| আমাদের কথা
আহলান ওয়া সাহলান ইয়া শাহরু রামাদান।
বছরে একবার যখন হিজরী ক্যালেন্ডারের এ নবম মাসটি আসে তখন আমরা একথা বলি। একথা বলে আমরা এ মাসটিকে অভিনন্দন জানাই। যে কোনো মেহমানের চাইতেও মনে হয় এ মাসের আগমণ আমাদের কাছে বেশী আনন্দের, বেশী খুশীর। এর কারণটা এতোই সহজ যে, এটা বুঝার জন্যে বুঝানোর জন্যে কারোই গবেষক হওয়ার দরকার নেই।
মর্তলোকের সবচাইতে গুরুত্বপূর্ণ, সবচাইতে মর্যাদাপূর্ণ গ্রন্থ- আল কোরআন এ মাসেই আল্লাহ তায়ালা নাযিল করেছেন। কোরআনের কারণেই যে রমযান মাসের এ মর্যাদা সে কথা স্বয়ং আল্লাহ তায়ালাই আমাদের বলেছেন। যে গ্রন্থের সাথে আমাদের দুনিয়া ও আখেরাতের যাবতীয় কল্যাণ ও মুক্তি সম্পৃক্ত সে গ্রন্থ নাযিলের মাসটিকে আমরা শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী বলবো না?
রযমান মাসের মর্যাদার বিষয়ে সূরা আল বাকারার ১৮৫ নং আয়াতের শুরুতে এ কথাটাই আল্লাহ তায়ালা আমাদের বলেছেন। আল্লাহ তায়ালার ঘোষনা অনুযায়ী এ মাসের বড়ো বরকত কোরআনুল কারীমই হচ্ছে মানবজাতির কাছে আল্লাহর হেদায়াতের একমাত্র গ্রন্থ। শুধু তাই নয়, আল্লাহর এ যমীনে সত্য মিথ্যা, হক বাতিল, আলো আঁধার পরখ করার একমাত্র মাপকাঠিও হচ্ছে এই ‘কোরআনুল কারীম’। এতো বড়ো মর্যাদা যে গ্রন্থের- মানবজাতির কাছে সে গ্রন্থ নাযিল করার জন্যে সমগ্র ক্যালেন্ডারের পাতা থেকে যে মাসটিকে আল্লাহ তায়ালা বাছাই করে নিয়েছেন তার মর্যাদা কি এমনটি হওয়া উচিত নয়?
হাঁ আমি আপনাকে সে মাসটির কথাই বলছি।
এ মাসটি হচ্ছে রমযানুল কারীম। কোরআনের কারণে আল্লাহ তায়ালা এ মাসটিকে এতোই মর্যাদাবান করে দিয়েছেন যে, এ মাসের এবাদাত বন্দেগী যেকের আযকার ও যে গ্রন্থের কারণে এ মাসের সম্মান- সে গ্রন্থের তেলাওয়াতের বিনিময়কে আল্লাহ তায়ালা শত শত গুণ বাড়িয়ে দিয়েছেন। শুধু তেলাওয়াত ও মুখস্ত করাই নয়, ব্যক্তি জীবনে এই গ্রন্থের। অনুসরণ, অনুশীলন ও সামাজিক জীবনে এর বিতরণ বিপনন সবকয়টি কাজকেই মহামূল্যবান আখ্যা দেয়া হয়েছে।
এ মর্যাদাবান মাসটির আরো নানা সামাজিক আয়োজনকে সাধারণ মানুষদের মাঝে সাধারণ মানুষদের ভাষায় পেশ করার জন্যেই আমাদের এবারের পরিবেশনা ‘প্রিয়নবীর রোযার আমল’। ‘প্রিয়নবীর রোযার আমল’ মানে এই নয় যে, এ বইয়ের প্রতিটি কথাই প্রিয়নবী হযরত মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লামের পবিত্র মুখনিসৃত বাণী। এ মাসকে তিনি কিভাবে অতিবাহিত করতেন, এ মাসে তিনি আর কি কাজকর্ম করতেন তার কিছু কথাবার্তাও এ বইতে আমরা আপনার জন্যে পেশ করেছি। এর সাথে আরো আছে। রমযানুল মোবারকের এই মোবারক মুহূর্তগুলো নিয়ে আমার নিজের কিছু অনুভূতি, কিছু অভিজ্ঞতা, কিছু স্মৃতি- কিছু আগের পরের কথা। এর কোনোটাই কিন্তু আমার এ বইয়ের জন্যে লেখা হয়নি- এগুলো অধিকাংশই গত ৬/৭ বছরে লন্ডন থেকে প্রকাশিত ‘আল কোরআন একাডেমী লন্ডন’-এর ‘জুমাবার’, লন্ডন ইসলামী বই মেলার স্মরণিকা ‘পেন্সিল’ ও লন্ডনের জনপ্রিয় টিভি-চ্যানেল এস- এর রোযার ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে।
বিষয়বস্তুর সাথে ঘনিষ্ট সম্পর্কের কারণে ‘প্রিয়নবীর রোযার আমল’ এর মহামূল্যবান এই উপহারের একপাশে এগুলোর জন্যেও কিছুটা জায়গা করে দেয়া হয়েছে। মনে রাখতে হবে, রমযানুল মোবারকের মর্যাদা ও তাৎপর্য, শিক্ষা ও সৌন্দর্য, সফলতা ও ব্যর্থতা নিয়ে প্রিয়নবীর আরো অনেক মূল্যবান বাণী ও বক্তব্য আছে। এ বইয়ের সম্মানিত পাঠক পাঠিকাদের প্রিয়নবীর সেই মূল্যবান কথাগুলো পড়ার জন্যে আমি অনুরোধ করবো। রমযানুল মোবারকে সেগুলোই হোক আমার আপনার সর্বোত্তম পাথেয়। আল্লাহ তায়ালা আমাদের নামায, আমাদের রোযা, আমাদের যাকাত, আমাদের হজ্জ্বসহ আমাদের কোরআন তেলাওয়াত ও আমাদের দোয়া দরূদগুলো কবুল করুন।
আমাদের এবারের ‘রোযার আমল’ গেলো বারের তুলনায় আরো সুন্দর, আরো পরিশীলিত হোক- এই কামনা করি।
বিনীত-
খাদিজা আখতার রেজায়ী লন্ডন শা’বান ১৪৩৮ মে ২০১৭ |
| পৃষ্ঠা সংখ্যা: ১২৮
সাইজ: ৪.৭ × ৬.৩ ইঞ্চি কভার: পেপার ব্যাক প্রিন্ট: ৪ কালার কাগজ: ৭০ গ্রাম আর্ট পেপার ওজন: ০.২ কেজি |
| অর্ডার করার পর সর্বোচ্চ ৭ দিনের মধ্যে ডেলিভারি প্রদান করা হয়।
ক্যাশ অন ডেলিভারির সুবিধা। (অফিস ডেলিভারি ও হোম ডেলিভারি দু’ব্যবস্থাই রয়েছে) |
| শর্তাবলি:
যদি কোনো পৃষ্ঠা ছেড়া ফাটা থাকে ফর্মা মিসিং হয় কভার উল্টা অথবা ছেড়া হয় এসব ক্ষেত্রে আমরা এক্সচেঞ্জ দিয়ে থাকি। |

প্রিয়নবী স.-এর রোযার আমল
৳ 230.00
রযমান মাসের মর্যাদার বিষয়ে সূরা আল বাকারার ১৮৫ নং আয়াতের শুরুতে এ কথাটাই আল্লাহ তায়ালা আমাদের বলেছেন। আল্লাহ তায়ালার ঘোষনা অনুযায়ী এ মাসের বড়ো বরকত কোরআনুল কারীমই হচ্ছে মানবজাতির কাছে আল্লাহর হেদায়াতের একমাত্র গ্রন্থ। শুধু তাই নয়, আল্লাহর এ যমীনে সত্য মিথ্যা, হক বাতিল, আলো আঁধার পরখ করার একমাত্র মাপকাঠিও হচ্ছে এই ‘কোরআনুল কারীম’। এতো বড়ো মর্যাদা যে গ্রন্থের- মানবজাতির কাছে
সে গ্রন্থ নাযিল করার জন্যে সমগ্র ক্যালেন্ডারের পাতা থেকে যে মাসটিকে আল্লাহ তায়ালা বাছাই করে নিয়েছেন তার মর্যাদা কি এমনটি হওয়া উচিত নয়?
একজন নিষ্ঠাবান মুসলমানের দৈনন্দিন দোয়া দরূদগুলো পাঠকদের সামনে পেশ করার জন্যে আমাদের এই অনন্য সুন্দর প্রকাশনা।
- Book Author: খাদিজা আখতার রেজায়ী




![7. Qur 7- Cover output-13 [Converted] কোরআন মাজীদ : সহজ সরল বাংলা অনুবাদ (৭ নং) পেপার ব্যাক](https://alquranacademypublications.com/wp-content/uploads/2022/08/7.-Qur-7-Cover-output-13-Converted-300x400.jpg)
Reviews
There are no reviews yet.