| যে কথাগুলো দিয়ে শুরু করতে চাই
‘মনীষীদের কোরআন গবেষণা’ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ তায়ালার কেতাব হেদায়াতের এই শেষ গ্রন্থ থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষ কিভাবে নিজেদের চলার পথ খুঁজে নিয়েছেন, তা জানার এক অদম্য বাসনা দুনিয়ার হাজারো কোরআন পিপাষু মানুষদের মতো আমার মনেও জাগা স্বাভাবিক।
প্রিয় নবীর সাথীরা কোরআন পড়তেন, কোরআন নিয়ে ভাবতেন, কোরআনের শিক্ষাকে নিজেদের জীবনে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতেন। সাহাবায়ে কেরামদের কোরআন গবেষণা ও পরবর্তিকালের মানুষদের কোরআন চর্চার মাঝে একটা মৌলিক তফাৎ রয়েছে। আল্লাহর নবীর সাথীরা কোরআনের কোনো আয়াতের ওপর পুরোপুরি আমল না করে পরবর্তি আয়াতের দিকে মনোনিবেশ করতেন না। তারা এ কথাটি ভালোভাবেই বুঝেছিলেন যে, আল্লাহ তায়ালার এই আখেরী কেতাবটি অন্যান্য ধর্মগ্রন্থের মতো কিছু নীতিবাক্যের সমষ্টি নয়। এটা হচ্ছে মানুষের জীবনের একটি ব্যবহারিক গ্রন্থ। এ ব্যাবহারিক জীবনকে বাদ দিয়ে যা, তা তো হচ্ছে নিছক কিছু থিওরী। কোরআন সে দিক থেকে কোনো থিওরীর কেতাব নয়।
একটি জনগোষ্ঠীর গোটা জীবনের আদলকে বদলে দেয়ার জন্যে যে কেতাবের আগমন-তার স্বপক্ষে দু’চারটা সুন্দর বাণী ছুড়ে দিয়ে যারা নিজেদের দায়িত্ব পালন করতে চান তাদের কোরআন চর্চার সাথে- এই কেতাব যাদের জীবনকে সম্পূর্ণ বদলে দিয়েছিলো সেই সাহাবায়ে কেরামদের কোরআন সাধনার সাথে এটাই হচ্ছে মৌলিক পার্থক্য।
যাদের চোখের সামনে এই কেতাব নাযিল হয়েছে, ব্যক্তিগতভাবে যাদের অনেককেই এই কেতাব সরাসরি নাম ধরে সম্বোধন করেছে, মানব জাতির সেই আলোকিত মানুষদের পদাংক অনুসরণ করে দেড় হাজার বছর ধরে দুনিয়ার আনাচে কানাচে যারা কোরআন নিয়ে ভেবেছেন, নিজেদের জীবনকে শর্তহীনভাবে সেই কেতাবের ছকে ফেলে সাজিয়েছেন- তাদের কোরআন সাধনা কোরআন গবেষণার কাহিনীগুলো তাদেরই মতো এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে। এর সবগুলো একত্র করা অবশ্যই একটা দুঃসাহসিক প্রচেষ্টা- যা কোনোদিনই কোনো মানবসন্তানের পক্ষে সম্ভব নয়। হৃদয়ে হাজার আবেগ জড়ো করেও আমরা আজ বলতে পারবো না, কোন পদ্ধতি অবলম্বন করে চতুর্থ শতকের শুরুতে খ্যাতনামা মোফাসসের বিখ্যাত গ্রন্থ ‘তাফসীরে তাবারী’ লিখতে শুরু করেছিলেন, অষ্টম শতকে এসে আল্লামা ইমাদুদ্দীন ইবনে কাছীরের মতো মহান পন্ডিত বাক্তি কিভাবে কোরআন গবেষণায় নিজেকে নিয়োজিত করেছিলেন। তাদের সেসব অজানা কথা আমাদের কাছে অজানাই থেকে গেলো, আমরা শুধু ততোটুকুই পেয়েছি যা কালের সুদীর্ঘ চক্র আমাদের পর্যন্ত পৌছে দিয়েছে।
‘মনীষীদের কোরআন গবেষণা’ পুস্তকে আমরা মাত্র কয়েকজন সেরা কোরআন গবেষকদের ছিটে ফোটা কিছু কথা একত্র করেছি। প্রয়োজনের তুলনায় এর পরিমাণ হচ্ছে গহীন সাগরের সাথে ক্ষুদ্র একটি কুয়োর তুলনা করার মতো। তবু আমাদের সান্ত্বনা যে, আমরা এ বিষয়ের ওপর বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ লেখা এক জায়গায় পরিবেশন করতে পেরেছি। এর অধিকাংশই বিভিন্ন সময়ে আমাদের গবেষণা মাসিক ‘আল বাছায়ের’ এ প্রকাশিত হয়েছে। এ লেখাগুলো আরবী, ইংরেজী ও উর্দু থেকে অনুবাদ করা হয়েছে।
যাদের অনুবাদক এখানে স্থান পেয়েছে তারা হচ্ছেন হযরত মওলানা আবদুর রহীম (র.), হাফেজ মুনির উদ্দীন আহমদ, মোহতারামা খাদিজা আখতার রেজায়ী, মওলানা এ বি এম কামাল উদ্দীন শামীম ও আমার পুত্রবধূ তুল্য সাজেদা আখতার শিখা।
আরেকটি কথা না বললে মনে হয় বইটির নামের সাথে ইনসাফ করা হবে না এবং তা হচ্ছে এই বইর শেষের দিকে আমি ‘কোরআন কর্মীদের দিক নির্দেশনা’ শিরোনামে পত্রপত্রিকায় ব্যাপকভাবে প্রকাশিত আমার একটি লেখাও সংযোগ করেছি, আমি জানি যাদের লেখা দিয়ে এই মূল্যবান বইটি সাজানো হয়েছে তার সাথে এ লেখাটা মোটেই মানানসই নয়। এ কারণেই একই বইতে লেখাটা সংযোজনের ব্যাপারে আমার মনে প্রচুর দ্বিধা ছিলো। আসল কথা হচ্ছে, জ্ঞান তাপস এই কোরআন সাধকরা তাদের কোরআন
তেলাওয়াত, অধ্যয়ন ও সাধনার যেসব কথা তাদের প্রবন্ধে লিখেছেন এগুলোর আলোকে যদি কোনো যোগ্য কর্মীবাহিনী কোরআনের সমাজ প্রতিষ্ঠায় এগিয়ে আসে, তাদের একটি সময়োপযোগী কর্মসূচী প্রণয়নে এ লেখাটা সামান্য কিছু হলেও পথনির্দেশনা দেবে সেই উৎসাহে উজ্জীবিত হয়েই লেখাটা বইর শেষের দিকে- তাদের জ্ঞান গরিমা নিসৃত লেখার সাথে একটু দূরত্ব বজায় রেখে আলাদাভাবে জুড়ে দেয়া হয়েছে। এ লেখাটাকে কোনো অবস্থায় মূল বইর সাথে মিলিয়ে দেয়া যাবে না।
একমাত্র আল্লাহ তায়ালাই আমাদের ভেতর বাইরের সব খবর রাখেন। আল্লাহ তায়ালা আমাদের সঠিক পথ প্রদর্শ করুন। আমীন!
হাফেজ মুনির উদ্দীন আহমদ ডাইরেক্টর জেনারেল আল কোরআন একাডেমী লন্ডন |
| পৃষ্ঠা সংখ্যা: ১৮২
সাইজ: ৫.৫ × ৮.৫ ইঞ্চি কভার: হার্ড কভার প্রিন্ট: সাদা কালো কাগজ: ৫৫ গ্রাম অফসেট ওজন: ০.৩ কেজি |
| অর্ডার করার পর সর্বোচ্চ ৭ দিনের মধ্যে ডেলিভারি প্রদান করা হয়।
ক্যাশ অন ডেলিভারির সুবিধা। (অফিস ডেলিভারি ও হোম ডেলিভারি দু’ব্যবস্থাই রয়েছে) |
| শর্তাবলি:
যদি কোনো পৃষ্ঠা ছেড়া ফাটা থাকে ফর্মা মিসিং হয় কভার উল্টা অথবা ছেড়া হয় এসব ক্ষেত্রে আমরা এক্সচেঞ্জ দিয়ে থাকি। |

মনীষীদের কোরআন গবেষণা
৳ 100.00
| ১৭ জন সেরা কোরআন গবেষকদের ১৭টি মূল্যবান রচনার এক অপূর্ব সংগ্রহ। বিশ্বের এ খ্যাতিমান ব্যক্তিরা কিভাবে কোরআন তেলাওয়াত করতেন, কিভাবে তারা কোরআন গবেষণা করতেন, কিভাবে তারা কোরআন থেকে নিজেদের জীবনে চলার দিশা খুঁজে নিতেন- এ অমূল্য গ্রন্থের পাতায় পাতায় তারা প্রত্যেকেই তাদের নিজস্ব অভিব্যক্তি ও অভিজ্ঞতা বর্ণনা করেছেন। প্রতিটি কোরআন পিপাষু ব্যক্তির একান্ত পাঠ্য। |
- Book Author: হাফেজ মুনির উদ্দীন আহমদ





Reviews
There are no reviews yet.