| কিছু নিজের কথা
মাত্র দু’মাস আগে কোরআনের বর্ণমালার ইতিহাসে প্রথম ও যুগান্তকারী সংযোজন ‘আমার শখের কোরআন মাজীদ’-এর নিবেদন লিখেছি। এই সামান্য ব্যবধানে কোরআনের ওপর একজন ক্ষণজন্মা কোরআন সাধকের গ্রন্থের ভূমিকা লিখতে হবে- ভাবতে পারিনি। মনে হচ্ছে, কোরআনের ছায়াতলে আশ্রয় নেয়ার অদম্য বাসনার এ এক দুর্লভ সম্মাননা। কোরআনের কাছে যারাই আশ্রয় চেয়েছে, যুগে যুগে কোরআন তাদের সম্মান ও মর্যাদায় ভূষিত করেছে। সেই মর্যাদাবান লোকদের তালিকায় যতো নীচের দিকেই হোক- আমাদের নামটিও লিখিত হোক এই কামনা করি।
‘বিস্ময়কর গ্রন্থ আল কোরআন’ বর্তমান শতকের কোরআনের সমাজ প্রতিষ্ঠার আপসহীন সংগ্রামী মোজাহেদ সাইয়েদ কুতুব শহীদের কিছু অমূল্য রচনা সংকলন। তিনি তার অমর তাফসীর গ্রন্থ ‘ফী যিলালিল কোরআন’-এর পাতায় পাতায় তার শাণিত কলম দিয়ে কোরআনের যে ছবি এঁকেছিলেন, এগুলো হচ্ছে সে ছড়িয়ে ছিটিয়ে থাকা মুক্তোর এক অনবদ্য ভান্ডার। কোরআনকে কোরআন দিয়ে পরিচিত করার প্রচন্ড এক তাগিদ ছিলো শহীদ কুতুবের মনে। এই তাগিদকেই তিনি কলমের তুলি ও শাহাদাতের খুন দিয়ে বাস্তবে রূপায়িত করতে চাইলেন। আমাদের বিগত ইতিহাস একথা প্রমাণ করেছে, আল্লাহ তায়ালা তার কলম ও শাহাদাত দুটোই কবুল করেছেন। সাইয়েদ কুতুব শহীদ আমাদের কালের একজন উঁচু মাপের আলেমে দ্বীন, আরব আজমের একজন সেরা কোরআনের পন্ডিত একথা কে না জানে, কিন্তু এটুকু পরিচয়ই মনে হয় তার জন্য যথেষ্ট নয়। যে কোরআনের ছায়াতলে তিনি জীবন কাটিয়েছেন, যে কোরআনের ছায়াতলে তিনি জীবন দিয়েছেন, সে কোরআনকে তিনি যেভাবে বুঝেছেন, তাই তিনি তার পাঠকদের বুঝাতে চেয়েছেন, আর এ কোরআনকে বুঝতে গিয়ে তিনি কোরআন নাযিলের উদ্দেশ্য ও কর্মসূচী, কোরআন বুঝার পদ্ধতি, আমাদের সমাজে কোরআনে বর্ণিত ইতিহাসের ব্যবহারিক প্রয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। আলোচনা করেছেন কোরআনের সাহিত্য, ভাষাশৈলী ও শিল্প সৌন্দর্যের বিস্ময়কর উপস্থাপনা ও এর সম্মোহনী শক্তির নানা চমকপ্রদ বিষয় নিয়ে। এর পাশাপাশি কোরআনের অনন্য সাধারণ বৈশিষ্ট্য ও এর তত্ত্বগত বস্তুনিষ্ঠতা নিয়ে আলোচনা করতেও তিনি ত্রুটি করেননি। সর্বশেষে কোরআন নিয়ে কোরআনের পক্ষ বিপক্ষের মানুষদের অহেতুক সংশয় সন্দেহের অপনোদনেও তিনি মূল্যবান আলোচনা উপস্থাপন করেছেন।
আমাদের পরিবেশিত ‘বিস্ময়কর গ্রন্থ আল কোরআন’-এ সাইয়েদ কুতুব শহীদ কোরআনের এক সার্বজনীন পয়গাম আমাদের সামনে পেশ করতে চেয়েছেন। এক সময় আল্লামা ইকবালও কোরআনের সাথে তার জাতির চরম উদাসীনতা ও দুর্ব্যবহার দেখে তাদের এই একই পয়গাম দিতে চেয়েছিলেন। আল্লাহ তায়ালাকে ডেকে ডেকে বলছিলেন ‘হে মালিক, আমি যা কিছু কোরআনের পাতায় দেখতে পাচ্ছি তা তুমি আমার জাতিকেও দেখিয়ে দাও, আজকের আঁধারে তাদের তুমি আগামীকালের আলোকরশ্মিটুকু দেখিয়ে দাও।’
একথা আজ নতুন করে বলার অপেক্ষা রাখে না যে, গোটা মুসলমান জাতির জীবনে যে জঞ্জাল আজ জমাট বেঁধেছে, তা থেকে মুক্তি পেতে হলে আমাদের কোরআন ছাড়া কোনো বিকল্প নেই। তেলাওয়াতের কোরআনকে সমাজ ও রাষ্ট্রের পরিচালিকা শক্তিতে পরিণত করতে হলে কোরআনের জন্যে যারা আজ দ্বীন ও দুনিয়ার সামনের কাতারে বসে আছেন, তাদের কোরআনের সমাজ প্রতিষ্ঠার পথে যাবতীয় আপসকামিতার আত্মঘাতী ফর্মূলা পরিহার করতে হবে।
আমাদের প্রকাশিত ‘বিস্ময়কর গ্রন্থ আল কোরআন’ যদি কোরআনের পাঠকদের মনে কিঞ্চিত হলেও সে অনুভূতিটুকু জাগিয়ে তুলতে পারে, তাহলেই শহীদের বিশাল তাফসীর গ্রন্থ থেকে সমুদ্র সিঞ্চনের এই প্রয়াস আমাদের সবার কাজে লাগবে। আরো কাজে লাগবে আমরা যারা কোরআনের কথা বলি তারা যদি আগে কথাটা ভালো করে বুঝতে পারি।
হাফেজ মুনির উদ্দীন আহমদ লন্ডন জানুয়ারী ২০০৫ |
| পৃষ্ঠা সংখ্যা: ১৫২
সাইজ: ৫.৫ × ৮.৫ ইঞ্চি কভার: হার্ড কভার প্রিন্ট: সাদা কালো কাগজ: ৫৫ গ্রাম অফসেট ওজন: ০.৩ কেজি |
| অর্ডার করার পর সর্বোচ্চ ৭ দিনের মধ্যে ডেলিভারি প্রদান করা হয়।
ক্যাশ অন ডেলিভারির সুবিধা। (অফিস ডেলিভারি ও হোম ডেলিভারি দু’ব্যবস্থাই রয়েছে) |
| শর্তাবলি:
যদি কোনো পৃষ্ঠা ছেড়া ফাটা থাকে ফর্মা মিসিং হয় কভার উল্টা অথবা ছেড়া হয় এসব ক্ষেত্রে আমরা এক্সচেঞ্জ দিয়ে থাকি। |
![B. Gr-Output [Converted] বিস্ময়করগ্রন্থ আল কোরআন](https://alquranacademypublications.com/wp-content/uploads/2026/02/B.-Gr-Output-Converted-600x943.jpg)
বিস্ময়করগ্রন্থ আল কোরআন
৳ 50.00
কোরআনের সমাজ প্রতিষ্ঠার আপোষহীন সংগ্রামী মোজাহেদ সাইয়েদ কুতুব শহীদের কিছু অমূল্য রচনার সংমিশ্রণ। তিনি তার অমর তাফসীর গ্রন্থ ‘ফী যিলালিল কোরআন’-এর পাতায় তার শাণিত কলম দিয়ে কোরআনের যে ছবি এঁকেছিলেন, এগুলো হচ্ছে সে ছড়িয়ে ছিটিয়ে থাকা মুক্তোর এক অনবদ্য ভান্ডার। এতে কোরআনের নুযুল, নুযুলের তাৎপর্য ও এর সম্মোহনী সাহিত্যিক মানের বিস্তারিত আলোচনা করা হয়েছে।
- Book Author: হাফেজ মুনীর উদ্দীন আহমদ



![Allazina Amanu [Converted] copy কোরআনের পাতায় আল্লাযীনা আমানু.](https://alquranacademypublications.com/wp-content/uploads/2026/02/Allazina-Amanu-Converted-copy-300x400.jpg)

Reviews
There are no reviews yet.