| শোনো শোনো ইয়া এলাহী আমার মোনাজাত
আমাদের বর্তমান বইটি প্রচলিত অর্থে কোনো দোয়ার বই নয়। গল্পে গল্পে জীবনের কথা বলা, গল্পে গল্পে এ জীবন যিনি দিয়েছেন তাঁর শোকর আদায় করা ও জীবনের মালিকের কাছে ক্ষমা প্রার্থনা করার নামই সম্ভবত দোয়া। এ পর্যায়ে আমি যখন আমার সুদীর্ঘ তেইশ বছরের প্রবাস জীবনের অসংখ্য কোরআনের মাহফিল ও দোয়ার জলসার কিছু গল্প কুড়িয়ে এক জায়গায় জড়ো করতে চাইলাম, তখন দেখা গেলো অপরিকল্পিতভাবেই তা একটি পুস্তকে পরিণত হয়ে গেলো। লন্ডনের হন্সলো জামে মসজিদ ও ইসলামিক সেন্টারে আয়োজিত ‘মানবিক জীবনে দোয়ার প্রয়োজনীয়তা’ শীর্ষক দুই সেসনের আমার আলোচনা শুনবার পর বোনদের অনেকেই একে বই আকারে বের করার জন্যে তাগিদ দিয়ে আসছিলেন। বলতে গেলে সে অনুরোধ থেকেই এ বইয়ের সূচনা।
নবী রাসূলরা হচ্ছেন গোটা মানব ইতিহাসের শ্রেষ্ঠ সন্তান। নবুয়তের দায়িত্ব পালন করতে গিয়ে তাঁরা নিজ জাতির চরম অবহেলায় যখন পরিশ্রান্ত হয়ে পড়েছেন তখন সবাই নিজ নিজ ভাষায় আপন প্রভুকে ডেকেছেন।
শয়তানের ওয়াসওয়াসায় জান্নাত থেকে বের হয়ে এসে আদি পিতা হযরত আদম (আ.) বললেন, ‘হে আমাদের রব, আমরা আমাদের ওপর ভীষণ যুলুম করেছি, তুমি আমাদের ক্ষমা না করলে আমরা মারাত্মকভাবে ক্ষতিগ্রন্থ হয়ে যাবো।’ প্রায় হাজার বছর ধরে আপন জাতির চরমতম অবহেলার শিকার হয়ে আরেকজন তাঁর মালিকের কাছে আরযী পেশ করলেন, ‘হে আমার প্রভু, তোমার আযাব থেকে কাফেরদের একটি সন্তানকেও আজ তুমি নিষ্কৃতি দিয়ো না, বেঁচে থাকলে দিনে দিনে এরা কাফের ও পাপীষ্ট সন্তানই জন্ম দিতে থাকবে।’ আরেকজন এসে বললেন, ‘হে আমার প্রভু, তুমি আমাকে নামাযের প্রতিষ্ঠাকারী বানাও- বানাও আমার সন্তানদেরও, হে রব, তুমি আমার দোয়া কবুল করো।’ রোগে শোকে ব্যথিত হয়ে আরেকজন বললেন, ‘হে আমার প্রভু. একটা ভীষণ রোগ আমাকে পেয়ে বসেছে, তুমি আমাকে দয়া করো, কেননা তুমিই হচ্ছো দয়ালুদের মধ্যে সর্বশ্রেষ্ঠ।’ অতপর দয়া ও রহমতের বাস্তব প্রতিচ্ছবি হয়ে যিনি এলেন, তিনি স্বজাতির হাতে লাঞ্ছিত হয়ে বললেন, ‘হে আমার প্রভু, আমার জাতির ওপর তুমি দয়া করো, কেননা এরা কিছু বুঝে না।’
কোরআনের পাতায় এসব আলোকিত মানুষের গল্পগুলো পড়তে গিয়ে তাদের দোয়ার আবেদনে কখনো কখনো আমার নিজেকে তাদের একান্ত কাছে মনে হয়েছে, মনে হয়েছে আমি তো তাদেরই কোটি কোটি অনুসারীদের একজন। তারা যে ভাষায় তাদের প্রভুর সাথে কথা বলেছেন তার অন্তর্নিহিত আবেদনের ক্ষেত্রে তাঁদের সাথে আমার মতো একজন সাধারণ মানুষের বিস্তর দূরত্ব থাকা সত্ত্বেও তাদের ভাষার অনুকরণ করার চেষ্টা আমি বারবার করেছি। আল্লাহ তায়ালা আমার এই ক্ষুদ্র প্রচেষ্টাটুকু কবুল করুন।
আল্লাহর মেহেরবানীতে গত কয়েক বছরে ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন শহরে আমি বোনদের আয়োজিত বহু তাফসীর মাহফিল ও নারী সমাবেশে যোগদান করেছি। এসব মাহফিলে বোনদের নিয়ে অসংখ্যবার আমি মালিকের দুয়ারে হাত তুলেছি। সর্বত্রই আমি চেষ্টা করেছি মানুষের বানানো দোয়ার বদলে নবী রাসূলদের শেখানো দোয়া দিয়ে মালিকের অনুগ্রহ চাইতে। একজন নিবেদিতপ্রাণ আল্লাহর বান্দাকে তার মালিকের কাছাকাছি পৌঁছানোর ক্ষেত্রে এর চাইতে কার্যকর কোনো মাধ্যম আছে বলে আমার মনে হয়নি।
সত্য কথা হচ্ছে কোরআন হাদীসের দোয়া ছাড়া অন্যান্য দোয়া দিয়ে কোনো পুস্তক রচনা করার তেমন কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। কারণ এ ধরনের দোয়ার সংখ্যা হাজার হাজার। আল্লাহ তায়ালা তাঁর কিতাবে আমাদের যে দোয়াগুলো শিখিয়ে দিয়েছেন এবং হাদীসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম তাঁর যবান মোবারক দিয়ে যেসব দোয়া বলেছেন, তাই আমাদের নিষ্ঠার সাথে শিখতে হবে। আসলে প্রত্যেকটি মানুষেরই আল্লাহর দরবারে তার মনের আকুতি পেশ করার ভাষা ও আবেগ ভিন্ন। আমার মালিকের সামনে আমার প্রয়োজন পেশ করার ধরণ অবশ্যই আপনার চাইতে আলাদা হবে। তাই কোরআন হাদীসের দোয়া ছাড়া অন্য দোয়ার ক্ষেত্রে কার্যকর পন্থা হবে নিজের ভাষায় নিজের কথাগুলোকে তাঁর কাছে পেশ করা। সম্ভবত আমাদের প্রিয় নবী যে দোয়াকে বান্দা ও মালিকের মাঝে সেতুবন্ধন ও যাবতীয় এবাদাতের মগয বলেছেন, তা এই দোয়া।
‘আল কোরআন একাডেমী লন্ডন’-এর চেয়ারম্যান হাফেজ মুনির উদ্দীন আহমদ-এর ‘কোরআন শরীফ: সহজ সরল বাংলা অনুবাদ’ পড়ে আমি অত্যন্ত আনন্দিত ও মুগ্ধ হয়েছি। এই বইতে ব্যবহৃত অনুবাদের ক্ষেত্রে তার বাংলা অনুবাদ ব্যবহার করার। অনুমতি দিয়ে তিনি আমাদের বড়ো উপকার করেছেন। আল্লাহ তায়ালা এর বিনিময়ে তাকে ও তার সন্তানদের দ্বীনের জন্যে কবুল করুন।
বইটির পরিমার্জিত ও পরিবর্ধিত দ্বিতীয় মুদ্রণে আমার একান্ত স্নেহের বোন মীনা কাদের এর ব্যয়ের এক সিংহভাগ বহন করে আমাদের গভীর কৃতজ্ঞতাপাশে আবদ্ধ করেছেন। আল্লাহ তায়ালা তাকে এর বিনিময়ে দুনিয়া ও আখেরাতে কামিয়াব করুন, তার মা-বাবা ও তার জীবন সঙ্গীকে জান্নাত নসীব করুন এবং তার সন্তানদের দ্বীনের মোজাহেদ হিসেবে কবুল করুন।
চতুর্থ মুদ্রণে আমার কনিষ্ঠ পুত্র ইকবাল মানসুর আহমদ বইটির আরবী অংশের প্রুফ দেখে আমাকে অনেক সাহায্য করেছে। আল্লাহ তায়ালা তাকেও দুনিয়া ও আখেরাতে কামিয়াব করুন। পঞ্চম মুদ্রণে আমরা বইটিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লামের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দোয়া যোগ করেছি। যার সাথে আল্লাহ তায়ালা সরাসরি দিদার ঘটেছে তাঁর কাছে পৌঁছার জন্যে তাঁর শেখানো দোয়ার চাইতে বড়ো কোনো সম্বল আছে বলে আমরা মনে করি না। বইটির কম্পোজ ও মুদ্রণসহ অন্যান্য কাজে যারা সহযোগিতা করেছেন আল্লাহ তায়ালা তাদেরও যথার্থ বিনিময় দান করুন।
ভাষার ক্ষেত্রে এ বইটির কোনো কোনো জায়গাকে একটু খাপছাড়া মনে হতে পারে। সেক্ষেত্রে মনে রাখতে হবে- এটি মূলত আমার কোনো পরিকল্পিত বইয়ের পান্ডুলিপি নয়, এটি হচ্ছে আমার কিছু বিক্ষিপ্ত বক্তৃতার অগোছালো সংগ্রহ মাত্র।
মাত্র দেড় বছরেরও কম সময়ে কোনো বই’র চারটি সংস্করণ সম্পূর্ণ শেষ হয়ে যাওয়া ইসলামী সাহিত্যে নিসন্দেহে একটি বিরল ঘটনা। আজ এর দশম সংস্করণ প্রকাশনার এ মুহূর্তে আমরা কামনা করি, আল্লাহ তায়ালা এর আগামী সংস্করণগুলোকেও সবার ভালোবাসাধন্য করুন।
খাদিজা আখতার রেজায়ী লন্ডন জানুয়ারী ২০২২ |
| পৃষ্ঠা সংখ্যা: ১০৪
সাইজ: ৫.৫ × ৮.৩ ইঞ্চি কভার: হার্ড কভার প্রিন্ট: সাদা কালো কাগজ: ৬১ গ্রাম অফ হোয়াইট ওজন: ০.৩ কেজি |
| অর্ডার করার পর সর্বোচ্চ ৭ দিনের মধ্যে ডেলিভারি প্রদান করা হয়।
ক্যাশ অন ডেলিভারির সুবিধা। (অফিস ডেলিভারি ও হোম ডেলিভারি দু’ব্যবস্থাই রয়েছে) |
| শর্তাবলি:
যদি কোনো পৃষ্ঠা ছেড়া ফাটা থাকে ফর্মা মিসিং হয় কভার উল্টা অথবা ছেড়া হয় এসব ক্ষেত্রে আমরা এক্সচেঞ্জ দিয়ে থাকি। |

শোনো শোনো ইয়া এলাহী আমার মোনাজাত
৳ 100.00
বাজারে প্রচলিত দোয়ার বইগুলোর সীমিত গন্ডির বাইরে সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী একটি দোয়ার বই। মোহতারামা খাদিজা আখতার রেজায়ী পাঠকদের নবী রসূলদের দোয়া, সাহাবাদের দোয়া ও আমাদের মুসলমানদের দিবা রাত্রির দোয়ার সাথে পরিচয় করিয়ে দিয়েছেন। প্রতিটি মোমেনের জন্যেই দোয়া সম্পর্কিত এই মৌলিক কথাগুলো জানা একান্ত প্রয়োজন।
- Book Author: হাফেজ মুনির উদ্দীন আহমদ



![Allazina Amanu [Converted] copy কোরআনের পাতায় আল্লাযীনা আমানু.](https://alquranacademypublications.com/wp-content/uploads/2026/02/Allazina-Amanu-Converted-copy-300x400.jpg)

Reviews
There are no reviews yet.