| বিনীত নিবেদন
শায়খ ইউসুফ আল কারদাওয়ীকে আমি প্রথম যেদিন দেখি, সেদিন তিনি কাতার থেকে সরাসরি লন্ডনের রিজেন্টস পার্ক মাসজিদে একটি সেমিনারে বক্তৃতা দিতে এসেছিলেন। সেদিনের সেমিনারে শায়খ কারদাওয়ীর আলোচনার বিষয় ছিলো ‘সমকালীন মুসলিম বিশ্বে ইসলামী আন্দোলনসমূহের সমস্যা ও সম্ভাবনা’। ঘন্টা খানেকের আলোচনায় ড. কারদাওয়ী মুসলিম দুনিয়ায় যারা ইসলাম প্রতিষ্ঠার জন্যে কাজ করছেন তাদের চলমান সংকট ও সে সংকট থেকে উত্তরণের ওপর গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য রেখেছেন।
আমার স্পষ্ট মনে পড়ছে তিনি সেদিন বলছিলেন, মুসলিম বিশ্বের প্রতিটি ইসলামী আন্দোলনের নেতৃত্বকে দুনিয়ার ক্রমবর্ধমান জ্ঞান প্রযুক্তিকে সাথে রেখেই আন্দোলনের কর্মসূচী তৈরী করতে হবে। শতাব্দীর জমে থাকা বন্ধ্যাত্ব থেকে অবশ্যই ইসলামী আন্দোলনগুলোকে বেরিয়ে আসতে হবে এবং এ জন্যে নিজেদের দৃষ্টিভংগীর ব্যাপক পরিবর্তনের পাশাপাশি তাদের সব ধরনের আধুনিক জ্ঞান বিজ্ঞান ও তথ্য প্রযুক্তিতে সজ্জিত হওয়ার প্রস্তুতি নিতে হবে।
ড. কারদাওয়ী ঠিক সেদিনের মতো আজো আরব আজমের ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের তার জ্ঞানগর্ব পরামর্শ ও পথনির্দেশ দিয়ে যাচ্ছেন। আল্লাহ তায়ালা এই মনীষী বুদ্ধিজীবি জ্ঞান তাপস মানুষটিকে আরো অনেক দিন আমাদের মাঝে বাঁচিয়ে রাখুন এবং তার প্রতিভাদীপ্ত নির্দেশনা দ্বারা ইসলামী আন্দোলনসমূহে নতুন প্রাণের সঞ্চার করুন।
ড. ইউসুফ আল কারদাওয়ীর সাথে আমার ব্যক্তিগত সাক্ষাৎকারের যে স্মৃতি আমি বলছিলাম তা ছিলো ১৯৯৫ সালের কথা। তখন বিশ্বের ইসলামী আন্দোলনসমূহের ঝিমিয়ে পড়া দেহে নব উদ্দীপনা সৃষ্টির জন্যে প্রণীত আমাদের কালের একটি শ্রেষ্ট গ্রন্থ অমর মোজাহেদ সাইয়েদ কুতুব শহীদ-এর ‘তাফসীর ফী যিলালিল কোরআন’-এর বাংলা অনুবাদের আকাশচুম্বী পরিকল্পনার কাজটি আমরা সবে মাত্র শুরু করেছি। এ অমর গ্রন্থের অসংখ্য আন্তর্জাতিক ভাষায় অনুবাদের পাশাপাশি বাংলা অনুবাদের বিষয়টাই আমি ড. কারদাওয়ীকে জানাতে চেয়েছিলাম। সেমিনার শেষে তার সাথে আমার দেখা করার এটাও ছিলো একটা বড়ো কারণ কেননা, ড. কারদাওয়ীর মতো বিশ্ববরেণ্য ইসলামী চিন্তাবিদদের এক বড়ো অংশের মনোজগতে সাধিত বিপ্লবের উৎসই ছিলো আমাদের কালের এই শ্রেষ্ঠ গ্রন্থ ‘তাফসীর ফী যিলালিল কোরআন’।
‘তাফসীর ফী যিলালিল কোরআন’ আমাদের সময়ের জন্যে কোরআনের একটি যুগোপোযোগী ব্যাখ্যাই পেশ করেনি বরং শতাব্দীর নির্মম উপনিবেশীতা ও পাশ্চাত্যের মানসিক আধিপত্যবাদের দাপটে দারুণভাবে পর্যুদস্ত ইসলামী আন্দোলনসমূহের প্রাণেও এটি নতুন রক্ত সঞ্চার করেছে। এই নতুন রক্তই বলতে গেলে ধীরে ধীরে সঞ্চারিত হয়েছে প্রাচ্য প্রাতীচ্যে বসবাসরত লাখ লাখ নতুন প্রজন্যের দেহে। আল্লাহ তায়ালা আমাদের আন্দোলনের এই নতুন ধারা অব্যাহত রাখুন। ড. কারদাওয়ী তার বিপুল জ্ঞান ভান্ডারের একটি সামান্য অংশ দিয়ে একটি অনবদ্য ফতোয়ার বই রচনা করেছিলেন। বইটির আরবী সংস্করণ আমি অনেক আগেই লন্ডনে দেখেছিলাম। গত বছরের শুরুর দিকে আমার নেপাল সফরের সময় কাঠমান্ডু জামে মাসজিদ লাইব্রেরী থেকে আমি এর উর্দু সংস্করণটি সংগ্রহ করি। বইটি আমাকে দারুণভাবে আকৃষ্ট করেছে। আকৃষ্ট করেছে বলেই আমরা এর ভাষান্তরের সিদ্ধান্ত নিয়েছি। আমি আল্লাহ তায়ালার কাছে গভীর কৃতজ্ঞ যে তিনি আমাদের এই বইটি বাংলা অনুবাদ পেশ করার তাওফীক দিয়েছেন। অনুবাদ কর্মে আমাদের সহযোগিতা দিয়েছেন দেশের খ্যাতিমান অনুবাদক মাওলানা এ, বি, এম কামাল উদ্দীন শামীম।
আমরা আশাকরি অজ্ঞতা, অন্ধত্ব ও হাজারো বেদয়াতের আষ্টেপৃষ্টে নিমজ্জিত আমাদের বুদ্ধিবৃত্তিগুলোর জন্যে বইটি একটি মাইল ফলক প্রমাণিত হবে। গোটা জনগোষ্ঠীকে সম্ভব না হলেও দেশের একটি বিরাট অংশের মানুষদের সাম্প্রতিক বিষয়সমূহে বইটি যথার্থ দিক নির্দেশনা দেবে এই আমাদের একমাত্র কামনা।
ড. ইউসুফ আল কারদাওয়ীর ‘আল হালালু ওয়াল হারামু ফিল ইসলাম’, ‘ফেকহুয যাকাত’ এর মতো গ্রন্থ রচনা করে এমনিই জাতিকে যুগ যুগান্তরের জন্যে কৃতজ্ঞতাপাশে বন্দী করেছেন। এবার তার ফতোয়ার অমূল্য গ্রন্থটি গোটা মিল্লাতের হৃদয়ে তার জন্যে একটি স্থায়ী আসনের ভিত রচনা করলো।
আল কোরআন একাডেমী লন্ডন দেশে বিদেশে গত দশ বছরে যে পরিচ্ছন্ন সাহিত্যের ধারার প্রচার প্রসার শুরু করেছে তা অব্যাহত রাখার ব্যাপারে আমরা সবার আকুণ্ঠ সমর্থন ও সহযোগিতা কামনা করি।
শুভেচ্ছা ও দোয়া কামনায়, হাফেজ মুনির উদ্দীন আহমদ ডাইরেক্টর জেনারেল আল কোরআন একাডেমী লন্ডন |
| পৃষ্ঠা সংখ্যা: ২৩০
সাইজ: ৫.৫ × ৮.৫ ইঞ্চি কভার: হার্ড কভার প্রিন্ট: সাদা কালো কাগজ: ৫৫ গ্রাম অফসেট ওজন: ০.৩ কেজি |
| অর্ডার করার পর সর্বোচ্চ ৭ দিনের মধ্যে ডেলিভারি প্রদান করা হয়।
ক্যাশ অন ডেলিভারির সুবিধা। (অফিস ডেলিভারি ও হোম ডেলিভারি দু’ব্যবস্থাই রয়েছে) |
| শর্তাবলি:
যদি কোনো পৃষ্ঠা ছেড়া ফাটা থাকে ফর্মা মিসিং হয় কভার উল্টা অথবা ছেড়া হয় এসব ক্ষেত্রে আমরা এক্সচেঞ্জ দিয়ে থাকি। |

ফতোয়া শায়খ ইউসুফ আল কারদাওয়ী
৳ 175.00
ড. ইউসুফ আল কারদাওয়ী বর্তমান বিশ্বের একজন প্রথিতযশা ইসলামী চিন্তাবিদ। ‘ইসলামে হালাল হারামের বিধান’ ও ‘ইসলামের যাকাত বিধান’-এর মতো জ্ঞানগর্ভ বই রচনা করে তিনি এমনিই আমাদের মাঝে স্মরণীয় হয়ে থাকবেন। আধুনিক কালের বহু জটীল মাসয়ালা জানার জন্যে এই বইটি একটি মূল্যবান নির্দেশিকা হিসেবে কাজ করবে।
- Book Author: হাফেজ মুনির উদ্দীন আহমদ





Reviews
There are no reviews yet.