| প্রিয় ভাই ও বোনেরা,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুলআহে ওয়া বারাকাতুহু, ‘মোমেনের তাসবীহ’ নামের একটি সুন্দর পুস্তিকাটি আপনাদের হাতে দুলে দেয়ার কথা আমরা অনেক দিন থেকেই ভাবছিলাম, কিন্তু করি করি করেও তা করা হচ্ছিলো না। ‘আল কোরআন একাডেমী পাবলিকেশন্স’-এর ডাইরেক্টর মোহতারামা খাদিজা আখতার রেজায়ী তার এবারের ঢাকা সফরে এ পুস্তিকার বিষয়গুলো একত্রিত করে আমাদের পরিকল্পনাটাকে একটু সহজ করে দিয়ে গেলেন। সে আলোকেই আমরা এই জনপ্রিয় পুস্তিকাটির পরিবর্ধিত ও পরিশীলিত সংস্করণ প্রকাশ করতে পেরেছি। আল্লাহ তায়ালা তাকে এর যথার্থ বিনিময় দান করুন। এই সীমিত পরিসরে দেয়া দোয়া ও দরূদগুলো যাদের পরিতৃপ্ত করতে পারবে না তারা মেহেরবানী করে মোহতারামার নিজের রচিত ‘শোনো শোনো ইয়া এলাহী আমার মোনাজাত’ বইটিও দেখে নিতে পারবেন। যাদের কথা ভেবে আমরা এটা তৈরী করেছি এ ‘তাসবীহ’ যদি তাদের এক কদমও আল্লাহ তায়ালার কাছাকাছি নিয়ে যায় তাহলেই আমরা ভাববো আমাদের পরিশ্রম কাজে লেগেছে।
আল্লাহ তায়ালা আমাদের সবাইকে মোমেনদের তালিকাভুক্ত করুন।
হাফেজ মুনির উদ্দীন আহমদ লন্ডন |
| পৃষ্ঠা সংখ্যা: ৬৪
সাইজ: ৪.৬ × ৬.৩ ইঞ্চি কভার: পেপার ব্যাক প্রিন্ট: সাদা কালো কাগজ: ৫৫ গ্রাম অফসেট ওজন: ০.১ কেজি |
| অর্ডার করার পর সর্বোচ্চ ৭ দিনের মধ্যে ডেলিভারি প্রদান করা হয়।
ক্যাশ অন ডেলিভারির সুবিধা। (অফিস ডেলিভারি ও হোম ডেলিভারি দু’ব্যবস্থাই রয়েছে) |
| শর্তাবলি:
যদি কোনো পৃষ্ঠা ছেড়া ফাটা থাকে ফর্মা মিসিং হয় কভার উল্টা অথবা ছেড়া হয় এসব ক্ষেত্রে আমরা এক্সচেঞ্জ দিয়ে থাকি। |

মোমেনের তাসবীহ (কোরআন ও হাদীসের আলোকে)
৳ 50.00
মোমেনের তাসবীহ বইটি মূলত সকলের জন্যেই লেখা। প্রাথমিক ঈমানের বিষয়গুলোর পাশাপাশি বিভিন্ন দোয়া দরূদ এখানে উল্লেখ করা হয়েছে- যাতে সকল মানুষ উপকৃত হতে পারে।



![B. Gr-Output [Converted] বিস্ময়করগ্রন্থ আল কোরআন](https://alquranacademypublications.com/wp-content/uploads/2026/02/B.-Gr-Output-Converted-300x400.jpg)
![7. Qur 7- Cover output-13 [Converted] কোরআন মাজীদ : সহজ সরল বাংলা অনুবাদ (৭ নং) পেপার ব্যাক](https://alquranacademypublications.com/wp-content/uploads/2022/08/7.-Qur-7-Cover-output-13-Converted-300x400.jpg)
Reviews
There are no reviews yet.