| কোরআনে ছগীরা কবীরা গুনাহ ও জান্নাত জাহান্নাম
কোরআনে কারীমের সূরা আশ শামসের ৪টি ক্ষুদ্র ক্ষুদ্র আয়াত, ‘শপথ মানব প্রকৃতির আরো শপথ যিনি এর যথাযথ বিন্যাশ করেছেন। অতপর আল্লাহ তায়ালা তাতে গুনাহর পথে চলা ও গুনাহ থেকে বেঁচে থাকার জ্ঞান দান করেছেন। অবশ্যই সে সাফল্য লাভ করেছে যে তাকে পরিশুদ্ধ করেছে। আবার ব্যর্থ সে যে তাকে কলুষিত করেছে।’ (আয়াত ৭-১০) সূরা আন নাযেয়াতের ৫টি ছোটো ছোটো আয়াত, ‘অতপর যে ব্যক্তি সীমা লংঘন করেছে এবং পরকালের মোকাবেলায় যে দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছে, জাহান্নামই হবে তার আবাসস্থল। আবার যে ব্যক্তি তার মালিকের সামনে দাঁড়ানোর দিনটিকে ভয় করেছে এবং এই ভয়ে যে নিজের নাফসকে কামনা বাসনা থেকে বিরত রেখেছে, অবশ্য তার নিশ্চিত ঠিকানা হবে জান্নাত।’ (আয়াত ৩৭-৪১) সূরা আন নেসায় একটি আয়াত, ‘যদি তোমরা সে সমস্ত বড়ো বড়ো গুনাহ থেকে বেঁচে থাকো, যা থেকে তোমাদের নিষেধ করা হয়েছে, তাহলে তোমাদের ছোটোখাটো গুনাহ আমি এমনিই তোমাদের হিসাব থেকে মুছে দেবো এবং অত্যন্ত সম্মানজনক স্থানে আমি তোমাদের প্রবেশ করাবো।’ (আয়াত ৩১) মক্কায় অবতীর্ণ দু’টো সূরা ও মদীনায় অবতীর্ণ একটি সূরার এ কয়েকটি আয়াতে মনে হয় মানব জীবনের সামগ্রিক কাজ কর্মের নির্যাস পেশ করা হয়েছে। আল্লাহ তাবারাকা ওয়া তায়ালা মানব প্রকৃতির সৃষ্টি রহস্য সম্পর্কে বলতে গিয়ে মানবদেহে তার নফস ও রূহের চিরন্তন দ্বন্দের কথা, নফসের অনুসরণ করে যে জীবনের কর্মকান্ড আবর্তিত হয় সেকথা বলেছেন। আবার নফসের দাসত্ব না করে শুধু আল্লাহ তায়ালার সন্তুষ্টি বিধানের লক্ষ্যে যে জীবনের কার্যপ্রণালী নিবেদিত হয় তার কথাও বলেছেন। তাদের উভয়েরই চূড়ান্ত সফলতা ব্যর্থতার চিত্রও এখানে তিনি অংকন করেছেন। পরিশেষে তিনি বান্দাহদের এই বলে আশার বাণীও শুনিয়েছেন যে, তোমরা যদি বড়ো বড়ো গুনাহ পরিহার করতে পারো তাহলে আমি তোমাদের বেহেশতের বাগানে পৌছে দেবো। গুনাহ পাপ অন্যায় ও খারাপ কি জিনিস এর কোনো পরিচয় কাউকে বলে দিতে হয় না। আবার ন্যায় ভালো পুন্য সোয়াবকেও কারো কাছে পরিচয় করিয়ে দিতে হয় না। প্রত্যেকটি মানুষকেই আল্লাহ তায়ালা ভালোমন্দের এই মৌলিক জ্ঞানটুকু দিয়ে পয়দা করেছেন। আল্লাহ তায়ালা মানব সন্তানের হেদায়াতের জন্যে সর্বশেষ যে গ্রন্থটি নাযিল করেছেন তার মধ্যে তিনি এই মৌলিক বিষয়- তথা পাপ পুন্য ন্যায় অন্যায়ের একটি বিস্তারিত তালিকা দিয়েছেন। সাথে সাথে এও বলে দিয়েছেন যে, কিভাবে তারা পাপ থেকে বেঁচে থাকতে পারবে। পাপ থেকে বেঁচে থেকে সত্যিকার মানুষের মতো জীবন যাপন করলে তার জন্যে তিনি কি পুরস্কার রেখেছেন তারও বিবরণ তিনি পেশ করেছেন। কোন কাজ তাকে কোথায় পৌছাবে কোরআনে কারীমে তিনি স্পষ্ট করে তাও বান্দাহকে বলে দিয়েছেন। জান্নাত জাহান্নামের পথ স্পষ্ট করে বলে দেয়ার উদ্দেশ্য হচ্ছে বান্দাহ যাতে কোনোদিন এ কথাটি বলতে না পারে যে, আমি যদি কথাগুলো আগে জানতাম তাহলে দুনিয়ার আমার কর্মপন্থা ভিন্নতর হতো। আমরা এই বইতে কোরআনে কারীমের পাতা থেকে আল্লাহ তায়ালার নির্দেশিত গুনাহ তথা পাপের আয়াতগুলোকে এক জায়গায় এনে জড়ো করেছি। সগীরা কবিরা সব ধরনের গুনাহকেই আমরা যথাসম্ভব এক জায়গায় নিয়ে এসেছি। সোয়াব কিংবা পুন্যের কথা আমরা এখানে বলিনি, কেননা অনেক সময়ে একই আয়াতে দুটো বিষয়ই একত্রে আলোচিত হয়েছে। তাছাড়া পাপের বিপরীত যা তাই তো পুণ্য। তার আলাদা আলোচনার প্রয়োজনও হয় না। পাপ পুন্যের পরিণতি হিসেবে এর সাথে জান্নাত জাহান্নামের আয়াতগুলোও এই পুস্তকে একত্রিত করা হয়েছে। পাপ পুন্যের এ আয়াতগুলো আমাদের সামনে থাকলে আশা করা যায় তা আমাদের মনে আল্লাহ তায়ালার ভয় জাগিয়ে তুলবে, আর এভাবেই আমরা একেক জন ভালো মানুষে পরিণত হতে পারবো। এই বিশ্বাস ও আশা নিয়েই আমরা পেশ করছি। ‘কোরআনে সগীরা কবিরা গুনাহ ও জান্নাত জাহান্নাম’।
যাবতীয় পাপ থেকে বেঁচে থাকার জন্যে মহান সৃষ্টিকর্তা আল্লাহ তায়ালার দয়া কামনায়-
হাফেজ মুনির উদ্দীন আহমদ লন্ডন রবিউস সানি ১৪২৮ জুলাই ২০০৭ |
| পৃষ্ঠা সংখ্যা: ১০৮
সাইজ: ৫.৫ × ৮.৫ ইঞ্চি কভার: হার্ড কভার প্রিন্ট: সাদা কালো কাগজ: ৫৫ গ্রাম অফসেট ওজন: ০.২ কেজি |
| অর্ডার করার পর সর্বোচ্চ ৭ দিনের মধ্যে ডেলিভারি প্রদান করা হয়।
ক্যাশ অন ডেলিভারির সুবিধা। (অফিস ডেলিভারি ও হোম ডেলিভারি দু’ব্যবস্থাই রয়েছে) |
| শর্তাবলি:
যদি কোনো পৃষ্ঠা ছেড়া ফাটা থাকে ফর্মা মিসিং হয় কভার উল্টা অথবা ছেড়া হয় এসব ক্ষেত্রে আমরা এক্সচেঞ্জ দিয়ে থাকি। |

কোরআনের পাতায় ছগীরা কবিরা গুনাহ ও জান্নাত জাহান্নাম
৳ 80.00
কোরআনে কারীমে আল্লাহ তায়ালা যেমন মানুষের ছোটো বড়ো সব গুনাহর বিবরণ পেশ করেছেন- তেমনি গুনাহ করলে জাহান্নাম, আর গুনাহ থেকে বেঁচে থাকলে জান্নাত- এ বিষয়গুলোও তিনি বলে দিয়েছেন। এসব আয়াতকে তার সহজ সরল বাংলা অনুবাদসহ এই গ্রন্থে আমরা একত্রে পেশ করেছি। কোরআন গবেষকদের জন্যে বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
- Book Author: হাফেজ মুনীর উদ্দীন আহমদ



![kasas [Converted] copy আহসানুল কাছাছ (কোরআনের সর্বোত্তম গল্প) (সংক্ষিপ্ত আলোচনা: সাইয়েদ কুতুব শহীদ)](https://alquranacademypublications.com/wp-content/uploads/2026/02/kasas-Converted-copy-300x400.jpg)

Reviews
There are no reviews yet.