| আল কোরআন একাডমী পাবলকশিন্সে এর সুদীর্ঘ গবষণা নিসৃত হাজার বছররে কোরআন মুদ্রণরে ইতিহাসে এই প্রথম- বিষয়ভিত্তিক কালার নির্ধারণ করে কোরআনরে এটি এক বিস্ময়কর প্রকাশনা।
জীবনভর অসংখ্যবার শখের জায়নামাযে নামায পড়েছি, শখের কলম দিয়ে হাজার হাজার পৃষ্ঠার বই লিখেছি, শখের চশমা দিয়ে প্রাণভরে পৃথিবী দেখেছি, কিন্তু তারপরও মনে হচ্ছিলো ‘শখ’ যেন আমাদের অপূর্ণই রয়ে গেছে। বলতে দ্বিধা নেই, সে অপূর্ণ শখের বাস্তব অভিব্যক্তিটুকুই হচ্ছে আমাদের উপস্থাপিত আল্লাহর তায়ালার সর্বশেষ কালাম, মানব সন্তানের একক সংবিধান ‘আমার শখের কোরআন মাজীদ’ এই কোরআন মাজীদটি সকল বয়সী মানুষের জন্যে খুবই সুন্দর ও উপকারী। যারা কোরআন মাজীদ থেকে আল্লাহর বাণী বুঝতে আগ্রহী, তাদের জন্যে আল কোরআন একাডেমী পাবলিকেশন্স এর সবচেয়ে বড় অক্ষরের কোরআন মাজীদ। সকল বয়সী মানুষের জন্য সহজবোধ্য ও কালার কোডেড কোলকাতা হরফে ও আর্ট পেপারে ছাপা। |
||||||
| আমার শখের কোরআন মাজীদ ঃ সহজ সরল বাংলা অনুবাদ
আমার শখের কোরআন মাজীদ! হাঁ, সত্যিই এটি হয়েছে আমার শখের কোরআন মাজীদ। আমার একার কথাই বা বলি কেন-বিশ্বের প্রায় দেড়শ’কোটিমানবসন্তানেরওএটি হয়েছে একমাত্র শখের কিতাব। প্রায় দেড় হাজার বছর আগে হেরা গুহায় যেদিন আল্লাহর বার্তাবাহক হযরত জিবরাঈল নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লামের ওপর এই কিতাব নাযিলের সূচনা করলেন সেদিন থেকে আজ পর্যন্ত আরব আজমের হাজার হাজার কোটি মানুষেরও এটি একান্ত শখের কিতাব। এটি উম্মতে মুসলিমার সর্বাধিক সম্মানের কিতাব। সর্বাধিক মানুষের পঠিত, সর্বাধিক মানুষের অন্তরে ধারণকৃত কিতাব। এটা ঐতিহাসিক সত্য যে, মানবমন্ডলীর সমগ্র ইতিহাসে অন্য কোনো গ্রন্থ-ই এতো সম্মান অর্জন করতে পারেনি। গোটা মানব সন্তানের জীবনেও অন্য কোনো গ্রন্থ এতো সুদূরপ্রসারী বিপ্লব, এতো স্থায়ী পরিবর্তন আনয়ন করতে সক্ষম হয়নি। ইতিহাসের কোনো কালেই কোনো গ্রন্থমানব জাতির পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও আন্তর্জাতিক পরিমন্ডলে এতো বড়ো ঝাঁকুনি দিতে সক্ষম হয়নি। এ ভূমন্ডলেরবাসিন্দাদেরচিন্তাধারা, তাদের কার্যপ্রণালী, সভ্যতা সংস্কৃতির গোটা নকশাটাও কোরআনের মতো করে অন্য কোনো গ্রন্থবদলে দিতে পারেনি। এমনি একটি গ্রন্থ কে শখের না বলে আমি আর কোন্ গ্রন্থকে শখের বলবো! গত অর্ধ শত বছর ধরে অসংখ্যবার শখের জায়নামাযে নামায পড়েছি, শখের কলম দিয়ে হাজার হাজার পৃষ্ঠার বই লিখেছি, শখের চশমা দিয়ে প্রাণভরে পৃথিবী দেখেছি, কিন্তুতারপরও মনে হচ্ছিলো‘শখ’যেনআমাদেরঅপূর্ণইরয়েগেছে।বলতেদ্বিধানেই, সে অপূর্ণ শখের বাস্তব অভিব্যক্তিটুকুই হচ্ছেআমাদেরউপ¯’াপিত আল্লাহ তায়ালার সর্বশেষ কালাম মানব সন্তানের একক সংবিধান ‘আমারশখেরকোরআনমাজীদ’! এরআগেওএকাধিকবারপৃথিবীরবিভিন্নজায়গায়বিভিন‘শখেরকোরআন’তৈরীহয়েছে।বিপুলপরিমাণঐশ্বর্যযাদেররয়েছে, তারা কোটি কোটি টাকা ব্যয় করে কোরআনের জন্যে তাদের শখ মিটিয়েছেন। পিতার জন্মদিনে তোহফা দেয়ার জন্যে এমনি এক কপি শখের কোরআন বানিয়েছিলেন সংযুক্ত আরব আমীরাতের এক যুবরাজ। ১৪ টন ওযনের এই কোরআনের পাতায় খাঁটি সোনাই ব্যবহৃত হয়েছিলো ৪ টন। কোটি কোটি ডলারের বিনিময়ে সেখানে এ বিশাল শখের কোরআন তৈরী করা হয়েছে, কিন্তুআমাদের ভান্ডারে তো এতো সোনা দানা নেই, এতো বিপুল পরিমাণ ডলারও নেই, এতো বিত্ত বৈভবের কিছুই আমাদের নেই। আমরা আমাদের শখ পূরণের জন্যে কোরআনের মালিক আল্লাহ তায়ালার সামনে আমাদের হৃদয় নিংড়ানো ভালোবাসার নিদর্শন হিসেবে এই কোরআনের কপিটিই নিবেদন করছি। হে মালিক, তুমি আমাদের এ নিবেদন কবুল করো। ‘আমার শখের কোরআন মাজীদ’যখনআমরাহাতেনেবোতখনআমাদেরদৃষ্টিসহজেইকোরআনেরএমনকয়টিবিষয়েরওপরগিয়েপড়বেযাকোরআনেরএকজনপাঠকহিসেবেআমাদেরপ্রত্যেকেরইজানাএকান্তজরুরী।কোরআনগবেষকদেরমতেকোরআনেরমৌলিকবিষয়সমূহেরমধ্যেহালালহারামওআল্লাহরআদেশনিষেধইহচ্ছেসবচেয়েবেশীগুরুত্বপূর্ণ।কোরআনেরপাতাখুললেইকোরআনেরএইমৌলিকবিষয়গুলোরওপরসহজেইযেনএকজনপাঠকেরনযরপড়ে, সে জন্যেই কোরআনের এই অনন্য সাধারণ কপিটি আমরা প্রকাশ করতে যাচ্ছি।আরযতোবারএকজনপাঠকেরকোরআনেরহালালহারামওআদেশনিষেধেরওপরনযরপড়বে, ততোবারই আশা করা যায় ক্ষুদ্র পরিসরে হলেও তার মনে এগুলো মেনে চলার একটা তাগিদ অনুভূত হবে। কোরআনের আয়াতসমূহে নির্দিষ্ট কালার দিতে গিয়ে আমরা প্রথমেই অনুভব করলাম যে, যে সত্তা কোরআনের পাতায় পাতায় মানব সন্তানের কল্যাণের জন্যে হালাল হারাম ও আদেশ নিষেধগুলো জারি করেছেন, সেই মহান আল্লাহ তায়ালার পবিত্র নামকেই বরং আগে আকর্ষণীয় রং-এ সাজানো দরকার। এ মহান লক্ষ্য সামনে রেখেই আমরা কোরআনের পাতায় শুধু ‘আল্লাহ’শব্দটিরগায়েভিন্নএকটিরং-এরতুলিবসিয়েছি।কোরআনেআল্লাহতায়ালাতাঁরদরবারেদোয়ারভাষাহিসেবেযেআয়াতগুলোনাযিলকরেছেন, তার প্রতি চিরদিন একজন পাঠকের আগ্রহ ছিলো। সে আগ্রহের জন্যে বর্তমান সংস্করণে আমরা দোয়ার আয়াতগুলোতে হাল্কা নীল রং দিয়েছি। আকাশের রং আকাশের মালিকের কাছে কিছু চাওয়ার প্রেরণা জোগাবে-এটাই কামনা করি। আমি জানি, কোরআনের সামগ্রিক আবেদনের মতো কখনো এর অংগ সৌষ্ঠব থেমে থাকবে না। আমরা আজ যেভাবে বিষয়সমূহকে বিভিন্ন রং দিয়ে সাজিয়েছি, আগামীতে এর আরো উন্নতি ঘটবে এবং ক্রমবর্ধমান ব্যবহারিক প্রয়োজনে আগামী প্রজন্ম একে আরো সুন্দর, আরো নতুন থেকে নতুন রংয়ের আঁচড় পরিয়ে আরো আকর্ষণীয় করে পেশ করতে সক্ষম হবে। বিশেষ করে কম্পিউটার প্রযুক্তির যে হারে উন্নতি হচ্ছেতাতেকোরআনেরঅংগসাজযেদিনেদিনেআরোসুন্দরহবেতাতেকোনোসন্দেহথাকারকথানয়। <ঋ০০০>কোরআনের পাতায় বিষয়সমূহের চিহ্নিতকরণ ও তাতে যথাযথ রংয়ের প্রয়োগ করার বিষয়টিকে আমরা প্রথমে যতো সহজ মনে করেছিলাম-কাজে নামার পর বুঝা গেলো বিষয়টি মোটেই তেমন সহজ কাজ নয়। প্রথমেই হালাল হারাম ও আদেশ নিষেধ চিহ্নিত করতে গিয়ে আমরা ভীষণ সংকটের সম্মুখীন হয়েছি। কোরআনে এমন বহু আয়াত আছে যা বাহ্যিকভাবে আদেশ কিংবা নিষেধ মনে হলেও তার মর্মার্থ কিন্তুআদেশ কিংবা নিষেধের আওতায় পড়ে না। কোরআনে এমন অনেক আয়াত রয়েছে যেখানে বাহ্যিকভাবে আদেশসূচক বাক্য ব্যবহার করা হলেও তা কিন্তুকোনো আদেশ দেয়ার জন্যে নাযিল করা হয়নি। যেমন অতীতের নবীদের ঘটনা আলোচনার ক্ষেত্রে (ওয়াযকুর) ‘স্মরণকরো’ (ওয়াতলু) ‘পড়েশোনাও’এধরনেরকিছুআদেশসূচকশব্দএসেছে।এমনিভাবেকাফেরদেরহঠকারিতারকারণেধমকদিয়েবলাহয়েছে‘(হেনবী) তুমিতাদেরছেড়েদাও, তারা (কিছুদিন) খেয়ে দেয়ে ভোগবিলাস করে নিক।’ (সূরাআলহেজর৩) এখানেআদেশসূচকবাক্যব্যবহারকরাহলেওএটাকিন্তুকোনো আদেশের আয়াত নয়। আবার বিশেষ কোনো আলোচনার প্রেক্ষাপটে নিষেধসূচক বাক্য ব্যবহার করা হলেও তা কিন্তুকোনো সার্বজনীন নিষেধাজ্ঞা জারির জন্যে নাযিল করা হয়নি। যেমন ‘হেঈমানদাররা, তোমরা (আল্লাহর নবীর কাছে) এমন কোনো বিষয়ে প্রশ্ন করো না যা প্রকাশ করা হলে তোমাদেরই কষ্ট হবে।’ (সূরাআলমায়েদা, ১০১) একইভাবে হালাল হারাম বাছাইকরণের বিষয়টিও আমাদের কাছে বেশ জটিল মনে হয়েছে। উদাহরণ হিসেবে আমি এখানে কোরআনের মাত্র ৩টি আয়াত পেশ করছি, ‘তালাকপ্রাপ্তা মহিলারা যেন তিনটি মাসিক ঋতু (অথবা ঋতু থেকে পবিত্র থাকার তিনটি মুদ্দত) পর্যন্ত নিজেদের (পুনরায় বিয়ে বন্ধন থেকে) দূরে রাখে…………..।’ (সূরাআলবাকারা, ২২৮), ‘জাহেলদের থেকে দূরে থাকো’ (সূরাআলআরাফ, ১৯৯), ‘তাগুত থেকে দূরে থাকো’ (সূরাআননাহল, ৩৬) এ কয়টি আয়াতের বাহ্যিক অর্থ আদেশসূচক হলেও এর উদ্দেশ্য হচ্ছেমূলতনিষেধাজ্ঞাজারিকরা।প্রথমআয়াতটিতেবিশেষএকটিক্ষেত্রেবিয়েকরতেনিষেধকরাহয়েছে, দ্বিতীয় ও তৃতীয় আয়াত দুটিতে যথাক্রমে জাহেল ও তাগুতের সাথে সম্পর্ক রাখতে নিষেধ করা হয়েছে। তাই এগুলো আদেশসূচক হওয়া সত্ত্বেও আমরা এর ওপর লাল রং ব্যবহার করেছি। আবার এমনও আয়াত রয়েছে যা আল্লাহর রসূল ও সাহাবায়ে কেরামদের বিশেষ কোনো অবস্থার সাথে সম্পৃক্ত। যেমন সূরা আল হুজুরাতের প্রথম আয়াতে আল্লাহর রসূলের সামনে জোরে কথা না বলা ও সূরা আহযাবে শুধু আল্লাহর রসূলের জন্যে বিশেষ বিবাহ আইনের বর্ণনা…. ইত্যাদি। এ সব ক্ষেত্রে আমরা কোনো রং ব্যবহার করিনি। এ দ্বিধাদ্বন্দ্বশুধুএকয়টিস্থানেই সীমাবদ্ধ নয়। কোরআনের আরো অসংখ্য আয়াতে এই একই বিষয় লক্ষ্য করা যায়। বিশেষ করে কোরআনে কোনো কিছু থেকে (এ’রাযওএজতেনাব) ‘দূরেথাকা’ও‘বেঁচেথাকা’রআয়াতগুলোআল্লাহরআদেশহিসেবেএলেওএতে‘নিষেধেরকথা’রয়েছেবলেআমরাএরওপরওলালরংপ্রয়োগকরেছি।কোরআনেব্যবহৃতবাক্যেরবাহ্যিকদিকটিকেপ্রাধান্যদিয়েনয়; বরং বিষয়ের দিকটি বিবেচনা করেই আমরা এর ওপর রং প্রয়োগ করতে চেষ্টা করেছি। আয়াত চিহ্নিতকরণে এসব জটিলতার পাহাড় দেখেও আমরা কিন্তুমুহ‚র্তেরজন্যেসংকল্পচ্যুতহইনি।আমাদেরসীমাবদ্ধজ্ঞানওযোগ্যতাদিয়েআমরাএরবিষয়সমূহচিহ্নিতকরেছি।আল্লাহতায়ালাআমাদেরনিয়তেরদিকেতাকিয়েআমাদেরবাহ্যিকভুলত্রুটি মাফ করে দেবেন-এ বিশ্বাস আমাদের রয়েছে। আমাদের বিজ্ঞ পাঠক-বিশেষ করে দেশের সম্মানিত আলেম সম্প্রদায়ের কাছে অনুরোধ, তারা যেন একান্ত সতর্কতার সাথে এ বিষয়টির প্রতি লক্ষ্য রাখেন এবং এ সম্পর্কিত তাদের মূল্যবান পরামর্শ আমাদের কাছে পাঠান। ইনশাআল্লাহ আমরা সবাই মিলে আগামীতে একে আরো সমৃদ্ধ করে পেশ করতে সক্ষম হবো। কোরআন কারীম মুদ্রণের ইতিহাসে এমনি একটি যুগান্তকারী পরিবেশনার আগে পরে আমরা এর প্রাসংগিক বিষয়সমূহ নিয়ে অনেক চিন্তা ভাবনা করেছি। পরিকল্পনার শুরুতেই আমরা চেয়েছিলাম এই কোরআনের পাতায় আমাদের প্রকাশিত সহজ সরল বাংলা অনুবাদ অংশটুকু বসিয়ে দিতে, কিন্তুশুভানুধ্যায়ীরা অনেকেই বললেন, এতে অনিন্দ্যসুন্দর এ কোরআনটির শৈল্পিক মান দারুণভাবে বিঘ্নিত হবে। তাই একপর্যায়ে আমরা অনুবাদ ছাড়াই গ্রন্থটি বের করার সিদ্ধান্ত গ্রহণ করি। পাঠকদের প্রশংসাধন্য এই সুন্দর কোরআনটির আর্ট পেপার এডিশন অনেকদিন আগে শেষ হওয়া সত্ত্বেও আমরা এই ব্যয়বহুল প্রকল্পটির পরবর্তি মূদ্রণের সাহস করতে পারিনি। প্রথম সংস্করণের প্রকাশনা অনুষ্ঠানে বাংলাদেশের গুণীজনরা পরবর্তী সংস্করণে বাংলা অনুবাদ বসিয়ে দিতে আমাদের বার বার অনুরোধ করেছিলেন। তাদের মতামতের প্রতি সম্মান দেখিয়ে এবং দেশের অগণিত পাঠকের চাহিদা ও সুবিধার দিকে তাকিয়ে আমরা আমাদের শখের কোরআনে এবার বাংলা অনুবাদ বসিয়ে দিলাম। অনুবাদ অংশকেও আমরা মূল কোরআনের সাথে সংগতি রেখে বিষয়ভিত্তিক রংগিন করে পেশ করেছি। আলহামদু লিল্লাহ, এই কোরআনের পাতায় আমরা পাঠকদের আরেকটি দীর্ঘ দিনের দাবীও পূরণ করতে পেরেছি। সারা বিশ্বের বাংলা ভাষাভাষী কোরআন পাঠকদের সবাই জনপ্রিয় কলকাতা হরফেই কোরআন দেখতে ও পড়তে চান। আল্লাহ তায়ালার অশেষ রহমতে এই উদ্দেশ্য সামনে রেখে আমরা এর পূর্ণাংগ একটি সফটওয়্যারও ডেভেলপ করেছি। এখন থেকে আশা করি আমাদের প্রকাশিত সব কয়টি কোরআন মাজীদ, কোরআনের অনুবাদ ও তাফসীর গ্রন্থসহ অন্যান্য সব পুস্তকে কোরআনের উদ্ধৃতির জন্যে আমরা এই কলকাতা হরফ ব্যবহার করতে পারবো। আমার শখের কোরআন মাজীদ’-এরপরিকল্পনাওঅংগসজ্জারকৃতিত্বআসলেআমাদেরকারোইনয়।আমারওআমারস্বামীআলকোরআনএকাডেমীলন্ডনেরচেয়ারম্যানহাফেজমুনিরউদ্দীনআহমদেরওপরএটাছিলোআল্লাহতায়ালারএকবিশেষদয়া।আল্লাহতায়ালাইআমাদেরঅন্তরেএইপরিকল্পনারবিস্তারিতএকটিরূপরেখাএঁকেদিয়েছিলেন, আর সে রূপরেখা সামনে রেখেই আমরা বিশ্বের প্রথম সাবজেক্টওয়াইজ এই কালার কোটেড কোরআন প্রকাশ করেছি। আজ থেকে কয়েক বছর আগেও যা ছিলো আমাদের দু’জনেরএকান্তকল্পনারবিষয়, তাই আজ আল্লাহর রহমতে বাস্তব সত্যে পরিণত হয়ে গেছে। আল্লাহ তায়ালা আমাদের কোরআনের অফুরন্ত রহমত দিয়ে ঢেকে রাখুন- এই বরকতময় কাজের প্রকাশনার মুহূর্তেমালিকেরদরবারেপুনরায়আমিএকথাটিইবলবো।আমারজান্নাতবাসীপিতানিষ্ঠাবানকোরআনপ্রেমীআলহাজ্বমোহাম্মদরেজামিয়া, আমার শ্বশুর নিবেদিত কোরআন সাধক হযরত মওলানা মানসূর আহমদ এবং আমার জান্নাতবাসিনী মা শিক্ষাসেবী যোবায়দা খাতুন ও কোরআনের ভালোবাসাসিক্ত নারী আমার শাশুড়ি জামিলা খাতুন যদি আজ বেঁচে থাকতেন তাহলে এ সুন্দর কোরআনটি দেখে তারা অবশ্যই খুশী হতেন। আল্লাহ তাবারাকা ওয়া তায়ালা তাদের পরকালীন জীবনকে সবটুকু খুশী দিয়ে আনন্দময় করে তুলুন এই দোয়া করি। মুদ্রণ শিল্পে কোরআনের মুদ্রণ ও প্রকাশনার চাইতে দায়িত্বপূর্ণ কোনো কাজ আর দ্বিতীয়টি নেই। অবশ্য দায়িত্বের এই বিশালতার কারণে এর সম্মান মর্যাদাও আল্লাহ তায়ালার দরবারে অনেক বেশী। আমরা জানি, আমাদের নিজেদের যোগ্যতা প্রতিভার ভাংগা ঝুড়ি এ কাজের জন্যে মোটেই উপযোগী নয়, কিন্তুআল্লাহ তায়ালার তরফ থেকে এ কাজের বিশেষ পুরস্কার পাওয়ার লোভটুকুই আমাদের বলতে গেলে এ বরকতপূর্ণ কাজে হাত দিতে উৎসাহিত করেছে। আমাদের ভান্ডারে অপূর্ণতা থাকতে পারে, আমাদের ঝুড়ি খালি হতে পারে, কিন্তুযাঁর পবিত্র নামে এই কোরআনের সমগ্র অভিযাত্রা, তাঁর কাছে তো কোনো কিছুর অভাব নেই, কোনো অক্ষমতা নেই। তাঁর সেই অসীম ভান্ডার থেকে কিছু পাওয়ার জন্যেই আমাদের এ ক্ষুদ্র আয়োজন। হে আল্লাহ, এই কোরআনকে তুমি আমাদের জীবনের নির্দেশিকা, কবরের আলো, পুলসেরাতের বন্ধু, হাশরের শাফায়াতকারী, জান্নাতের সাথী ও জাহান্নামের পথে দেয়াল বানিয়ে দিয়ো। আরেকটি আনন্দের কথা- বাংলা অনুবাদসহ ‘আমারশখেরকোরআনমাজীদ’বেরোনেরপরইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া ও অন্যান্য দেশ থেকে আমাদের কাছে অনুরোধ আসতে থাকে-আমরা যেন অচিরেই বৃহত্তর পৃথিবীর বাসিন্দাদের জন্যে ইংরেজী অনুবাদসহ এ ধরনের একটি কোরআন প্রকাশ করি। আল হামদুলিল্লাহ আজ সেই প্রতিক্ষীত কোরআনটিও লন্ডনে প্রকাশিত হয়েছে। আপনারা দেশে বিদেশে আপনাদের আপনজনদের কথাটি বলতে পারেন। আমার শখের কোরআনের বড়ো সংস্করণের পাশাপাশি ছোটো সংস্করণটিও দেশ বিদেশের অগণিত শুভানুধ্যায়ীদের আগ্রহেরই বহি:প্রকাশ। বড়ো সংস্করণটির আকার ও ওযনের কারণে এটা বহন করা বয়স্কদের জন্যে কিছুটা কষ্টসাধ্য। অবশ্য এর অর্থনৈতিক দিকটাও কম গুরুত্বপূর্ণ নয়। আগের সংস্করণের তুলনায় এখন প্রায় অর্ধেক হাদিয়ায় তারা ছোটো সাইজের শখের কোরআনটি সংগ্রহ করতে পারবেন। এ মহান গ্রন্থেরমূলডিজাইনওমুদ্রণেযাওয়ারআগেআমরাবিষয়টিনিয়েদেশেরকয়েকজনশীর্ষ¯’ানীয় আলেম এবং ইসলামী চিন্তাবিদের সাথে কথা বলেছি। আল হামদু লিল্লাহ, এই গুণীজনরা কোরআনের এই অনিন্দ্যসুন্দর উপস্থাপনার ভূয়সীপ্রশংসাকরেছেনএবংএতেকোরআনেরসহজসরলবাংলাঅনুবাদবসানোরঘটনাকেকোরআনমুদ্রণেরইতিহাসেএকটিমাইলফলকবলেওতারাঅভিমতপ্রকাশকরেছেন।এইবিশালওজটিলপরিকল্পনাবাস্তবায়িতকরারকাজেআমাদেরবন্ধুবান্ধব, অফিস সহকর্মী, কম্পোজ, ডিজাইন ও প্রেস স্টাফসহ আপনজনদের অনেকেই আমাদের নানাভাবে উৎসাহিত করেছেন। আল্লাহ তায়ালা এদের সবাইকে উত্তম জাযা দান করুন। আল্লাহ তায়ালা ‘আমারশখেরকোরআনমাজীদ’এরবাংলাওইংরেজীঅনুবাদেরসংস্করণদুটোকেআমাদেরকাছথেকেকবুলকরুন। ‘আস সাইয়ু মিন্না ওয়াল এতমামু ইনদাল্লাহ’ (যাবতীয় প্রচেষ্টা আমাদের; কিন্তুতার পূর্ণতা প্রদান তো একমাত্র আল্লাহ তায়ালার কাছে)।
খাদিজা আখতার রেজায়ী ডাইরেক্টর, আল কোরআন একাডেমী পাবলিকেশন্স রজব ১৪৩৯, বৈশাখ ১৪২৫, এপ্রিল ২০১৮ লন্ডন
নির্ধারিত কোরআন মাজীদগুলো ব্যতীত অন্যান্য বইয়ে ৪০% ছাড়
|


আমার শখের কোরআন মাজীদ
৳ 1,200.00
আমার শখের কোরআন মাজীদ
(বিশ্বের সর্বপ্রথম আল কোরআন একাডেমী প্রকাশিত আদেশ নিষেধ দোয়া ইত্যাদি কালার কোডেড কোলকাতা হরফে অনুবাদসহ বড় অক্ষরে ও আর্ট পেপারে প্রিন্ট)
- Book Author: খাদিজা আখতার রেজায়ী
- Edition: New Editon
- Language: Bangla / English
- Publisher: ডাইরেক্টর, আল কোরআন একাডেমী পাবলিকেশন্স






Reviews
There are no reviews yet.