প্রিয়নবী স.-এর হজ্জ ও কোরবানীর আমল

৳ 230.00

হজ্জ ও কোরবানীর মতো মর্যাদাপূর্ণ এ দু’টি এবাদত সঠিকভাবে পালন করার জন্যে সবাইকেই এই এবাদত দু’টির মূল উৎস অর্থাৎ রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম এ কাজগুলো কিভাবে পালন করেছেন- কোরআন ও হাদীসের পাতা থেকে সেগুলোই আমাদের খুঁজে বার করতে হবে, আর সত্য কথা হচ্ছে, ‘প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম-এর হজ্জ ও কোরবানীর আমল’ বইটি আমরা সে উৎসগুলো খুঁজে বের করার জন্যেই তৈরী করেছি।
হজ্জে বায়তুল্লাহ ও ঈদুল আযহা

 

কোরআন ও হাদীসের শিক্ষানুযায়ী মুসলমানদের হজ্জ ও কোরবানী একই সূত্রে গাঁথা, মুসলিম মিল্লাতের কোটি কোটি অনুসারীরা গত ৫ হাজার বছর ধরে নবী ইবরাহীম (আ.)-এর সুন্নত অনুযায়ী এ দু’টো মৌলিক এবাদত একত্রেই পালন করে। আসছে। কোরআনের বর্ণনা মতে বর্তমান সময়ের প্রধান তিনটি ধর্মমতের আদি পুরুষ নবী ইবরাহীম (আ.) ও তাঁর ছেলে নবী। ইসমাঈল (আ.) যৌথভাবে কাবা ঘর নির্মাণ করেছেন। হযরত ইসমাঈল (আ.)-এর বংশ ধারাতেই প্রিয়নবী হযরত মোহাম্মদ। সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম জন্মগ্রহণ করেছেন। নবী ইবরাহীম (আ.) ও তাঁর শিশু পুত্র হযরত ইসমাঈল (আ.)-কে কোরবানী করার আদেশ ও তাঁর বদলে পশু কোরবানীর বিধান চালু হওয়ার পুণ্যস্মৃতি এই ঘর নির্মাণের সাথেই জড়িত।

 

কোরআনুল কারীম আমাদের সামনে দু’টো বিষয়ই আলোচনা করেছে। এই ৫ হাজার বছরে কোনো একদিনও এ নিয়ে হযরত ইবরাহীম (আ.)-এর অনুসারী তথা ৩টি ধর্মের মাঝে কোনো মতবিরোধিতা দেখা দেয়নি। এই দীর্ঘ সময়ে যে শত শত ঐতিহাসিকরা ইতিহাস লিখেছেন, তারাও এতে কোনোরকম ভিন্নমত পোষণ করেননি। কিন্তু বিশ্বের তৃতীয়। বৃহত্তম মুসলিম রাষ্ট্র বাংলাদেশের কিছু নব্য গবেষক এখন মনে করে- হযরত ইবরাহীম (আ.)-এর জীবনে হযরত ইসমাঈল (আ.)-কে নিয়ে কোরবানীর কোনো ঘটনাই নাকি কোনোদিন

ঘটেনি। জানি না, কাদের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় এদের এসব কার্যক্রম দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। সময় থাকতে এদের ব্যাপারে সজাগ না হলে এক সময় গোটা জাতিকে তার আসল ‘পরিচয়’ ভুলেই এর মূল্য দিতে হবে।

 

আসলে কোরবানীর সমগ্র শিক্ষাটাই হচ্ছে এসব পশুত্বের বিরুদ্ধে। যে পশুত্ব মানুষদের তার সঠিক পরিচিতি ভুলিয়ে দেয়- কোরবানীর দিন পশুর গলায় ছুরি চালানোর মাধ্যমে আমাদের সে পশু প্রবৃত্তিটাকেই সবার আগে কোরবানী করতে হবে। আজ আমাদের সমাজ ব্যবস্থা সঠিক পর্যালোচনা করলে মনে হবে কোরবানীর এর চাইতে বড়ো কোনো শিক্ষা নেই। পশু কোরবানী দিয়ে আমরা নবী ইবরাহীম (আ.)-এর অনুসারীরা দুনিয়ার মানুষদের এটাই দেখাতে চাই যে, আমরা কেউই জ্ঞান ও বিবেক বর্জিত পশু নই। আমরা সবাই একেকজন বিবেকবান মানুষ, আর মানুষ হিসেবে আল্লাহ তায়ালা আমাদের মাঝে ন্যায় অন্যায় ও পাপ পূণ্যের যে পার্থক্যকরণ শিখিয়েছেন, সে আলোকেই তিনি আমাদের জীবনকে সত্যিকার অর্থেই সুন্দর ও স্বার্থক করার তাগাদা দিয়েছেন।

 

হাজার হাজার বছর ধরে পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ তাদের এই ‘মানুষ’ পরিচয়টুকু পাওয়ার জন্যেই বছরের একটি নির্দিষ্ট দিনে আরাফা’র প্রান্তরে জড়ো হয়, আর ‘আরাফা’ শব্দের বাংলা অর্থও তাই- অর্থাৎ পরিচয়। কামনা করি, আল্লাহ তায়ালা মিল্লাতে ইবরাহীমের সকল সদস্যের এই ‘মানুষ’ পরিচিতি কবুল করুন। যাবতীয় দুনিয়াবী ভেদাভেদ ভুলে যারা প্রতি বছর এই ময়দানে হাযির হচ্ছেন, আল্লাহ তায়ালা তাঁর

অসীম দয়া দিয়ে তাদের সাথে আমাদেরও অতীত জীবনের যাবতীয় ছোটো বড়ো ও ছগীরা কবীরা গুনাহ মাফ করে দিন

 

হজ্জ ও কোরবানীর মতো মর্যাদাপূর্ণ এ দু’টি এবাদত সঠিকভাবে পালন করার জন্যে সবাইকেই এই এবাদত দু’টির মূল উৎস অর্থাৎ রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম এ কাজগুলো কিভাবে পালন করেছেন- কোরআন ও হাদীসের পাতা থেকে সেগুলোই আমাদের খুঁজে বার করতে হবে, আর সত্য কথা হচ্ছে, ‘প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম-এর হজ্জ ও কোরবানীর আমল’ বইটি আমরা সে উৎসগুলো খুঁজে বের করার জন্যেই তৈরী করেছি। আল কোরআন একাডেমী পাবলিকেশন্স-এর যেসব সংগী সাথী এ পুস্তকটির সার্বিক পরিবেশনে আমাকে সাহায্য সহযোগিতা করেছেন- আল্লাহ তায়ালা তাদের সবাইকে এর বিনিময় দান করুন।

 

হজ্জ ও কোরবানীর মতো আমাদের যাবতীয় এবাদত তখনই স্বার্থক হবে, যখন আমরা সে কাজগুলোকে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম-এর জীবনে রেখে তার যথাযথ অনুসরণ করতে পারবো। আল্লাহ তায়ালা আমাদেরকে সে তাওফীক দান করুন! আমীন!!

 

বিনীত –

খাদিজা আখতার রেজায়ী

লন্ডন, যিলক্বদ ১৪৩৯, জুলাই ২০১৮

পৃষ্ঠা সংখ্যা: ১২৮

সাইজ: ৪.৬ × ৬.৩ ইঞ্চি

কভার: পেপার ব্যাক

প্রিন্ট: ৪ কালার

কাগজ: ৭০ গ্রাম আর্ট পেপার

ওজন: ০.১ কেজি

অর্ডার করার পর সর্বোচ্চ ৭ দিনের মধ্যে ডেলিভারি প্রদান করা হয়।

ক্যাশ অন ডেলিভারির সুবিধা। (অফিস ডেলিভারি ও হোম ডেলিভারি দু’ব্যবস্থাই রয়েছে)

শর্তাবলি:

যদি কোনো পৃষ্ঠা ছেড়া ফাটা থাকে

ফর্মা মিসিং হয়

কভার উল্টা অথবা ছেড়া হয়

এসব ক্ষেত্রে আমরা এক্সচেঞ্জ দিয়ে থাকি।

Reviews

There are no reviews yet.

Be the first to review “প্রিয়নবী স.-এর হজ্জ ও কোরবানীর আমল”

Your email address will not be published. Required fields are marked *