| তৃতীয় সংস্করণ প্রকাশের মুহূর্তে
আল্লাহ তায়ালার অপার অনুগ্রহে মোহতারামা খাদিজা আখতার রেজায়ীর বহুল আলোচিত ও প্রশংসিত ‘মুসলিম নারীর দায়িত্ব ও কর্তব্য’ বইটির আজ তৃতীয় সংস্করণ প্রকাশিত হতে যাচ্ছে।
খাদিজা আখতার রেজায়ী দেশ বিদেশের ইসলামী সাহিত্যের পরিমন্ডলে একান্ত পরিচিত একজন ব্যক্তিত্ব। তিনি লিখছেন বহুদিন থেকে, তিনি সীরাতগ্রন্থ লিখেছেন। বিশ্ববিখ্যাত কতিপয় সীরাত গ্রন্থের অনুবাদ করেছেন। তিনি গল্প লিখেছেন, উপন্যাস লিখেছেন, কবিতা লিখেছেন, ছড়া লিখেছেন, অডিও ও ভিসিডি এ্যালবামের জন্যে গান লিখেছেন-লিখেছেন অসংখ্য বিষয় নিয়ে অসংখ্য প্রবন্ধ।
‘মুসলিম নারীর দায়িত্ব ও কর্তব্য’ তার অনেক দিন আগের লেখা কতিপয় প্রকাশিত অপ্রকাশিত প্রবন্ধের সংকলন। এগুলো যে সময় বেরিয়েছে সে সময়ের তুলনায় আমাদের নারীরা তাদের অভীষ্ঠ লক্ষ্যের দিকে খুব বেশী পথ মনে হয় এখনো এগুতে পারেনি। নারীর ক্ষমতায়নের নামে দু’একজন নারীর সর্বোচ্চ নির্বাহীর চেয়ারে বসার সুযোগ হলেও বৃহত্তর নারী সমাজের দেনা পাওনার দাবী অপরিশোধিত রয়ে গেছে। ভাগ্যের পরিবর্তন হয়নি দেশের কোটী কোটী সাধারণ নারীর। ভাগ্য পরিবর্তনের জন্যে আমাদের নারীরা যে কর্মসূচী নিয়ে এগুচ্ছেন তার ক্ষত পশ্চিমে ধরা পঁচন ধরালেও পূর্বে এখনো তার আঁচড় পুরোপুরি লাগেনি। অভিষ্ঠে পৌঁছার জন্যে এখানকার নারীদের কর্মসূচীতে আজ মনে হয় একটা ব্যাপক সংশোধনী আনতে হবে।
মোহতারামা খাদিজা আখতার রেজায়ীর ‘মুসলিম নারীর দায়িত্ব ও কর্তব্য’ বইটি আমাদের নারীদের জন্যে যে কর্মসূচীটুকুই প্রেসক্রাইভকরেছে, বইটি নারীদের জীবনের কর্মসূচী নির্ধারণে সাহায্য করে তাদের ধীরে ধীরে জীবনের অভিষ্ঠে নিয়ে যাবে এই কামনা করি।
বিনীত হাফেজ মুনির উদ্দীন আহমদ আল কোরআন একাডেমী লন্ডন |
| পৃষ্ঠা সংখ্যা: ৬২
সাইজ: ৫.৫ × ৮. ৫ ইঞ্চি কভার: হার্ড কভার প্রিন্ট: সাদা কালো কাগজ: ৫৫ গ্রাম অফসেট ওজন: ০.২ কেজি |
| অর্ডার করার পর সর্বোচ্চ ৭ দিনের মধ্যে ডেলিভারি প্রদান করা হয়।
ক্যাশ অন ডেলিভারির সুবিধা। (অফিস ডেলিভারি ও হোম ডেলিভারি দু’ব্যবস্থাই রয়েছে) |
| শর্তাবলি:
যদি কোনো পৃষ্ঠা ছেড়া ফাটা থাকে ফর্মা মিসিং হয় কভার উল্টা অথবা ছেড়া হয় এসব ক্ষেত্রে আমরা এক্সচেঞ্জ দিয়ে থাকি। |

মুসলিম নারীর দায়িত্ব ও কর্তব্য
৳ 50.00
মা বোনদের নিত্য পঠিতব্য একটি বই। প্রতিটি নারীর জীবনেই তার কিশোর বয়স থেকে সন্তানের মা হওয়া পর্যন্ত রয়েছে কয়েকটি স্তর। প্রতিটি স্তরেই একজন মুসলিম নারীকে বিশেষ কিছু দায়িত্ব ও কর্তব্য পালন করতে হয়। এসব দায়িত্বের যথাযথ পালনের ওপরই নির্ভর করে একজন মুসলমান হিসেবে তার নিজের ও তার সন্তানের সঠিক অর্থে মানুষ হওয়া। বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব মোহতারামা খাদিজা আখতার রেজায়ী মুসলিম নারীর দায়িত্ব ও কর্তব্যগুলোকে এ বইতে বিশদভাবে আলোচনা করেছেন।
- Book Author: হাফেজ মুনির উদ্দীন আহমদ

![Allazina Amanu [Converted] copy কোরআনের পাতায় আল্লাযীনা আমানু.](https://alquranacademypublications.com/wp-content/uploads/2026/02/Allazina-Amanu-Converted-copy-300x400.jpg)
![7. Qur 7- Cover output-13 [Converted] কোরআন মাজীদ : সহজ সরল বাংলা অনুবাদ (৭ নং) পেপার ব্যাক](https://alquranacademypublications.com/wp-content/uploads/2022/08/7.-Qur-7-Cover-output-13-Converted-300x400.jpg)


Reviews
There are no reviews yet.