহীম

 

আলহামদুলিল্লাহ- বেশ কয়েক বছর আগে আমার লেখা ‘জান্নাতের মানচিত্র’ নাটক এবং ‘জিবরাঈলের জবানবন্দী’ কবিতার বই বের হয়েছে। আজ আবার অনেক দিন পর ‘প্রিয়নবী-এর রাতের আমল’ নামক একটি ছোট্টো বই নিয়ে আমি পাঠকদের সামনে হাযির হয়েছি। আমি মনে করি এটি আমাদের সকলের জন্যে একটি মূল্যবান সম্পদ।

 

বহুদিন থেকেই আমি ভাবছিলাম কোরআনের বরকতময় কয়েকটি সূরা নিয়ে একটি ছোট্টো পুস্তক বের করবো, যাকে আমার সংগৃহীত ‘মোমেনের তাসবীহ’-র মতো সবাই নিজেদের পকেটে বা হ্যান্ডব্যাগে রাখতে পারবেন। সময় সুযোগ পেলে এর কিছু অংশ পড়তেও পারবেন।

 

তিরমিযী, নাসাঈ ও আবু দাউদ শরীফের বর্ণনা মতে রসূলুল্লাহ রাতে ঘুমুতে যাবার আগে পাঁচটি সূরা তেলাওয়াত করতেন। এ ছাড়াও তিনি প্রতি রাতে সূরা আল মুলক ও সূরা আল মোয্যাম্মেলও তেলাওয়াত করতেন। যে পাঁচটি বরকতময় সূরা তিনি নিজে পড়েছেন এবং উম্মতদের পড়তে বলেছেন, সেগুলো হচ্ছে কোরআন মাজীদের ৫৭নং সূরা আল হাদীদ, ৫৯নং সূরা আল হাশর, ৬১নং সূরা আস সাফ, ৬২নং সূরা আল জুমুয়াহ ও ৬৪নং সূরা আত তাগাবুন। এ সূরাগুলোর প্রথম তিনটি ‘সাব্বাহা লিল্লাহে’ এবং পরবর্তী দু’টো ‘ইউসাব্বেহু লিল্লাহে’ দিয়ে শুরু হয়েছে।

 

কোরআন তেলাওয়াতের অশেষ সওয়াব ও মর্যাদা রয়েছে।

 

সমস্ত নফল এবাদতের মধ্যে কোরআন তেলাওয়াত আল্লাহ তায়ালার কাছে সবচাইতে প্রিয়। রসূলুল্লাহ বলেছেন, তোমাদের মধ্যে সেই উত্তম, যে নিজে কোরআন পড়ে ও অন্যকে পড়তে শেখায়।

 

বলেছেন, মুসলিম শরীফে বর্ণিত আছে, রসূলুল্লাহ তোমরা কোরআন তেলাওয়াত করো- হাশরের দিন কোরআন। তোমাদের জন্যে সুপারিশ করবে।

 

কোরআনুল কারীমের যে ৫টি সূরা ‘সাব্বাহা’ কিংবা ‘ইউসাব্বেহু’ দিয়ে শুরু হয়েছে, সেগুলোকে তাফসীরকারকরা নাম দিয়েছেন ‘মোসাব্বাহাত’ অর্থাৎ আল্লাহ তায়ালার প্রশংসাযুক্ত সূরা। এমনিই সমগ্র কোরআনই হচ্ছে আল্লাহ তায়ালার প্রশংসা ও তাঁর তারীফের সমষ্টি। তারপরও এই কয়টি সূরা মালিকের প্রশংসা দিয়ে শুরু হওয়ার কারণে প্রিয়নবী এই সূরাগুলোর ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। তিনি রাতে ঘুমুতে যাওয়ার আগে এগুলো রীতিমতো তেলাওয়াত করতেন। এই সূরাগুলোর তেলাওয়াতই কিন্তু প্রিয়নবী-এর রাতের একমাত্র আমল ছিলো না। এই তেলাওয়াতের পাশাপাশি প্রিয়নবী রাতের এক বড়ো অংশই তাহাজ্জুদ, দোয়া ও ইস্তেগফারে কাটিয়ে দিতেন।

 

কোরআনুল কারীমের বিভিন্ন সূরা ও আয়াতের ফযীলত এবং মর্যাদার কথা প্রিয়নবীর অসংখ্য হাদীসে বর্ণিত হয়েছে। কোরআনুল কারীমের বিভিন্ন তাফসীরেও এগুলোর বিস্তারিত বিবরণ রয়েছে। আজ প্রয়োজন হচ্ছে ব্যস্ত জীবনের কিছুটা সময় তার জন্যে ব্যয় করা এবং কোরআনের এসব অমূল্য মুক্তো দিয়ে নিজেদের জীবনটাকে সাজিয়ে তোলা। তবে মনে রাখতে হবে, কোরআন মাজীদের অমূল্য সম্পদ থেকে যথাযথ উপকার পেতে হলে সবার আগে কোরআনের আয়াতগুলোকে যেমনি সহীহ শুদ্ধ করে পড়তে হবে, তেমনি এর প্রতিটি কথাকে নিজের ভাষায় বুঝতে হবে। তৃতীয় পর্যায়ে কোরআনুল কারীমকে নিজেদের দৈনন্দিন জীবনের কর্মসূচী বানাতে হবে। সিদ্ধান্ত করতে হবে, কোরআন যা আদেশ দেয় তা আমি করবো, আর যা করতে মানা করে তা থেকে আমি দূরে থাকবো, সর্বশেষে কোরআনের এ কথাগুলোকে আমি অন্য মানুষদের কাছে পৌঁছে দেবো।

 

কোরআনের প্রত্যেকটি পাঠক কোরআনের এ দাবীগুলো সম্পর্কে যদি সচেতন হয় তাহলেই আমাদের সকলের কোরআন চর্চা সফল হবে।

 

‘রাতের আমল’ বইটিকে দিনের আলোতে আনার পেছনে ইকবাল মানসূর আহমদ, মাওলানা মাহদী হাসান ও হাফেজ শরাফতুল্লাহ সহ যারা তাদের মেধা ও শ্রম দিয়েছেন আল্লাহ তায়ালা তাদের যথার্থ বিনিময় দান করুন।

 

বিনীত-

খাদিজা আখতার রেজায়ী

লন্ডন

রজব ১৪৩৮ মার্চ ২০১৭

পৃষ্ঠা সংখ্যা: ২০০

সাইজ: ৪.৭৫ × ৬.৩ ইঞ্চি

কভার: পেপার ব্যাক

প্রিন্ট: ৪ কালার

কাগজ: ৭০ গ্রাম আর্ট পেপার

ওজন: ০.২ কেজি

অর্ডার করার পর সর্বোচ্চ ৭ দিনের মধ্যে ডেলিভারি প্রদান করা হয়।

ক্যাশ অন ডেলিভারির সুবিধা। (অফিস ডেলিভারি ও হোম ডেলিভারি দু’ব্যবস্থাই রয়েছে)

শর্তাবলি:

যদি কোনো পৃষ্ঠা ছেড়া ফাটা থাকে

ফর্মা মিসিং হয়

কভার উল্টা অথবা ছেড়া হয়

এসব ক্ষেত্রে আমরা এক্সচেঞ্জ দিয়ে থাকি।

Reviews

There are no reviews yet.

Be the first to review “প্রিয়নবী স.-এর রাতের আমল”

Your email address will not be published. Required fields are marked *